কিছুদিন পর পরই আপনার শখের ফ্রিজে সমস্যা দেখা যাচ্ছে? সমস্যা এড়াতে কী করবেন দেখুন

By Bhagysree Sarkar

প্রায় সকলের ঘরেই বেশ কিছু যন্ত্র রয়েছে যা খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটি হল রেফ্রিজারেটর বা ফ্রিজ। গ্রীষ্মের দিনগুলিতে বেশিরভাগ খাবার ফ্রিজের ভিতরে সংরক্ষণ করা হয়, বিশেষ করে পচনশীল খাবারগুলি। কাঁচা ফল থেকে সবজি, দুধ, পনির, মাখন, জ্যাম, সস, কাঁচা মাংস, জল কত কী না এই ফ্রিজে রাখা থাকে। যেহেতু এই যন্ত্র অনেক খাবারকে টাটকা রাখে তাই রেফ্রিজারেটরের বিশেষ যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ।

কিন্তু কীভাবে যত্ন নেবেন, আপনি আদতে যত্ন নেন কি? নাকি কয়েক বছর অন্তরই বদলে ফেলছেন? যদি সত্যিই জানতে চান আপনার মূল্যবান ফ্রিজটিকে কীভাবে যত্ন করবেন, তাহলে আজকের প্রতিবাদন আপনার জন্য। এটির কর্মক্ষমতা উন্নত করতে এবং ফ্রিজের আয়ু বাড়াতে সাহায্য করবে এমন কিছু টিপস নিয়ে আজ আলোচনা করা যাক-

fridge
  • কনডেন্সার কয়েল পরিষ্কার রাখুন

রেফ্রিজারেটরের পেছনে বা নিচে থাকে এই কনডেন্সার কয়েল । এটি রেফ্রিজারেন্টকে ঠান্ডা করতে সাহায্য করে। তবে ফ্রিজের নীচে থাকায় এই কয়েল সহজেই ধুলো এবং ময়লায় ঊর্তি হয়ে যায়। তাই আপনার ফ্রিজ দীর্ঘ বছর ভালো রাখার জন্য বছরে দুইবার এই কয়েল পরিষ্কার করা গুরুত্বপূর্ণ। ভ্যাকুয়াম ক্লিনার বা ব্রাশ দিয়ে কয়েল পরিষ্কার করতে পারেন। তবে মনে রাখবেন পরিষ্কার করার আগে ফ্রিজের প্লাগ খুলে নেবেন।

  • ভেন্ট ব্লক করবেন না

ফ্রিজের গুরুত্বপূর্ণ অংশ হল এই ভেন্ট। এটি ফ্রিজের ভেতরে ঠান্ডা বাতাস সঞ্চালন করতে সাহায্য করে। এটি মূলত ফ্রিজের ভেতরের দেয়ালে এবং ফ্রিজারের শীর্ষে থাকে। মনে রাখবেন, ভেন্টগুলি খাবার বা বাক্স দ্বারা অবরুদ্ধ করবেন না। এতে ভেন্ট থেকে বায়ুপ্রবাহ বাধা পাবে।

  • কখনই ফ্রিজে অনেক বেশি লোড দেবেন না

ফ্রিজে খুব বেশি লোড রাখবেন না আবার খুব বেশি খালিও রাখবেন না। ফ্রিজের প্রায় তিন-চতুর্থাংশ পূর্ণ রাখার চেষ্টা করুন।

  • গ্যাসকেট পরিষ্কার রাখুন

গ্যাসকেট হলো ফ্রিজের দরজায় একটি রাবার সিল স্ট্রিপ। যা সবারই খুব পরিচিত। এটি শীতল বাতাস ভেতরে রাখে এবং গরম বাতাস বের করে। পুরোনো হলে এই স্ট্রিপগুলি ক্ষয়ে যায় এবং শুষ্ক হয়ে যায়। যার ফলে ফ্রিজে গরম বাতাস প্রবেশ করতে পারে, যা ফ্রিজের কার্যকারিতা এবং কর্মক্ষমতা কমিয়ে দেয়। নিয়মিতভাবে ভেজা কাপড় এবং সাবান দিয়ে গ্যাসকেট পরিষ্কার করতে হবে।

এছাড়াও মনে রাখবেন, কখনও যদি ফ্রিজের কোনও ছোট সমস্যাও হয়, তা ফেলে না রেখে দ্রুত সমাধান করুন।

Story first published: Saturday, June 15, 2024, 9:30 [IST]
X
Desktop Bottom Promotion