Karnataka Elections 2023: কর্ণাটক নির্বাচনের সবচেয়ে ধনী প্রার্থী এই ৫ জন! জেনে নিন তাঁদের সম্পত্তির পরিমাণ

আজ, ১৩ মে কর্ণাটক বিধানসভা নির্বাচনের (Karnataka Assembly Election 2023) ফলাফলের দিন। বিধানসভায় মোট ২২৪ টি আসন রয়েছে। সরকার গঠনের জন্য ১১৩ টি আসন পেতে হবে।

এবারের কর্ণাটক নির্বাচনে যাঁরা লড়ছেন, তাঁদের সম্পত্তির বহর দেখে অবাক হবেন যে কেউ। প্রায় প্রত্যেকেই কোটিপতি! নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় কিছু প্রার্থী শত কোটি টাকার সম্পত্তি ঘোষণা করেছেন।

Karnataka elections 2023

ইউসুফ শরীফ
২০২৩ সালের কর্নাটক বিধানসভা নির্বাচনের সবচেয়ে ধনী প্রার্থী কংগ্রেস নেতা ইউসুফ শরীফ। যিনি কেজিএফ বাবু নামেও পরিচিত। বেঙ্গালুরুর চিকপেট বিধানসভা কেন্দ্র থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি নির্বাচন লড়ছেন। তাঁর সম্পত্তির পরিমাণ ১ হাজার ৬৩৩ কোটি টাকা।

এন নাগারাজু
বেঙ্গালুরু শহর লাগোয়া হোসকোটে-র বিজেপি প্রার্থী হিসেবে লড়ছেন নাগারাজু। এই আসন থেকে তিনবার নির্বাচিত হয়েছেন নাগারাজু। তাঁর ঘোষিত মোট সম্পত্তির পরিমাণ জানলেও আপনার চক্ষু চড়কগাছ হবে। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী এন নাগারাজুর সম্পত্তির পরিমাণ ১ হাজার ৬০৯ কোটি টাকা।

ডি কে শিবকুমার
কংগ্রেস প্রার্থী ডি কে শিবকুমার এবারের নির্বাচনে কনকপুরা বিধানসভা কেন্দ্র থেকে লড়ছেন। তাঁর ঘোষিত মোট সম্পত্তির পরিমাণ ১ হাজার ৪১৩ কোটি টাকা।

প্রিয়া কৃষ্ণ
গোবিন্দরাজ নগর বিধানসভা কেন্দ্র থেকে লড়ছেন কংগ্রেস প্রার্থী প্রিয়া কৃষ্ণ। তিনি কর্নাটকের প্রাক্তন মন্ত্রী এম কৃষ্ণপ্পার বড় ছেলে। প্রিয়া কৃষ্ণর মোট সম্পত্তির পরিমাণ ১ হাজার ১৫৬ কোটি টাকা।

সুরেশ বি.এস
ধনী প্রার্থীদের তালিকায় পঞ্চম নাম কংগ্রেস নেতা সুরেশ বি.এস-এর। তিনি এবার হেব্বাল আসন থেকে লড়ছেন। এখান থেকে তিনি ২০১৮ সালেও নির্বাচিত হয়েছিলেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া-র ঘনিষ্ঠ সহযোগী তিনি। নির্বাচনী হলফনামায় তিনি ৬৪৮ কোটি টাকার সম্পত্তি ঘোষণা করেছেন সুরেশ।

X
Desktop Bottom Promotion