Lakme Fashion Week 2023: INIFD লঞ্চপ্যাডের শো-স্টপার হিসেবে ল্যাকমে ফ্যাশন উইকে নেহা ধুপিয়া

বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে মুম্বইতে শুরু হয়েছে 'ল্যাকমে ফ্যাশন উইক' (Lakmé Fashion Week 2023)। Lakmé & RISE Worldwide এবং ফ্যাশন ডিজাইন কাউন্সিল অফ ইন্ডিয়া (FDCI)-র যৌথভাবে আয়োজিত এই চার দিনের প্রিমিয়ার ফ্যাশন এবং লাইফস্টাইল ইভেন্ট, মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড গার্ডেনে অনুষ্ঠিত হচ্ছে। রবিবার, ১২ মার্চ মনীশ মলহোত্রার prêt collection 'Diffuse' উপস্থাপনার মাধ্যমে শেষ হবে এই ইভেন্ট।

Neha Dhupia Turns Showstopper For INIFD Launchpad

চলতি বছর ল্যাকমে ফ্যাশন উইকের প্রথম দিনেই র‌্যাম্পে হেঁটে সকলের নজর কেড়েছেন অভিনেত্রী নেহা ধুপিয়া। INIFD লঞ্চপ্যাডের শো-স্টপার হয়ে এসেছিলেন তিনি। INIFD (International Institute of Fashion Design) এর থিম ছিল 'East Meets West', অর্থাৎ পূর্ব এবং পশ্চিমের সংস্কৃতিকে মিশ্রিত করে, আরও উদ্ভাবনী কিছু তৈরি করা।

নেহার পরনে ছিল ডিপ ভি-নেক এবং ফুল বেলুন স্লিভস-সহ সাদা ম্যাক্সি ড্রেস। কোমরে ছিল একটি সুন্দর প্রিন্টেড বেল্ট। এর সঙ্গে ন্যুড মেকআপে সেজেছিলেন নেহা। গলায় ছিল মাল্ডিলেয়ার্ড নেকপিস। এই পোশাকটি 'খাদি' থেকে তৈরি করা হয়েছে এবং বেল্টের উপর সুন্দর কাজটি সম্পূর্ণ হাতে তৈরি ছিল।

Lakmé Fashion Week x FDCI-এ র‌্যাম্পে হাঁটার পরে, অভিনেত্রী নেহা ধুপিয়া জানিয়েছেন, মা হওয়ার পরে তাঁর ফ্যাশন সেন্স সম্পূর্ণ বদলে গেছে। হেমলাইন, স্নিকার্স, নেকলাইন এবং হিল তাঁর অত্যন্ত পছন্দের। নেহা আরও বলেন যে, এখন যখন তিনি ⅘ ইঞ্চি হিল পরে বাচ্চাদের নিয়ে বাইরে বেরোন, তখন তাঁর মনে হয় এর থেকে স্নিকার্স পরে বেরোনোই ভালো ছিল বা হিল পরে ঘরে বসে থাকা অনেক ভালো। তিনি জানিয়েছেন, বলরুম গাউন এবং স্নিকার্স শীঘ্রই তাঁর নতুন ফ্যাশন হতে পারে!

INIFD লঞ্চপ্যাডে নিজের পোশাক নিয়ে নেহা জানিয়েছেন, তিনি যে বেল্টটি পরেছিলেন তা শিল্প, সৃজনশীলতা এবং কঠোর পরিশ্রমের প্রতীক। তাই, তিনি হস্তনির্মিত বেল্টটি ফিরিয়ে দেবেন, তবে বাকি পোশাকটি নিজের কাছে রাখবেন।

Story first published: Friday, March 10, 2023, 12:19 [IST]
X
Desktop Bottom Promotion