Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Lakme Fashion Week 2023: ল্যাকমে ফ্যাশন উইকের ব়্যাম্প মাতালেন জিনাত আমন, সুস্মিতা সেন! দেখুন ছবি
ল্যাকমে ফ্যাশন উইকে (Lakme Fashion Week 2023) বিভিন্ন ডিজাইনারদের শো-স্টপার হিসেবে র্যাম্প মাতিয়েছেন বিখ্যাত বলিউড সেলিব্রেটিরা। ফ্যাশন উইকের তৃতীয় দিনে আথিয়া শেট্টি, পরিণীতি চোপড়া, তাপসী পান্নু এবং রশ্মিকা মান্দান্না-র মতো তারকারা চোখ ধাঁধানো সাজে মঞ্চ কাঁপিয়েছেন।

আসুন এক ঝলকে দেখে নেওয়া যাক বিখ্যাত সেলিব্রেটিদের র্যাম্প ওয়াকের ছবি।

জিনাত আমন
ল্যাকমে ফ্যাশন উইকে নজর কেড়েছেন কিংবদন্তী অভিনেত্রী জিনাত আমন। ডিজাইনার শাহিন মান্নানের শো-স্টপার হয়েছিলেন তিনি। তাঁর পরনে ছিল কালো টপ, লাল-কালোর কম্বিনেশনে একটি ব্লেজার, কালো ট্রাউজার্স, এর সঙ্গে কালো সানগ্লাস।

তারা সুতারিয়া
Annu's Creation-এর শো-স্টপার হয়েছিলেন তারা সুতারিয়া। গোল্ডেন থ্রেডওয়ার্ক এবং মিরর ডিজাইনের গোলাপী লেহেঙ্গায় অভিনেত্রীকে লাগছিল আরও মোহময়ী। একেবারে ট্র্যাডিশনাল পোশাকের সঙ্গে ম্যাচিং করা ভারী গহনায় সেজেছিলেন তারা।

সায়নি গুপ্তা
ডিজাইনার কনিকা এবং নীলাঞ্জনের ব্র্যান্ড জাজাবর এর শো-স্টপার হয়ে ব়্যাম্প কাঁপিয়েছেন চলচ্চিত্র তারকা সায়নি গুপ্তা। কমলা রঙের পোশাকে একেবারে পুতুলের মতো লাগছিল অভিনেত্রীকে।

কল্কি কেঁকলা
ল্যাকমে ফ্যাশন উইকে এশা আমিনের শো-স্টপার হয়েছিলেন কল্কি কেঁকলা। মাল্টি কালারের বেল বটম প্যান্ট আর ক্রপ টপ পরেছিলেন। কল্কির এই সাজ ৬০-এর দশকের হিপ্পিদের কথা মনে করিয়ে দেবে।

সুস্মিতা সেন
সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী সুস্মিতা সেন। সেখান থেকে সেরে উঠেও পোস্ট করেছিলেন তিনি। এবার র্যাম্পে হাঁটলেন সুস্মিতা সেন। ডিজাইনার অনুশ্রী রেড্ডির পোশাকে ব়্যাম্প মাতিয়েছেন অভিনেত্রী সুস্মিতা সেন। হলুদের ওপর গোল্ডেন কাজ করা লেহঙ্গায় চটকদার লাগছিল অভিনেত্রীকে।

পরিণীতি চোপড়া
ঋতিকা মিরচন্দানির পোশাকে র্যাম্পে হেঁটেছেন পরিণীতি চোপড়া। ব্র্যালেটের সঙ্গে বডিকন স্কার্ট, যার সামনের দিকটা কাটা, এর সঙ্গে ফুলহাতা কেপ জ্যাকেট পরেছিলেন অভিনেত্রী।

সারা আলি খান
ডিজাইনার পুনিত বালানার শো-স্টপার ছিলেন সারা আলি খান। টকটকে লাল রঙের লেহঙ্গায় সেজেছিলেন অভিনেত্রী। কপালে ছিল মাঙ্গটিকা আর হাতে ব্যাঙ্গেলস।

রশ্মিকা মান্দানা
JJ Valaya-র লেটেস্ট কালেকশন Kapurthala-র শো-স্টপার হয়েছিলেনে বিখ্যাত দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মান্দানা। তাঁর পরনে ছিল স্লিভলেস হাই-নেক কর্সেট ব্লাউজ এবং সোনালি-কালো প্রিন্টের সিল্কের শাড়ি, এর সঙ্গে কানের দুল আর ম্যাচিং ব্রেসলেট।

আথিয়া শেট্টি
ডিজাইনার নম্রতা জোশিপুরার শো-স্টপার হয়ে মঞ্চ মাতিয়েছেন আথিয়া শেট্টি। বেগুনি রঙের সিকুইনড জাম্পস্যুটে ভীষণ চটকদার লাগছিল অভিনেত্রীকে।

তাপসী পান্নু
মনিশা জয়সিং এর শো-স্টপার তাপসী পান্নু পরেছিলেন লাল রঙের গাউন। খোলা কোঁকড়া চুল আর গলায় ভারী চোকার নেকলেসে একেবারে ঝলমলে দেখাচ্ছিল অভিনেত্রীকে।

ডায়ানা পেন্টি
ডিজাইনার দিশা প্যাটিল এর শো-স্টপার ছিলেন ডায়ানা পেন্টি। ব্র্যালেট স্টাইলের ব্লাউজ, সিলভার লেহেঙ্গা এবং আইভরি নেট ওড়নায় অভিনেত্রীর সাজও ছিল চোখ ধাঁধানো।



Click it and Unblock the Notifications