এই জিনিসগুলি বাড়িতে রাখলে কোনও দিন টাকার অভাবে ভুগবেন না!

আজকের দিনে যার পকেটে টাকা, সেই শক্তিমান। আর যদি টাকা না থাকে, তাহলে প্রিয় বন্ধুও দেখবেন ফিরে তাকাবে না।

কেউ বলে "মানি ইজ দা আলটিমেট পাওয়ার", আবার কারও মতে টাকা নয়, ভালবাসাই হল সর্বশক্তিমান। তবে যে যাই বলুন না কেন, আজকের দিনে যার পকেটে টাকা, সেই শক্তিমান। আর যদি টাকা না থাকে, তাহলে প্রিয় বন্ধুও দেখবেন ফিরে তাকাবে না। তাই বন্ধু ভালভাবে যদি বাঁচতে চান, তাহলে ভালবাসার পাশাপাশি অনেক অনেক টাকারও প্রয়োজন রয়েছে। আর অনেক অনেক টাকর মালিক তখনই হয়ে ওঠা সম্ভব হবে, যখন অনেক টাকা কামানোর পাশাপাশি অনেক টাকা সঞ্চয় করা যাবে। কিন্তু প্রশ্নটা ঠিক এই জায়গাতেই। যাদের ভাগ্য খারাপ তাঁরা তো শত চেষ্টা করেও বড়লোক হয়ে উঠতে পারেন না। সেক্ষেত্রে কী করণীয়?

আপনিও যদি ওই অভাগাদের একজন হন, তাহলে এই প্রবন্ধটি পড়তে ভুলবেন না যেন! কারণ এই লেখায় এমন কতগুলি জিনিস সম্পর্কে আলোচনা করা হল, যা বাড়িতে রাখলে গৃহস্থের অন্দরে শুভ শক্তির প্রভাব এতটা বেড়ে যায় যে অর্থনৈতিক ক্ষতি হওয়ার আশঙ্কা হ্রাস পায়। সেই সঙ্গে গুড লাক রোজের সঙ্গী হয়ে ওঠায় অল্প সময়ে বড়লোক হয়ে ওঠার স্বপ্ন পূরণ হতেও সময় লাগে না। তাই তো বলি বন্ধু পকেট ভর্তি টাকার মালিক যদি হতে চান, তাহলে এই লেখায় যে যে জিনিসগুলির কথা বলা হয়েছে, তা আজই বাড়িতে এনে রাখতে ভুলবেন না যেন!

এক্ষেত্রে যে যে বিষয়গুলি মাথায় রাখতে হবে, তা হল...

১. হনুমানজির মূর্তি:

১. হনুমানজির মূর্তি:

এমনটা বিশ্বাস করা হয় যে বাড়ির দক্ষিণ-পশ্চিম দিকে পঞ্চমুখি হনুমানজির ছবি বা মূর্তি এনে রেখে যদি পুজো করা যায়, তাহলে টাকা সম্পর্কিত যে কোনও বাঁধা সরে যেতে সময় লাগে না। সেই সঙ্গে অর্থনৈতিক উন্নতি ঘটার সম্ভাবনাও কয়েক গুণ বেড়ে যায়। প্রসঙ্গত, এক্ষেত্রে নিয়মিত সকালে উঠে স্নান সেরে হনুমান চাল্লিসা পাঠ করার মধ্যে দিয়ে দেবের আরাধনা করতে হবে। এমনটা কয়েক দিন করলেই দেখবেন সময় বদলাতে শুরু করেছে।

২. লক্ষ্মী এবং কুবের দেবতার ছবি:

২. লক্ষ্মী এবং কুবের দেবতার ছবি:

ঠাকুর ঘরে মা লক্ষ্মী এবং কুবের দেবতার ছবি রাখলে গৃহস্থের অন্দরে মায়ের আগমণ ঘটে। আর এমনটা হলে অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটতে যে সময় লাগে না, তা বলাই বাহুল্য! আসলে যে বাড়িতে মা লক্ষ্মী তাঁর আসন পাতেন, সেখানে ধন দেবাতারও প্রবেশ ঘটে। তাই তো বড়লোক হয়ে ওঠার স্বপ্ন পূরণ হতে সময় লাগে না। এখন প্রস্ন হল যাদের বাড়িতে ঠাকুর ঘর নেই তারা কী করবেন? সেক্ষেত্রে তারা বাড়ির প্রবেশ পথে মা লক্ষ্মী এবং কুবের দেবের ছবি বা স্টিকার লাগাতে পারেন। আসলে এমনটা করলেও দারুন উপকার পাওয়া যায়।

