(ছবি) কফির অর্ডার বলে দেবে আপনার ব্যক্তিত্বের রহস্য !

শুনতে অবাক লাগলেও এটি সত্যি যে আপনার এক পেয়ালা কফি-ই ফাঁস করতে পারে আপনার ব্যক্তিত্বের রহস্য। আপনি রেস্তোরাঁয় বা কফিশপে বসে কোন ধরণের কফি অর্ডার করছেন তা দেখেই আপনার ব্যক্তিত্বের বেশ কিছু বৈশিষ্ট অতি সহজে বুঝে ফেলা যায়।

কফি অধিকাংশ মানুষই ভালবাসে। কেউ পছন্দ করেন গরম কফি কেউ আবার কোল্ড কফি। কফির ধরণ তো আর শুধু ঠাণ্ডা বা গরমে আটকে থাকে না। ক্যাপুচিনো, অ্যামিরিকানো, ফ্র্যাপে, ফ্র্যাপেচিনো আরও কত কী।

এক দেখায় যদি কোনও ব্যক্তি সম্পর্কে বুঝতে হয় তাহলে তার কফি অর্ডারের ধরন দেখে অনেকটাই বুঝতে পারবেন আপনি। কিন্তু তার জন্য জানা প্রয়োজন কোন কফি অর্ডার করার কী মানে।

তাহলে আসুন একঝলকে দেখে নেওয়া যাক কফি আপনার ব্যক্তিত্বের কোন বৈশিষ্টগুলি ফাঁস করে।

এক্সপ্রেসো অথবা ব্ল্যাক কফি

এক্সপ্রেসো অথবা ব্ল্যাক কফি

আপনার পছন্দ যদি হয় এক্সপ্রেসো তাহলে তার অর্থ হল আপনি কোনও জিনিস থেকে চট করে বেরিয়ে আসতে পারেন না। সবকিছুর শেষপর্যন্ত দেখা আপনার পছন্দ। আপনি খুব দৃঢ়মনষ্ক। জীবনকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিচার করেন। আপনি তর্কবাগিশ হলেও শিল্পের কদর করেন। সময় নষ্ট করা, অলস মনোভাব আপনার পছন্দ নয়।

কোল্ড কফি

কোল্ড কফি

কোল্ড কফি যাদের পছন্দ তারা খুব শান্ত স্বভাবের হন। নিজের সঙ্গে সময় কাটাতে এঁরা খুব পছন্দ করেন। অন্যরা তাদের সম্পর্কে কী ভাবছেন তা নিয়ে মাথা ঘামানো পছন্দ নয় এঁদের।

অ্যামিরাকানো

অ্যামিরাকানো

এই ধরণের কফি তারাই পছন্দ করেন যাঁরা খুব প্রাণবন্ত হন, এবং জীবনে অল্প বয়সেই অল্প সময়েই অনেককিছু অর্জন করেছেন। নিজের লক্ষ্য সম্পর্কে সচেতন। পরিকল্পনামাফিক চলতে পছন্দ করেন এরা। অধিকাংশ ক্ষেত্রে এঁদের পারফেকশনিস্ট বলা হয়ে থাকে। কাজ পাগল হয়তো সঠিক শব্দ হবে এতে। এঁরা এতটাই কাজ ভালবাসের যে চান না জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কাছের মানুষটিও তার ও তার কাজের মাঝে আসুক।

ল্যাটে কফি

ল্যাটে কফি

এঁরা নিজেকে নিয়ে থাকতে ভালবাসেন। নিজের মতো করে জীবনকে চালিত করতে চান এঁরা। নিজের শর্তে জীবনযাপন করতে পছন্দ করেন এবং সেই শর্তগুলি নিয়ে অত্যন্ত গোঁড়া হন, বদল এদের পছন্দ নয়। তবে এঁরা যা ভাবেন মুখেও তাই বলেন।

ক্যাপুচিনো

ক্যাপুচিনো

এঁরা নিজেকে নিয়েই সারাদিন ব্যস্ত থাকেন। নিজের প্রশংসা নিজেরাই করেন। এরা অনেকটা সেইসব জিনিসের মতো হয়, যা দেখতে খুব সুন্দর হয়, কিন্তু সেভাবে ব্যবহারে আসে না। এঁদের চিন্তাভাবনার কোনও ভিত হয় না। যে যেমন বোঝায় সেরকমই বুঝে যায়। এঁরা ভীষণ চঞ্চল মনেরও হয়। এঁরা একা চলতে পারেন না। আত্মবিশ্বাসের অভাব থাকে।

চা

চা

এঁরা মাটিতে পা রেখে চলে। খুব সাধারণ জীবনযাপনই এদের পছন্দ। এঁরা আড্ডা দিতে খুব ভালবাসেন। নিজেদের জন্য নয়, এরা সবসময় অন্যদের কথা ভাবেন। অন্যদের জন্য কিছু করতে পারলে খুশী হন। প্রশংসা নেওয়ার জন্য কোনও কাজ করেন না। বরং আড়ালে থেকে কাজ করতে পছন্দ করেন।

ফ্র্যাপেচিনো

ফ্র্যাপেচিনো

ফ্র্যাপেচিনো পছন্দ মানে আপনি নিজেই নিজের ফেভারিট। নিজেকে প্যাম্পার করার জন্য কারোর উপর ভরসা করেন না। এরা শরীর স্বাস্থ্য সম্পর্কে খুব সচেতন হন। এরা সম্পর্ক ধরে রাখার ক্ষেত্রে ততটা দৃঢ় হন না। খুব তাড়াতাড়ি কোনও কিছুতে বা কোনও ব্যক্তির বিষয়েও বিরক্ত হয়ে যেতে পারেন। এঁরা খুব জেদী ধরনের হন।

এই সংক্রান্ত আরও খবর পড়ুন এখানে

Story first published: Sunday, January 17, 2016, 17:44 [IST]
X
Desktop Bottom Promotion