Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
ক্যাটরিনার বিয়ের লেহেঙ্গা ও ব্লু ডায়মন্ড রিং-এর দাম কত জানেন? শুনলে চোখ কপালে উঠবে!
গাঁটছড়া বাঁধলেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও অভিনেতা ভিকি কৌশল। বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর রাজস্থানের সাওয়াই মাধোপুরের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারা-তে বসেছিল এই রাজকীয় বিয়ের আসর। পরিবারের লোকজন ও বিশেষ কিছু বন্ধুদের উপস্থিতিতেই বিয়ে সেরেছেন 'ভিক্যাট'। জানা গেছে, ফুল দিয়ে সাজানো পালকিতে চেপে মন্ডপে আসেন ক্যাট, আর বর বেশে সাদা ঘোড়ায় করে আসেন ভিকি। তাঁদের সদ্যবিবাহিত ছবি সামনে আসার পর থেকে যেন কেউ চোখ ফেরাতে পারছেন না! ভিকি, ক্যাটরিনার বিয়ের পোশাক ও গয়না সবকিছুই আলাদা করে নজর কেড়েছে।

বলিউডের দুই প্রথম সারির অভিনেতা-অভিনেত্রীর বিয়ের সব পোশাকেই সব্যসাচী মুখোপাধ্যায়ের নকশা দেখা গেছে। আসুন জেনে নেওয়া যাক, ভিক্যাট-এর বিয়ের পোশাক ও গয়না সম্পর্কে কিছু অবাক করা তথ্য।

ক্যাটরিনার বিয়ের লেহেঙ্গা
জীবনের এই বিশেষ দিনটিতে বাঙালি ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের লাল লেহেঙ্গায় সেজেছিলেন ক্যাটরিনা। হাতে বোনা মটকা সিল্ক দিয়ে তৈরি এই লেহেঙ্গা, আর এতে রয়েছে সূক্ষ্ম টিলার কারুকার্য। লেহেঙ্গার পাড়ে সূক্ষ্ম এমব্রয়ডারি করা জারদৌসী মখমলের কাজ। ক্যাটরিনার মাথার ওড়নাটি তৈরি হয়েছে সোনার পাত দিয়ে। সূত্রের খবর, সব্যসাচীর ডিজাইন করা এই লাল লেহেঙ্গাটির দাম ১৭ লাখ টাকা!

ক্যাটরিনা কাইফের ডায়মন্ড রিং
ক্যাটরিনাকে বিয়েতে যে আংটি ভিকি পরিয়ে দিয়েছেন, সেটাও আদ্যোপান্ত হিরে দিয়ে মোড়া। প্ল্যাটিনামের উপর ছোটো ছোটো সাদা হিরে বসানো, আর মাঝখানে জ্বলজ্বল করছে বড় নীল হিরে। জানা গেছে, এই আংটি টিফানি অ্যান্ড কোম্পানি-র এবং এর দাম ৯ হাজার ৮০০ ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৭.৪ লাখ টাকা। নীল হীরে বসানো এই রিংটি ক্যাটরিনার মেহেন্দি রাঙা হাতের সৌন্দর্য আরও তিনগুণ বাড়িয়ে দিয়েছে।

ক্যাটরিনা কাইফের বিয়ের গয়না
রাজকীয় লেহেঙ্গার সঙ্গে মানানসই গয়না পরেছিলেন ক্যাট। ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায় কালেকশনের গয়নাতেই সেজেছিলেন তিনি। ২২ ক্যারেট সোনা, মুক্তো এবং হিরের কম্বিনেশনে ঢেকেছে গলা, হাত, কান। গলায় কুন্দনের হার, হাত চূড়া, কলিরে, মাথাপট্টি, বিরাট নথ, ব্যাঙ্গেলস, ভারী কানের দুল পরেছিলেন। হাতের চুড়িতেও ছিল অভিনবত্বের ছোঁয়া। বৈবাহিক জীবনের চিহ্ন হিসেবে সব্যসাচীর ডিজাইন করা বেঙ্গল টাইগার মঙ্গলসূত্র পরেছিলেন তিনি। ক্যাটরিনার গলায় যে হিরের মঙ্গলসূত্র পরিয়েছেন ভিকি, তার মূল্য ৫ লাখ টাকা!
পিঙ্কভিলা সূত্রে খবর, ক্যাটরিনার হাতের কলিরে বিশেষভাবে ডিজাইন করেছেন রাহুল লুথরা এবং মৃণালিনী চন্দ্র।

বিয়েতে ভিকি কৌশলের সাজ
ভিকি কৌশল সব্যসাচীর ডিজাইন করা আইভরি রঙের সিল্কের শেরওয়ানি পরেছিলেন, তাতে রয়েছে মারোরি এমব্রয়ডারি। পাঞ্জাবিতে সব্যসাচীর আইকনিক সোনার বেঙ্গল টাইগার বোতাম লাগানো ছিল। তসর-জর্জেটের তৈরি শালটিতে জরি-মারোরি এমব্রয়ডারি করা। মাথায় ছিল সাদা বেনারসি সিল্কের পাগড়ি, কপালে মঙ্গল টিকা, ভিকিকে একেবারে রাজার মতোই লাগছিল। গলায় এমারেল্ড রত্ন ও হিরের তৈরি নেকলেস পরেছিলেন ভিকি।



Click it and Unblock the Notifications