মিউজিক ভিডিয়োর মাধ্যমেই পুজোর সূচনা সানরাইজের, গান গাইলেন মোনালি-জিৎ

আমিষ থেকে নিরামিষ, যে কোনও রান্নায় একটু সানরাইজ মশলা পড়লে তার স্বাদ হয় অসামান্য। তাই তো বাঙালির প্রথম পছন্দ সানরাইজ মশলা! এবার দুর্গা পুজোয় বিশেষ উদ্যোগ এই মশলা ব্র্যান্ডের। আইটিসি সানরাইজ মশলা এ বছর দুর্গা পুজোর সূচনা করল তাদের মিউজিক ভিডিয়ো 'দশভুজা ঘরে ঘরে দুর্গা'- র মধ্যে দিয়ে। মোনালি ঠাকুর ও জিৎ গাঙ্গুলির গাওয়া এই গানের ভিডিয়োতে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে দুর্গা পুজোর আমেজ এবং বাঙালিয়ানা।

পয়লা অক্টোবর ৬৬ পল্লী দুর্গা পূজা প্রাঙ্গণে অফিসিয়াল ভাবে উদ্বোধন করা হয় এই মিউজিক ভিডিয়োটি। এ দিন প্রায় ৪০০ জন নৃত্য শিল্পী এই গানে পারফর্ম করেছেন। পুজোর গান আর নৃত্য শিল্পীদের অসাধারণ পারফরম্যান্স সকলকে মুগ্ধ করেছে। এ দিন সেখানে উপস্থিত ছিলেন অভিনেত্রী তৃণা সাহা। নৃত্য শিল্পীদের সঙ্গে নাচে পা মেলাতে দেখা যায় অভিনেত্রীকেও।

durga puja music video launch

সানরাইজের এই গানটির সুরকার জিৎ গাঙ্গুলি। গানের ভিডিয়োতে দেখা গিয়েছে আবির চ্যাটার্জি, তৃণা সাহা, জিৎ গাঙ্গুলি এবং মোনালি ঠাকুরকে। এই মিউজিক ভিডিয়োর মূল ভাবনা হল - মা দশভূজা যেমন দশ হাতে সব কিছু সামলান, ঠিক তেমনই আমাদের ঘরের মেয়েরাও একা হাতে সমস্ত কাজ সামলানোর ক্ষমতা রাখেন।

সানরাইজ মশলার বিজনেস হেড পীযূষ মিশ্রা বলেন, "দুর্গা পূজা পূর্ব ভারতের সবচেয়ে জনপ্রিয় উৎসব এবং সানরাইজ এই রাজ্যের খাবার ও সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই এই বছর নিজেদের মিউজিক ভিডিয়োর মাধ্যমে একটু অন্যভাবে পুজোর সূচনা করা হল। স্বনামধন্য শিল্পীদের সহযোগিতায় পুজো স্পেশাল এই গানটি গোটা নারী সমাজকে সম্মান জানানোর উদ্দেশ্যে আমাদের আন্তরিক এবং বিনীত প্রয়াস। আমরা আশা করছি এই গানটি বাঙালির ঘরে ঘরে পৌঁছবে এবং সবাই আনন্দে মেতে উঠবে।"

X
Desktop Bottom Promotion