Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
আঙুলের উপর সাদা ছোপ থাকার অর্থ কি জানা আছে?
অনোকমেনসি বিষয়টি কী যাদের জানা নেই তাদের জানিয়ে রাখি নখকে পরীক্ষা করে ভবিষ্যত বলে দেওয়ার পদ্ধতিকে অনোকমেনসি নামে ডাকা হয়ে থাকে।
অনোকমেনসি বিষয়টি কী যাদের জানা নেই তাদের জানিয়ে রাখি নখকে পরীক্ষা করে ভবিষ্যত বলে দেওয়ার পদ্ধতিকে অনোকমেনসি নামে ডাকা হয়ে থাকে। এই শাস্ত্রে নখের উপর কোনও দাগ আছে কিনা, বিশেষত সাদা দাগ রয়েছে কিনা , থাকলে তা কোথায় আছে, দাগটা ছোট না বড় এই সব নানা বিষয় বিবেচনা করে ভাগ্য কোনও দিকে মোড় নিতে চলেছে, সে সম্পর্কে একটা ধরণা দেওয়া হয়ে থাকে। তবে এদেশে এই শাস্ত্রের প্রচলন খুব একটা চোখে পরে না তাই তো এই প্রবন্ধটি লেখার সিদ্ধান্ত নেওয়া।
প্রসঙ্গত, হাজার বছর আগে একদল গ্রিক এই অভিনব শাস্ত্রের জন্ম দিয়েছিলেন। নখের উপরে থাকা সাদা দাগ বা যে কোনও ধরনের দাগকে বিশ্লেষণ করে কীভাবে মানুষের জীবন সম্পর্কিত নানাবিধ দিক সম্পর্কে বলে দেওয়া যেতে পারে, সে সম্পর্কেই মূলত এই শাস্ত্রে আলোকপাক করা হয়েছে। কিন্তু মজার বিষয় হল বহু বছর আগে গ্রিসে এমন এক অভিনব শাস্ত্র জন্ম লাভ করলেও সে বিষয়ে বাকি দুনিয়ার অনেকেই জানতেন না। বহু বহু বছর পর ধীরে ধীরে এ সম্পর্কে জানতে শুরু করেন অনেকে। আর এখন তো সমগ্র ইউরোপে এবং পশ্চিমী দুনিয়ায় অনোকমেনসি শাস্ত্র দারুন জনপ্রিয়তা লাভ করেছে।
এখন প্রশ্ন হল নখের উপর থাকা ছোট-বড় সাদা ছোপকে বিশ্লেষণ করে কোনও মানুষের সম্পর্কে কী কী বিষয় জেনে নেওয়া সম্ভব?

১. হাতের আঙুলের নখে থাকা সাদা স্পট:
এমনটা বিশ্বাস করা হয় যে ফিঙ্গার নেলে সাগা দাগ থাকলে বুঝতে হবে সেই ব্যক্তি জীবনে চরম সফলতা লাভ করবেন। শুধু তাই নয়, অর্থনৈতিক উন্নতিও ঘটবে চোখে পরার মতো। তাই তো বলি বন্ধু হাতের আঙুলে এমন কোনও দাগের সন্ধান পেলে বন্ধু মহলে পার্টি থ্রো করতে ভুলবেন না যেন!

২. অনেক অনেক দাগ যদি থাকে হাতের নখে:
কারও হাতের আঙুলে যদি একাধিক সাদা স্পট থাকে, তাহলে তা বিশ্লেষণ করে নাকি সেই মানুষটির আয়ু সম্পর্কে ধরণা করে ফেলা সম্ভাব হয়। তবে এক্ষেত্রে আরেকটি বিষয় মাথায় রাখতে হবে। তা হল এই ধরণার প্রবর্তন করেছিলেন জার্মানির অনোকমেনসির বিশেষজ্ঞরা। তাই এদেশের বিসেষজ্ঞরা এই কাজটি কতটা পারদর্শীতার সঙ্গে করতে পারবেন, সে নিয়ে সন্দেহ থেকেই যায়। তাই খুব একটা নিশ্চিত না হয়ে কিন্তু কাউকে নিজের নখ দেখাতে যাবেন না। কারণ সে যদি ভুল কোনও তথ্য় দিয়ে দেন, তাহলে কিন্তু বিপদ!

৩. নতুন বন্ধু পাতাতে চলেছেন কিন্তু আপনি:
বিশেষজ্ঞদের মতে তর্জনীতে সাদা স্পট থাকলে জানবেন সেই মানুষটি বন্ধু বৎসল। অর্থাৎ নতুন নতুন বন্ধু বানাতে এর জুড়ি মেলা ভার। শুধু তাই নয়, এদের বন্ধু ভাগ্যও বেজায় ভাল থাকে। তাই তো সারা জীবন এরা কোনও না কোনও ভাবে বন্ধুদের সাহায্য পেয়েই থাকেন। তবে মধ্যমা বা মিডিল ফিঙ্গারের নখে যদি এমন সাদা স্পট থাকে, তাহলে জানবেন আপনার জীবনে প্রতিপক্ষের কখনও অভাব হবে না। তাই প্রতিটি পদক্ষেপ ফেলার আগে সাবধানতা অবলম্বন করতে ভুলবেন না যেন!

৪. অনামিকায় যদি দাগ থাকে:
এমনটা অনেকেই বিশ্বাস করেন যে এই আঙুলে সাদা দাগ থাকলে মনে কোনও সন্দেহ রাখা উচিত নয় যে সেই ব্যক্তি অনেক অনেক টাকার মালিক হতে চলেছেন। সেই সঙ্গে কর্মক্ষেত্রেও পেতে চলেছেন চরম সফলতার স্বাদ। শুধু তাই নয়, বিশেষজ্ঞদের মতে রিং ফিঙ্গারে সাদা স্পট থাকার অর্থ হল সেই মানুষটির জীবনে কখনও ভালবাসার অভাব হবে না।

৫. কড়ে আঙুল:
হাতের সবথেকে ছোট আঙুলে যদি এমন দাগ থাক, তাহলে জানবেন সারা জীবন এদিক সেদিকে ঘুরে বেরানোর সম্ভাবনা আছে আপনার। শুধু তাই নয়, এমন মানুষেরা হয় ট্রান্সফারেবল চাকরি পান, নয়তো নিজের অজান্তেই ট্রাভেল ব্যবসার সঙ্গে জড়িয়ে পরেন। তাই তো বলি বন্ধু, আপনার হাতের কড়ে আঙুলে যদি এমন সাদা ছোপ থাকে, তাহলে প্রথম থেকেই মানসিকতাকে এমনভাবে তৈরি করে নেবেন যাতে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় মন খারাপ যাতে না হয়।

৬. বুড়ো আঙুলে ছোপ থাকলে:
আপনাদের কি জানা আছে হাতের বুড়ো আঙুলে সাদা দাগ থাকলে কী হতে পারে? বিশেষজ্ঞদের মতে যাদের বুড়ো আঙুলে এমন দাগ থাকে, তাদের সারা জীবন সুখে-শান্তিতে কেটে যায়। শুধু তাই নয়, মনের মানুষের থেকে অনেক অনেক ভালবাসা পাওয়ার সম্ভাবনাও থাকে এদের।

৭. হঠাৎ করে দাগের আবির্ভাব ঘটলে:
এতদিন পর্যন্ত ছিল না। কিন্তু হঠাৎ করে একদিন হাতের কোনও আঙুলে সাদা দাগের আবির্ভাব ঘটলে জানবেন দারুন কোনও উপহার পেতে চলেছেন আপনি।



Click it and Unblock the Notifications