বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্রের নির্বাচন সম্পর্কে এই তথ্যগুলো আপনি জানতেন কি?

পৃথিবীর সর্ববৃহৎ গণতন্ত্র ভারত। ভারতের নির্বাচন প্রক্রিয়াকে বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের উৎসব বলা হয়। রাজনীতিবিদদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও নির্বাচন নিয়ে উদ্যোগের কমতি থাকে না এ দেশে। সম্প্রতি পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। এর মধ্যে চার রাজ্যের ফলাফল আজ। আগামী বছর অর্থাৎ ২০২৪ সালে লোকসভা নির্বাচনের পালা।

ভারতের নির্বাচনের ইতিহাস ৭০ বছরেরও বেশি। এই দীর্ঘ ইতিহাসে এমন অনেক ঘটনা ঘটে গিয়েছে যা হয়তো অনেকেরই অজানা। আসুন জেনে নেওয়া যাক, ভারতের নির্বাচন সম্পর্কে কিছু আকর্ষণীয় তথ্য।

Interesting Facts About The Worlds Largest Election In India

১) ১৯৫১ সালের ২৫ অক্টোবর ভারতের প্রথম সাধারণ নির্বাচন শুরু হয়েছিল। যা চলেছিল ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি পর্যন্ত।

২) ১৯৮৯ সালে ৬১তম সাংবিধানিক সংশোধনী (61st Constitutional Amendment) ভোট দেওয়ার বয়স ২১ বছর থেকে কমিয়ে ১৮ বছর করে।

৩) ইলেকট্রনিক ভোটিং মেশিন (EVM) প্রথমবার ব্যবহার করা হয়েছিল ১৯৮২ সালে কেরালার সাধারণ নির্বাচনে।

৪) নন অফ দ্য অ্যাবোভ (NOTA) এর সিম্বলটি ডিজাইন করে আহমেদাবাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন। সর্বপ্রথম ২০১৪ সালে লোকসভা নির্বাচনে NOTA-র অপশনটি ব্যবহার করা হয়। সে বছর তাতে ভোট পড়েছিল ১.১ শতাংশ, যা ছয় মিলিয়নেরও বেশি।

৫) লোকসভা নির্বাচনের সমস্ত খরচ ভারত সরকারই বহন করে। তবে ভোট পর্যবেক্ষকদের বেতন নির্বাচন কমিশন দিয়ে থাকে।

৬) ১৯৫২ সালে প্রথম লোকসভা নির্বাচনে প্রায় ১০৪.৫ মিলিয়ন (১০ কোটি ৪৫ লক্ষ টাকা) খরচ হয়েছিল। অন্যদিকে, ২০১৪ সালের সাধারণ নির্বাচনে প্রায় ৩৮.৭ বিলিয়ন (৩৮৭০ কোটি টাকা) খরচ হয়েছিল।

৭) বিধানসভা নির্বাচনের সঙ্গে যদি সাধারণ নির্বাচন একযোগে হয়, তখন কেন্দ্র এবং সংশ্লিষ্ট রাজ্য সরকার মিলে ৫০:৫০ শতাংশ খরচ করে।

৮) ভারতের সংবিধান অনুযায়ী, একটি রাজ্যের মুখ্যমন্ত্রী হতে গেলে ন্যূনতম বয়স ২৫ বছর বা তার বেশি হতে হবে। সেই ব্যক্তিকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। মুখ্যমন্ত্রীকে রাজ্য বিধানসভার সদস্য হতে হবে।

৯) সরোজিনী নাইডু ছিলেন স্বাধীন ভারতের উত্তর প্রদেশ রাজ্যের প্রথম মহিলা রাজ্যপাল। ১৯৪৭ সালের ১৫ অগস্ট থেকে ১৯৪৯ সালের ২ মার্চ পর্যন্ত তিনি রাজ্যপালের পদ সামলান।

১০) ১৯৬৩ সালের অক্টোবরে সুচেতা কৃপালানি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হয়ে ইতিহাস গড়েন। তিনি ছিলেন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

Story first published: Sunday, December 3, 2023, 14:49 [IST]
X
Desktop Bottom Promotion