(ছবি) অন্তর্বাসের ধরণই ফাঁস করবে আপনার ব্যক্তিত্বের গোপন কথা!

By Oneindia Staff Writer

আপনি আপনার অন্তর্বাসের স্ট্র্যাপ কীভাবে লাগান? এই প্রশ্নের উত্তর বাতলে দিতে পারে আপনার ব্যক্তিত্বের গোপন কথা।

শুনে নিশ্চয়ই খানিকটা অবাক লাগছে? অবাক লাগারই কথা। কিন্তু কথাটা একেবারে সত্যি। আপনার অন্তর্বাসের স্ট্র্যাপ আপনি সামনের দিকে আটকান নাকি পিছনের দিকে, পরার সময় ক্লিপ আটকে পরেন নাকি মাথা দিয়ে গলিয়ে তার উপর নির্ভর করছে আপনার ব্যক্তিত্বের পরিচয়।

কিন্তু কীভাবে জানবেন আপনার অন্তর্বাসে লুকনো আপনার ব্যক্তিত্বের গোপন কথা? আমরা আছি কি জন্যে। নিচের স্লাইডে ক্লিক করে দেখে নিন কোন ধরণের অন্তর্বাসে লুকিয়ে আছে কোন কথা।

পিছনে ক্লিপ আটকানো

পিছনে ক্লিপ আটকানো

আপনার অন্তর্বাসের ক্লিপ যদি পিছনের দিকে হয়, এবং আপনি যদি সামনে থেকে টেনে পিছনের দিকে ক্লিপ আটকান তার মানে হল আপনি সাধারণত বন্ধুবৎসল, মিশুকে স্বভাবের, আপনি সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেন, চিন্তাশক্তি ব্যবহার করে কাজ করেন। তবে আপনি একেবারে কড়া অনুশাসন পছন্দ করেন, ঐতিহ্যকে আঁকড়ে পড়ে আছেন, আপনি মিথ্যা কথা বলা অপছন্দ করেন।

ছবি সৌজন্য : বোল্ডস্কাই

সামনে ক্লিপ আটকানো

সামনে ক্লিপ আটকানো

অন্তর্বাসের ক্লিপ সামনের দিকে হলে তা পরা সোজা হয়ে যায়। এই ধরণের অন্তর্বাস য়ারা পরেন তারা সময় নষ্ট করা অপছন্দ করেন। ঝটপট কাজ করেন, এবং খোলা মনের ও আধুনিক চিন্তাধারার হন।

পিছনের ক্লিপ সামনে করে আটকে নেওয়া

পিছনের ক্লিপ সামনে করে আটকে নেওয়া

অনেকে আছেন, যাঁরা কাজ সহজ করার জন্য, প্রথমে অন্তর্বাসের পিছনের দিক যেখানে ক্লিপটা আছে তা সামনের দিকে নিয়ে আসেন। তারপর তা আটকে নিয়ে পিছনের দিকে ঘুরিয়ে নেন। তারা প্রতিভাবান, ক্যারিশমা আছে, নতুন নতুন জিনিস শিখতে ও পরীক্ষা নিরিক্ষা করতে ভালবাসেন। তবে এই ধরণের মহিলারা অতি সহজেই বিরক্ত হয়ে যান।

আগে ক্লিপ লাগিয়ে মাথা দিয়ে গলিয়ে পরে নেন অন্তর্বাস

আগে ক্লিপ লাগিয়ে মাথা দিয়ে গলিয়ে পরে নেন অন্তর্বাস

যে সব মহিলাদের এই অভ্যাসটি রয়েছে তারা যে কোনও কাজে ভীষণ খুঁতখুঁতে হন, যে কোনও জিনিস ও ব্যক্তি নিয়ে অত্যন্ত যত্নবান হন, মাঝে মাঝে অবসর সময়ে অলস সময় কাটানো পছন্দ করেন।

যারা অন্তর্বাস ক্ষতিকর বলে মনে করেন

যারা অন্তর্বাস ক্ষতিকর বলে মনে করেন

সংখ্যায় কম হলেও এমন বহু মহিলা রয়েছেন যাঁরা অন্তর্বাস বা ব্রেসিয়ারকে ক্ষতিকর বলে মনে করেন। এঁরা মূলত স্বাধীনচেতা মনের হন। নিজের স্বাধীনতায় হস্তক্ষেপ কখনওই বরদাস্ত করেন না। অফিস হোক বা বাড়ি সবজায়গাতেই তিনি রাজত্ব করতে চান।

Story first published: Tuesday, August 25, 2015, 12:04 [IST]
X
Desktop Bottom Promotion