ফ্লাইটের মধ্যে যাত্রীরা হামেশাই যে বিরক্তিকর কাজগুলি করে থাকেন

By Anindita Sinha

কিছু এমন কীর্তিকলাপ আছে, যা বেশিরভাগ যাত্রীরাই ফ্লাইটের মধ্যে করে থাকেন! সেগুলির মধ্যে কিছু কিছু তো এমন রয়েছে যা আপনাকেও বিরক্ত করে তুলবে!

ছুটির মরশুম তো শুরু হয়ে গেল। কিন্তু অনেকেরই জন্য এই সময়ে ফ্লাইটে করে বাড়ি ফিরে যাওয়া যেন একটা নির্যাতনের নামান্তর। কারণ এর সাথে জুরে থাকে দুর্গন্ধযুক্ত, অভদ্র, হতাশাজনক অভিজ্ঞতা; এক কথায় বলতে গেলে যেন একটা ভয়ঙ্কর নির্যাতনকে সাথে নিয়ে চলা।

আজ এই প্রতিবেদনে, আমরা তেমনই কিছু বিরক্তিকর কীর্তিকলাপের কথা বলতে চলেছি যা যাত্রীরা হামেশাই ফ্লাইটের মধ্যে করে থাকেন!

এগুলি খুবই বিরক্তিকর এমন কিছু ঘটনা যেগুলির নিশ্চিত কেউ সাক্ষী থেকে থাকবেন বা ভুক্তভোগী হয়ে থাকবেন।

যাত্রীরা হামেশাই সবথেকে সাধারণ যে সমস্যাগুলির সম্মুখীন হয়ে থাকেন সেগুলি হল, সহযাত্রীর হাইজিন সংক্রান্ত বদভ্যাস, বা কেউ আপনার বসার সিটে অনবরত লাথি মেরে চলেছে অথবা পাশে বসা মদ্যপ সহযাত্রী।

এগুলি ছাড়াও যাত্রীদের আরও কিছু বিরক্তিকর কাণ্ড কারখানা রয়েছে। আসুন, সেগুলিও একবার দেখে নেওয়া যাক...

কোন কাজগুলি ফ্লাইটের মধ্যে হামেশাই লোকেরা করে থাকেন

লাগেজ নিয়ে গোঁয়ারতুমি করা!
কিছু কিছু যাত্রী তো তাদের মাত্রাতিরিক্ত ভারি হাত-ব্যাগগুলিকে, মাথার ওপরের লাগেজ-বিনে নিজেদের ইচ্ছামতো জায়গায় রাখা নিয়ে গোঁয়ারতুমি করতেই ভালবাসেন। আর এটা করতে গিয়ে তারা তাদের সহযাত্রীদের সাথে ঝগড়ায় জড়াতেও পিছপা হন না।

সেলফি নিতে থাকা!
নিষেধ সত্ত্বেও, ফ্লাইটের ভেতর সেলফি আর ফটো নিতে থাকা বাকী যাত্রীদের জন্য সত্যিই বিরক্তিকর। এটা এমন একটা বিষয়, যা নিশ্চিতভাবে অন্যান্য যাত্রীদের রাগীয়ে দেয়।

ফোন বন্ধ না করে!
এটা অন্যতম একটা নিয়ম যা প্রত্যেক ফ্লাইটের যাত্রীরই মেনে চলা প্রয়োজন। আর নির্দেশ সত্ত্বেও টেক-অফ আর ল্যান্ডিং-এর সময়ে কিছু যাত্রীরা যে নিজেদের ফোন বন্ধ করেন না, সেটাও একটা সাধারণ দৃশ্য।

নিয়ম না মানা!
আমরা তো ভেবে পাই না, কেন কিছু যাত্রী ফ্লাইটে উঠে হাইপার হয়ে পড়েন? তারা নিজেদের সিট-বেল্ট খুলে ফেলে, মাথার ওপরের হাতব্যাগগুলি নামিয়ে ফেলার জন্য অস্থির হয়ে পড়েন, এদিকে ফ্লাইট তখনও রানওয়েতেই চলছে। সত্যি ভেবে পাই না, "কেন???"

Story first published: Tuesday, December 27, 2016, 12:00 [IST]
X
Desktop Bottom Promotion