কৃষকের মুখে জাস্টিন বিবারের 'বেবি', দেখুন ভাইরাল ভিডিয়োটি

ইন্টারনেটের যুগে সমগ্র বিশ্ব ভুবনগ্রামে পরিণত হয়েছে। পৃথিবীর এক প্রান্তে কী হচ্ছে তা আর এক প্রান্তে বসে থাকা মানুষের কাছে মুহূর্তেই পৌঁছে যাচ্ছে। অনেক ঘটনাই ইন্টারনেটের মাধ্যমে ভাইরাল হয়, যা সবাইকে আনন্দ দেয় এবং অবাকও করে দেয়। ইন্টারনেটের মাধ্যমে সুপ্ত থাকা প্রতিভাগুলিও খুব সহজেই জনসমক্ষে চলে আসছে। কিছুদিন আগে এমনই একটি ভিডিয়ো ইন্টারনেটে ভাইরাল হয়েছে, যা দেখলে আপনি অত্যন্ত মজা পাবেন। ভিডিয়ো-তে দেখা গেছে, কর্ণাটকের এক কৃষক অত্যন্ত আনন্দের সহিত, ২০০৯ সালে জাস্টিন বিবার-এর গাওয়া 'বেবি' নামক জনপ্রিয় গানটি গাইছেন।

Farmer Singing To Justin Bieber’s Hit Song

ছবি সৌজন্যে: ইউটিউব

আজ থেকে প্রায় ১০ বছর আগে জাস্টিন বিবার-এর গাওয়া 'বেবি' গানটি গোটা বিশ্বে সাড়া ফেলে দিয়েছিল। সেইসময় বেশিরভাগ পার্টি, কলেজের উত্সব, পিকনিক, বিভিন্ন অনুষ্ঠান, যাইহোক না কেন, সব জায়গাতেই এই গানটি চলত। আজ দশ বছর পেরিয়ে গেলেও মনে হচ্ছে মানুষের মন থেকে এই গানের ঘোর এখনও কাটেনি।

আরও পড়ুন : আজব ঘটনা! গাড়ির তাপেই সেদ্ধ হচ্ছে মাংস! দেখুন ছবি

সম্প্রতি ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে দেখা গেছে, কর্ণাটকের এক কৃষক মাঠে কোদাল নিয়ে কাজ করছিলেন। তাঁর মাথায় গামছা বাঁধা, পরনে শার্ট আর লুঙ্গি৷ সেই সময় একজন ব্যক্তি যিনি ভিডিয়োটি করেছেন, তিনি তাঁকে গান গাওয়ার অনুরোধ জানান। এরপর ওই ব্যক্তির সঙ্গে সংক্ষিপ্ত কথোপকথনের পরে, কৃষক তাঁর কোদালটি মাটিতে রেখে নিজস্ব কায়দায় 'বেবি' গানটি গাইলেন। তাঁর গাওয়া গানটির সঙ্গে আসল গানটির অমিল খুঁজে পাওয়া খুবই কঠিন। কারণ, কৃষকের গাওয়া গানটি হুবহু আসল গানের মতোই।

দেখুন ভিডিয়ো

এখন, ইন্টারনেটে এই ভিডিয়োটি অত্যন্ত আকর্ষণীয়! ইতিমধ্যেই, ভিডিয়োটির ভিউ হয়েছে প্রচুর এবং দর্শকরা কমেন্টে কৃষকের গানের প্রশংসাও করেছেন।

X
Desktop Bottom Promotion