৩. বাস্তু দেব:

৩. বাস্তু দেব:

এমনটা বিশ্বাস করা হয়, ভগবান বাস্তুর ছবি বা মূর্তি ঠাকুর ঘরে রাখলে বাস্তু দোষ কেটে যেতে শুরু করে। সেই সঙ্গে গৃহস্থের অন্দরে শুভ শক্তির মাত্রা এতটা বৃদ্ধি পায় যে পকেট ভর্তি টাকার মালিক হয়ে ওঠার স্বপ্ন পূরণ হতে সময় লাগে না। সেই সঙ্গে পরিবারে সুখ-শান্তি বজায় থাকে এবং কোনও ধরনের খারাপ ঘটনা ঘটার আশঙ্কা যায় কমে।

৪. মাটির কলসি:

৪. মাটির কলসি:

শুনতে অবাক লাগলেও একথার মধ্যে কোনও ভুল নেই যে বাড়িতে মাটির একটি কলসি রাখলে অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটতে সময় লাগে না। শুধু তাই নয়, সঞ্চয় করা অর্থ খরচ হয়ে যাওয়ার আশঙ্কাও কমে। তবে এক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখতে হবে। কী বিষয়? কলসিটা রাখতে হবে উত্তর দিকে মুখ করে। আর কলসিতে যেন সব সময় জল থাকে। তাহলেই দেখবেন উপকার মিলবে একেবারে হাতে-নাতে!

৫. লোহার মাছ এবং কচ্ছপ:

৫. লোহার মাছ এবং কচ্ছপ:

বাস্তু ববিশেষজ্ঞদের মতে বাড়ির কোনও একটা কোনে লোহার মাছ বা কচ্ছপের সো-পিস রাখলে একদিকে যেমন মানি ব্যাগ মোটা হতে শুরু করে, তেমনি গৃহস্তের অন্দরে উপস্থিত খারাপ শক্তির প্রভাব কেটে যায়। ফলে পরিবারে সুখ-শান্তি বজায় থাকে। শুধু তাই নয়, ভায়ে-ভায়ে সম্পর্কেরও উন্নতি ঘেটে। প্রসঙ্গত, এমনটাও বিশ্বাস করা হয় যে বাড়িতে এমন মূর্তি রাখলে শরীর খারাপ হওয়ার আশঙ্কাও কমে।

৬. পিরামিড:

৬. পিরামিড:

বাস্তুসাস্ত্র অনুসারে ড্রয়িং রুমে রুপো বা তামার ছোট্ট একটা পিরামিড রাখলে পরিবারের প্রতিটি সদস্যের অর্থনৈতিক উন্নতি ঘটার সম্ভাবনা বৃদ্ধি পায়। সেই সঙ্গে গৃহস্থে সদা সুখ-শান্তির পরিবেশ বজায় থাকে। ফলে জীবন আনন্দে ভরে উঠতে সময় লাগে না। প্রসঙ্গত, অফিসের ডেস্কেও যদি এমন ধরনের পুরামিড রাখতে পারেন, তাহলেও কিন্তু দারুন উপকার পাওয়া যায়। এক্ষেত্রে কর্মক্ষেত্রে উন্নতি লাভ করার সম্ভাবনা বৃদ্ধি পায়।

৭. আলমারির দিক নির্দেশ:

৭. আলমারির দিক নির্দেশ:

এমনটা বিশ্বাস করা হয়, যে আলমারিতে টাকা রাখা হয়, সেটি যদি উত্তর দিকে মুখ করে রাখা যায়, তাহলে টাকার পরিমাণ বৃদ্ধি পেতে শুরু করে। আসলে এমনটা করলে মাইনে বাড়ার সম্ভাবনা বাড়ে। তাই তো স্বাভাবিকভাবেই অর্থনৈতিক উন্নতি ঘটতে সময় লাগে না।

Story first published: Friday, May 4, 2018, 12:52 [IST]
X
Desktop Bottom Promotion