Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
মিঠুন-শ্রীদেবীর সম্পর্ক নিয়ে আজও সরগরম বলি মহল!
শ্রী নেই তবু যেন বিতর্ক শেষ নিঃশ্বাস নিতে চায় না! সব শেষ হয়ে যেতে ক্ষণিকও সময় লাগেনি। হঠাৎ বুকে যন্ত্রণা। তারপর সবশেষ। কিন্তু শেষ হয়েও যেন হইলো না শেষ! আত্মা ছাড়ল শরীর। কিন্তু বিতর্ক...
শ্রী নেই তবু যেন বিতর্ক শেষ নিঃশ্বাস নিতে চায় না! সব শেষ হয়ে যেতে ক্ষণিকও সময় লাগেনি। হঠাৎ বুকে যন্ত্রণা। তারপর সবশেষ। কিন্তু শেষ হয়েও যেন হইলো না শেষ! আত্মা ছাড়ল শরীর। কিন্তু বিতর্ক...তা কি পিছু ছাড়লো শ্রীর!
সিনে লাইফে সাফল্যের চরম শৃঙ্গে উঠলেও একটা সময় পর্যন্ত ব্যক্তিগত জীবন একেবারেই সুখের ছিল না শ্রীদেবীর। কখনও মিঠুন চক্রবর্তী, তো কখনও বনি কাপুর, নানা সময় নানাভাবে সম্পর্কের জালে জড়িয়েছিলেন তিনি। কিন্তু সব সময়ই বৈবাহিক জীবনের সুখ যেন তার কাছে থেকে গিয়েছিল অধরাই। শেষে নানা বিতর্কের মাঝে থিতু হয়েছিলেন কাপুর পরিবারের গৃহিনী হয়ে। কিন্তু মিঠুন চক্রবর্তীর সঙ্গে তারঁ বিবাহ বিচ্ছেদ কেন হয়েছিল? সেই প্রশ্ন যেন আজও দগদগে ঘার মতো থেকে গেছে হিন্দি সিনেমার জগতে।
৮০-এর দশকে একদিনে মিঠুন একের পর এক হিট ছবি দিচ্ছেন, পিছিয়ে নেই শ্রীও। সে সময় নানা ভাষায় একের পর এক হিটের লাইন লাগিয়ে দিচ্ছিলেন এই দক্ষিণী সুন্দরী। আর ঠিক তখনই, ১৯৮৪ সালে দুজনে জুটি বাঁধেন "জাগ উঠা ইনসান" সিনেমায়। শুরু হয় শুটিং। সব ঠিকই চলছিল। কিন্তু কখন যে দুজনে একেঅপরকে ভালবাসে ফেলেছিলেন, সে কথা কেউই আঁচ করতে পেরনি। পারেনি মিঠুনের স্ত্রী জোগিতা বালিও।

শুরু হয় নতুন জীবন:
কথায় আছে না ভালবাসা বড়ই অন্ধ! মিঠুনের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল। শ্রীদেবীকে তিনি এতটাই ভালবেসে ফেলেছিলেন যে জোগিতা বালিকে ছাড়তে তার মুহূর্ত সময় লাগেনি। নানা ঘাত-প্রতিঘাতের পরেও শ্রী-মিঠুনের দুহাত এক হয়েছিল। সে খবর সিনেমহলের কানে পৌঁছালেও বিয়ের কোনও প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু আজও কান পাতলে শোনা যায় মিঠুন এবং শ্রীর সম্পর্ক যত দিন গেছে তত জোড়ালো হয়েছিল। মাঝে শ্রীদেবীর সঙ্গে বনি কাপুরের সম্পর্ক রয়েছে এমন গুজবও উঠছিল। কিন্তু তা কানে তোলেননি মিঠুন। উল্টে শ্রী সব বিতর্কের অবসান ঘটাতে সবার সামনে রাখিও পরিয়েছিলে বনি কাপুরকে। সবই ঠিক চলছিল। কিন্তু যখনই জেগিতা এই সম্পর্কের বিষয জানতে পারেন, তিনি এতটাই ভেঙে পরেন যে মিঠুনকে ফিরে পেতে তিনি মরিয়া হয়ে উঠেছিলেন। এমনকি বার কয়েক আত্মহত্যা করারও চেষ্টা করেছিলেন। সে সময়ই মিঠুন-শ্রীর সম্পর্কও ঠিক যাচ্ছিল না। সমস্যা মূলত শুরু হয়েছি মিঠুনকে কেন্দ্র করেই। তিনি বিয়ের আগে শ্রীদেবীকে কথা দিয়েছিন খুব শীঘ্র তিনি জোগিতা বালির সঙ্গে বিবাহ বিচ্ছেদ করবেন এবং সারা দুনিয়েকে তার এবং শ্রীর সম্পর্কের কথা জানাবেন। কিন্তু এমনটা করতে চাইছিলেন না মিঠুন। অবশেষে মিঠুন এবং শ্রী আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। ১৯৮৫ সালে শুরু হওয়া সম্পর্ক শেষ হয়ে যায় ১৯৮৮ সালে।

