Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
এই প্রথম নাগাল্যান্ড বিধানসভায় মহিলা বিধায়ক! ইতিহাস গড়লেন হেকানি জাখালু
পূর্ণাঙ্গ রাজ্য হিসেবে নাগাল্যান্ডের স্বীকৃতি মিলেছে ৬০ বছর আগেই। এর মধ্যে একাধিক দল রাজ্যের শাসন ক্ষমতায় এসেছে-গিয়েছে। কিন্তু, বিধানসভায় কোনও দলেরই একজনও মহিলা বিধায়ক ছিল না, অর্থাৎ এত দিন নারী বর্জিত ছিল নাগাল্যান্ড বিধানসভা। এই প্রথম মহিলা বিধায়ক পেল নাগাল্যান্ড। সে রাজ্যের ডিমাপুর-৩ কেন্দ্র থেকে জয়ী হয়ে রাজ্যের প্রথম মহিলা বিধায়ক হতে চলেছেন হেকানি জাখালু। এনডিপিপি অর্থাৎ ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির প্রার্থী হিসেবে তিনি পরাস্ত করেছেন লোক জনশক্তি পার্টির অ্যাঝেটো ঝিমোমিকে। ১ হাজার ৫৩৬ ভোটে পরাজিত করেছেন হেকানি। ২০১৮ সাল থেকে এনডিপিপি বিজেপির সঙ্গে জোট গড়ে লড়াই করছে।
রাজ্যের রাজনীতিতে খুব একটা পরিচিত মুখ নন হেকানি। পড়াশোনার কারণে দীর্ঘ দিন আমেরিকায় ছিলেন তিনি। এর পর দেশে ফিরে আইনকেই পেশা হিসেবে গ্রহণ করেন। আসুন জেনে নেওয়া যাক, নাগাল্যান্ডের প্রথম মহিলা বিধায়ক সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য।

১) ১৯৭৬ সালে নাগাল্যান্ডের ডিমাপুরে জন্ম হেকানি জাখালু-র। সেখানেই বড় হয়ে ওঠা। বাবা সেনাবাহিনীতে চাকরি করতেন, লেফটেন্যান্ট কর্নেল এস আই জাখালু। নিম্ন মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা হেকানি যাত্রাপথ একেবারেই সহজ ছিল না।
২) দিল্লির লেডি শ্রীরাম কলেজ ফর উইমেন ও দিল্লি বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে পড়াশোনা করেছেন হেকানি জাখালু। উচ্চশিক্ষার জন্য় পাড়ি দেন আমেরিকায়। ইউনিভার্সিটি অফ সান ফ্রান্সিসকো থেকে এলএলএম ডিগ্রী অর্জন করেছেন।
৩) তরুণদের ক্ষমতায়নের জন্য কাজ করা 'ইউথ নেট নাগাল্যান্ড' নামের একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন তিনি। হেকানি এই সংস্থার প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান। নাগাল্যান্ডের যুব সমাজকে শিক্ষিত এবং দক্ষ করে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই সংগঠনের। এখানে রাজ্যেরছেলে-মেয়েদের চাকরির সুযোগ করে দেওয়া থেকে তাদের যোগ্য করে তুলতে দেওয়া হয় নানা প্রশিক্ষণও।
৪) দীর্ঘদিন আইনজীবী হিসেবে কাজ করেছেন হেকানি। এমনকি সমাজকর্মী হিসেবেও তাঁর অবদান কম নয়। দিল্লির একটি আইন বিষয়ক প্রতিষ্ঠানের সঙ্গেও কাজ করেন তিনি।
৫) ওয়াশিংটনে ফ্যাকাল্টি সদস্য হিসেবে কাজ করেছেন। রাষ্ট্রপুঞ্জে কাজ করেছেন শিক্ষানবীশ হিসেবেও।
৬) এনডিপিপি নেতা তথা রাজ্যের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও-এর আহ্বানে সাড়া দিয়েই সক্রিয় রাজনীতিতে নামেন হেকানি। নেইফিউয়ের দলেরই প্রার্থী হন তিনি।
৭) ২০১৮ সালে ভারত সরকারের মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক কর্তৃক নারী শক্তি পুরস্কার পান তিনি। উত্তর-পূর্ব ভারতে মহিলাদের জন্য এই মর্যাদাপূর্ণ পুরস্কারের একমাত্র প্রাপক হেকানি।



Click it and Unblock the Notifications