Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
আমি ফিনিক্স পাখি হতে চাই!
জীবন হল রোলার কোস্টার রাইড। উঠবে যত দ্রুত, নামবেও তত তাড়াতাড়ি। তাই তো মনকে লৌহ কঠিন বানাতে হবে। হতে হবে ফিনিক্স পাখির মতো। যে দুঃখের আগুনে পুড়ে যাওয়ার পরেও নতুন আশা নিয়ে জন্ম নেবে। নতুন স্বপ্ন দেখবে। কিন্তু দুঃখের সামনে বুক চিতিয়ে দাঁড়ানো যে বেজায় কঠিন। একদমই ঠিক বলেছেন। তাই তো আজ এই প্রবন্ধে এক মহান ব্যক্তির এমন কিছু ভাবনাকে তুলে ধরবো, যা মেনে তিনি একজন অতি সাধারণ মানুষ থেকে অসাধারণ হয়ে উঠেছিলেন। তিনি হলেন স্টিভ জোবস। আইজ্যাক নিউটনের পরে তিনিই হলেন সেই ব্যক্তি যিনি "অ্যাপেল" শব্দটাকে দুনিয়ার প্রতিটি কোণায় পৌঁছে দিয়েছেলিন।
স্টিভসের বলে যাওযা প্রতিটি কথাই হল একটা একটা ফর্মুলার মতো। ঠিক ঠিক বাস্তবায়িত করতে পারলে সফলতা পকেটস্ত হবেই হবে। তাই তো এই লেখায় তাঁর বলে যাওয়া কথাগুলির মধ্যে কিছু বাছাই করা বক্তব্য তুলে ধরা হল, যা পড়তে পড়েত আপনার হারিয়ে যাওয়া মনের জোর যে ফিরে আসবেই, সে কথা হলফ করে বলতে পারি।

১. সময় বড়ই কম বন্ধুরা:
"জীবন বড়ই কম। তাই সময় নষ্ট করা মানে বোকামি। আর অন্য কারও মতো জীবনযাপন করা তো আরও বেশি বোকামি।" স্টিভ জোবসের এই কথাটা একেবারেই ঠিক। আমরা সব সময় কারও মতো হতে চাই। কিন্তু কখনও ভাবি না আমরা নিজেরা নিজেদের মতো করেই বড় হয়ে উঠতে পারি। যেখানে আমরাই হব আমাদের আইডল।

২. অন্যের বক্তব্যকে বেশি গুরুত্ব দিতে নেই:
জীবনের প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার সময় আশেপাশে থাকা হাজারো মানুষ, হাজারো মতামত দেবেন। কিন্তু সেই সিদ্ধান্তটাই নেওয়া উচিত, যা মন বলছে এবং সেই মতো এগিয়ে চলতে হবে। পিছনে ফিরে দেখা চলবে না একেবারেই। স্টিভ জোবসও এমনটা বিশ্বাস করতেন। তাই তো বলেছেন, "অন্যের বক্তব্যের চোটে নিজের মনের কথাটা যেন হারিয়ে না যায়, সেদিকে খেয়াল রাখাটা সকলেরই প্রথম কর্তব্য়।"

৩. নিজেকে প্রশ্ন করা জরুরি:
অ্যাপেল কর্তা প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একটা প্রশ্ন করতে, "আজ যদি আমার জীবনের শেষ দিন হয়, তাহলে কী যে কাজটা আজ করতে চলেছি সেটাই মন থেকে করার কথা ভাবতাম? যখনই উত্তর না হত, তখনই সেই কাজটা করার কথা আর ভাবতাম না।" আচ্ছা আমরা কি পারি না এমনভাবে ভাবতে? মনে হয় পারি। কিন্তু সাহসটা হয়তো জোগাড় করে উঠতে পারি না, তাই না?

