Kojagari Lakshmi Puja: প্রিয়জনদের কোজাগরী লক্ষ্মী পুজোর শুভেচ্ছা জানান পাঠান এই মেসেজগুলি

Kojagari Lakshmi Puja Wishes in Bengali: আজ কোজাগরী লক্ষ্মী পুজো। শাস্ত্র মতে, এই তিথিতে দেবী লক্ষ্মী মর্ত্যে বিচরণ করেন এবং সকলের ঘরে যান। যে ভক্ত রাত জেগে দেবীর আরাধনা করেন, তাঁকে দু'হাত ভরে আশীর্বাদ করেন তিনি। তাঁর ঘর ভরে ওঠে ধন-সম্পদে। তবে যে গৃহের দরজা বন্ধ থাকে ও যে বাড়ির গৃহস্থরা ঘুমিয়ে থাকেন, সেখান থেকে মুখ ফেরান দেবী। চলতি বছর ২৮ অক্টোবর, শনিবার কোজাগরী লক্ষ্মী পুজো।

মা লক্ষ্মীকে ধনসম্পদ, সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী মানা হয়। আর এই ধনসম্পদ বৃদ্ধির আশায় কোজাগরী পূর্ণিমার দিন ঘরে ঘরে শ্রদ্ধা ভক্তি সহকারে লক্ষ্মী পুজো করা হয়। এর পাশাপাশি স্যোশাল মিডিয়া এবং মেসেজে চলে লক্ষ্মী পুজোর শুভেচ্ছা বার্তার আদান-প্রদান। আপনার প্রিয়জনদের লক্ষ্মী পুজোর শুভেচ্ছা জানাতে পাঠিয়ে দিন এই মেসেজগুলি।

Kojagari Lakshmi Puja Wishes

কোজাগরী লক্ষ্মী পুজোর শুভেচ্ছা বার্তা (Lakshmi Puja Wishes)

* সকলকে জানাই কোজাগরী লক্ষ্মী পুজোর প্রীতি ও শুভেচ্ছা।

* এসো মা লক্ষ্মী বসো ঘরে
আমার এই ঘরে থাকো আলো করে...
কোজাগরী লক্ষ্মী পুজোর শুভেচ্ছা জানাই

* মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার সংসার ভরে উঠুক সুখ, শান্তি ও সমৃদ্ধিতে। শুভ লক্ষ্মী পুজো!

* আপনাকে ও আপনার পরিবারের সকলকে জানাই কোজাগরী লক্ষ্মী পুজোর শুভেচ্ছা। মা লক্ষ্মীর কৃপা আপনার পরিবারের উপর সর্বদা থাকুক, এই কামনা করি।

* মা লক্ষ্মীর আশীর্বাদে প্রতিটা ঘর হোক ধন-ধান্যে পূর্ণ। দূর হোক অভাব-অনটন। শুভ লক্ষ্মী পুজো!

* এই লক্ষ্মী পুজোয় পূরণ হোক আপনার মনের সকল আশা। মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি সর্বদা থাকুক আপনার উপরে। লক্ষ্মী পুজোর শুভেচ্ছা জানাই।

* লক্ষ্মী পুজোর এই শুভ দিনে দূর হোক সকল দুঃখ-দুর্দশা। সৌভাগ্য ফিরে আসুক আপনার জীবনে। শুভ লক্ষ্মী পুজো!

X
Desktop Bottom Promotion