Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Winter hacks: শীতকাল উপভোগ করতে চাইলে অবশ্যই জেনে নিন এই হ্যাকগুলি, রোগ ছুঁতেও পারবে না!
Winter hacks: ইতিমধ্যেই জাঁকিয়ে বসেছে শীত। ঠাণ্ডা আবহাওয়ায় বিছানা থেকে নামতেই যেন জ্বর আসে। এই মরশুমেই আপনার জীবনকে উষ্ণ এবং আরামদায়ক করার সঠিক সময়। এই আবহাওয়া আমাদের ত্বক, চুল, স্বাস্থ্য এবং মেজাজ সবই প্রভাবিত করে। সেইসঙ্গে জ্বর, সর্দি, কাশি তো লেগেই থাকে।
তাই এই মরশুমে স্বাস্থ্যের বিশেষ যত্ন নেওয়ার প্রয়োজন রয়েছে। এজন্য কিছু সহজ ও কার্যকরী টিপস সম্বন্ধে আজ জানবেন, যা এই শীতে আপনাকে আবহাওয়া উপভোগ করার সঙ্গেই সুস্বাস্থ্যও বজায় রাখতে সাহায্য করবে।

- গরম কাপড় পরুন এবং লেয়ারিং করুন
শীতকালে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল গরম কাপড় পরা। তবে শুধু সোয়েটার পরলে চলবে না, লেয়ারিং-এর নিয়ম মেনে চলতে হবে। লেয়ারিং বলতে, প্রথমে হালকা এবং নরম লেয়ার, তারপরে গরম এবং মোটা কাপড়, উলের সোয়েটার, শাল এবং কানের ক্যাপ ব্যবহার করুন। এগুলি শুধুমাত্র আপনাকে উষ্ণ রাখবে না, স্টাইলিশও দেখাবে। এর সঙ্গে মোজা এবং গ্লাভস রাখতে ভুলবেন না। বিশেষ করে বাইরে যাওয়ার সময় এসব পরা গুরুত্বপূর্ণ।
- শারীরিক পরিশ্রম এবং ব্যায়াম করুন
শীতের ঠাণ্ডা আবহাওয়ায় অলস হওয়া স্বাভাবিক। তবে এটি আমাদের শরীরের জন্য ভালো নয়। তাই এই মরশুমে হালকা ব্যায়াম বা যোগব্যায়াম করা খুবই উপকারী। এরসঙ্গে সকালের রোদে হাঁটাও, আপনার জন্য উপকারী হবে। এটি কেবল আপনার শরীরকে উষ্ণ রাখে না, আপনার মানসিক স্বাস্থ্যেরও উন্নতি করে। তাই শীতকালে ফিটনেস রুটিন বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ।
- বাড়ি আরামদায়ক করুন
শীতকালে আপনার ঘরে একটি আরামদায়ক পরিবেশ তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ। শীতের জন্য তৈরি উষ্ণ কম্বল এবং বালিশ ব্যবহার করুন। এছাড়াও ঘরে ভালো হিটার এবং রুমের আর্দ্রতা বজায় রাখার জন্য হিউমিডিফায়ার ব্যবহার করুন। এছাড়াও সুগন্ধ তৈরি করতে নানান সুগন্ধি ধুপ বা ক্যান্ডেল ব্যবহার করতে পারেন।
- শীতকালে ত্বকের যত্ন নিন
ঠাণ্ডা বাতাসের কারণে আমাদের ত্বক অনেক সময় শুষ্ক ও প্রাণহীন হয়ে পড়ে, তাই শীতকালে ত্বকের যত্নে বিশেষ মনোযোগ দিন। স্নানের পর ত্বকে ভালো ময়েশ্চারাইজার ব্যবহার করুন। এই মরশুমে ত্বকের যত্নে হাইড্রেটিং ফেস মাস্ক ব্যবহার করতে পারেন। সঙ্গেই আপনি বডি লোশনও ব্যবহার করুন। তবে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে নিজেকে রক্ষা করতে হালকা সানস্ক্রিন লাগাতে ভুলবেন না।
- গরম পানীয় এবং স্যুপ পান করুন
শীতকালে গরম জিনিস শুধু আমাদের মানসিক ও শারীরিক আরাম দেয় না, শরীরকে ভিতর থেকে গরম রাখে। আর তাইজন্য এই মরশুমে আদা চা, মসলা চা, হট চকোলেট এবং স্যুপের মতো গরম পানীয় খান। এগুলো শুধু সুস্বাদুই নয়, এটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাও শক্তিশালী করে।



Click it and Unblock the Notifications