৪. ভাল কিছু করার তাগিদ থাকাটা জরুরি:
"পৃথিবীর প্রথম সারির ধনীদের তালিকায় থাকাটা কোনও বড় বিষয় নয়। বরং রাতে শুতে যাওয়ার সময় যদি নিজেকে বলতে পারি আজ এমন একটা কাজ করেছি,যা এর আগে কেউ করার কথা ভাবেই নি, তাহলে হয়তো বেশি খুশি হব।" এমন করেই ভাবতে হবে বন্ধুরা। তবেই না সাফল্য রোজের সঙ্গী হবে।

৫. আগামী দিন কেমন হবে?
ছোট বেলায় বাবা বলতেন আজকের দিনটা ভাল কর, তাহলে দেখবি কালকের দিনটা এমনতেই ভাল হয়ে যাবে। সত্য়িই কথাটা যে কতটা ঠিক তা স্টিভ জোবস নিজের জীবন দিয়ে বুঝিয়ে দিয়েছেন। তিনি বলতেন, "এই মুহূর্তটাকে আমরা কীভাবে কাজে লাগাচ্ছি তার উপর আমাদের সামনের দিনগুলি নির্ভর করে থাকে।"

৬.পরিষ্কার ভাবনা-চিন্তা খুব জরুরি:
"মন এবং শ্রম দিয়ে কাজ করুন। তাহলেই দেখবেন কাজ সম্পর্কিত ভাবনা পরিষ্কার হতে শুরু করবে। আর এমনটা যখনই হবে, তখনই দেখবেন পর্বতকেও সরিয়ে দেওয়ার মতো শক্তি আপনার মধ্যে এসে গেছে।" সহজ কথায় যে কাজই করুন না, তাতে মনের প্রতিটি কণাকে মিশিয়ে দিন। সেই সঙ্গে শ্রমকে করে তুলুন প্রিয় সঙ্গী। তাহলেই দেখবেন সাফল্য আসতে দেরি লাগবে না।

৭. আবিষ্কারই শেষ কথা:
স্টিভ প্রায়শই বলতেন, "আবিষ্কার হল একমাত্র ফ্যাক্টর, যা লিডার এবং ফলোয়ারের মধ্যে পার্থক্য় করে দেয়।" তাই তো প্রতি নিয়ত নতুন কিছু করার কথা ভাবুন। জানবেন পুরনো খবরের কাগজ ভাগ্যে যেমন মুড়ির ঠোয়া হওয়াই লেখা থাকে। তেমনি পুরনো ভাবনারও জায়গা হয় ব্রেনের গারবেজ বক্সে।

৮. স্টেশানের পর স্টেশান আসাটা জরুরি:
কী বললাম ঠিক বুঝতে পারলেন না তো? স্টিভ জোবস মানতেন নতুন কিছু করার পর সেই জিনিসটা নিয়ে বসে থাকা মানে সময় নষ্ট। বরং সেই সময়টা আরও নতুন কিছু করার পিছনে ব্যয় করা বেশি বুদ্ধিমানের। তাই তো ট্রেনের মতো হতে হবে। সে যেমন এক স্টেশানে বেশিক্ষণ দাড়িয়ে থাকে না। তেমনি কোনও এক ধরনের কাজে বেশি দিন আটকে থাকা চলবে না।

৯. বিশ্বাস থাকাটা জরুরি:
"ভাগ্য নয়তো কর্ম, কোনও একটায় বিশ্বাস থাকাটা খুব জরুরি। এমনটা করে আমি জীবনে সাফল্য পয়েছি। আপনারাও পাবেন এমনটা আমি বিশ্বাস করি।"

১০. জীবনের সত্য:
"আজ আপনি তরতাজা তরুণ। একদিন আসবে যখন আপনি সময়ের সঙ্গে ধীরে ধীরে পুরনো হতে থাকবেন, আর একদিন কালের নিয়মে এই পৃথিবী থেকে মুছে যাবেন। তাই যে সুযোগটা পেয়েছেন তা পুরো দমে কাজে লাগান। কে বলতে পারেন আজ আপনি আছেন, কাল নাও থাকতে পারেন।"



Click it and Unblock the Notifications