বনির জীবনে শ্রী:
রাখি বেঁধে কিছু সময়ের জন্য বিতর্কে জল ডাললেও মিঠুনের সঙ্গে সম্পর্ক চ্ছেদ হওয়ার পর থেকে ধীরে ধীরে একে অপরের কাছে আসতে শুরু করেছিলেন বনি এবং শ্রী। এই নিয়ে বনি কাপুরের প্রথম স্ত্রীর সঙ্গে তার সম্পর্কও ঠিক যাচ্ছিল না। যত দিন যাচ্ছিল মোনা একটা বিষয় আঁচ করতে পেরেছিলেন যে বনি তার থেকে দূরে চলে যাচ্ছিল। এর প্রভাব অর্জুন কাপুরের উপরও কম পরেনি। সম্পর্কের টানাপোরেনে ধীরে ধীরে অবসাদের শিকার হয়ে পরেছিলেন অর্জুন। এসবের পরও মোনাকে ছেড়ে শ্রীর সঙ্গেই বাকি জীবন কাটানোর সিদ্ধান্ত নেন বনি। শুরু হয় এক নতুন বিতর্ক।

দ্বিতীয় বিয়ে:
ধর্মেন্দ্র-হেমা এবং রাজ বব্বর-স্মিতা পাটিলের হাত ধরে বলি দুনিয়ায় শুরু হওয়া দ্বিতীয় বিবাহের ট্রেন্ডকে আগে নিয়ে গিয়েছিলেন শ্রীদেবী এবং বনি। মোনার সঙ্গে চিরদিনের মতো সম্পর্ক চ্ছেদ করার পর পাকাপাকিভাবে শ্রীদেবীর সঙ্গেই থাকা শুরু করেছিলেন বনি।

নতুন বিতর্ক:
বনি-শ্রীদেবীর সম্পর্ক নিয়ে যখন উত্তাল সারা বলিউড, তখনই প্রথম সন্তানের জন্ম দেন শ্রী। এই সন্তান কার, মিঠুন না...? এই নিয়েই যখন খবরের দুনিয়ে গরম, তখনই শ্রীদেবী জানান কয়েক মাস আগে তিনি বিয়ে করেছেন বনি কাপুরকে এবং এই সন্তান তাদেরই।

তারপর...
এরপর যত সময় গেছে বিতর্ক থিতু হয়েছে। শ্রীও অবশেষ ফিরে পেয়েছিলেন তার গৃহস্ত। আমৃত্যু তিনি বনি কাপুরের সঙ্গেই ছিলেন। জানভির পর যখন খুশি জন্ম নেয়, তখন অপূর্ব সুন্দরির অপূর্ব সংসারিক জীবন যেন সম্পর্ণতা ফিরে পায়। কিন্তু বিতর্করা! তারা লোকচক্ষুর আড়ালে থেকে যায় যেন চুপিসারে। যেমন প্রদীপের আলোর নিচে চিরদিন থেকে যায় অন্ধকার!



Click it and Unblock the Notifications