Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
ভ্যালেন্টাইনস ডে-তে বয়ফ্রেন্ড/স্বামীকে কী উপহার দেবেন? বিভ্রান্ত নাকি?
ভ্যালেন্টাইনস ডে-র জন্য উপহার কেনাটা বেশ মুশকিল কাজ। আর বয়ফ্রেন্ডের জন্য এই বিশেষ দিনে উপহার কেনাটা আরও কঠিন কাজ। মেয়েদের উপহার কিনে দেওয়ার জন্য হাজার একটা অপশন রয়েছে। কিন্তু ছেলেদের ক্ষেত্রে শপিংটা বেশ ট্রিকি বিষয়। [ভ্যালেন্টাইন ডে-তে প্রেমিকযুগল দেখলেই বিয়ে দেওয়া হবে]
কিন্তু তা বলে কি স্বামী বা বয়ফ্রেন্ডকে ভ্যালেন্টাইনস ডে তে কোনও উপহারই দেবেন না। তা আবার হয় নাকি। আপনার বিভ্রান্তি কিছুটা দূর করার জন্য আমরা তো রয়েছি। তবে উপহার দেওয়ার ক্ষেত্রে একটা জিনিসই মাথায় রাখবেন আপনার উপহার যেন আপনার সঙ্গীর হৃদয় ছুঁয়ে যায়। আপনার আবেগ, মানুষটির প্রতি আপনার ভালবাসা যেন আপনার উপহারের মাধ্যমেই পৌঁছে যায় তার কাছে।

প্রথম উপহার
নিজের হাতে রান্না করে ভ্যালেন্টাইনস ডের স্পেশ্যাল ডিনারে চমকে দিন সঙ্গীকে। আজকাল ইউটিউব-ফেসবুকের দৌলতে নানান শৌখিন রেসিপি ধাপে ধাপে রান্না দেখা যায়। তাই দেখে বেছে নিন, কন্টি, চাইনিস, ইতালিয়ান বা থাই রেসিপি। এদিন মুঘলাই বা ভারতীয় ঘরানার খাবার এড়িয়েই চলুন। কথাতেই তো আছে পুরুষদের মনের রাস্তা পেট হয়েই যায়।

দ্বিতীয় উপহার
আপনার পছন্দ মতো রোমান্টিক গানের তালিকা দিয়ে তৈরি করুন সিডি বা ডিভিডি। এই ধরণের উপহার পুরুষদের কাছে অনেক বেশি অর্থবহ। আর এর জন্য কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করার দরকারও নেই।

তৃতীয় উপহার
আপনার সঙ্গীটি যদি কবিতা পছন্দ করেন, একটা সুন্দর কাগজে কবিতা লিখে খামে ভরে উপহার দিতে পারেন। আর নয়তো ইমেল-চ্যাটের যুগে যদি নিজের হাতে একখানি প্রেমপত্র লিখে ফেলেন মন খুলে তাহলে আর দেখে কে। আপনার সঙ্গী নতুন করে ফের আপনার প্রেমে পড়তে বাধ্য।

চতুর্থ উপহার
পারফিউম পুরুষদের প্রচণ্ডভাবে আকৃষ্ট করে। তাই বাজেটে যদি টান না থাকে দামি সুগন্ধী কিনে উপহার দিতে পারেন। এতে কিন্তু লাভ আপনারও। আপনার পুরুষ সঙ্গীর সুগন্ধ তো আপনাকেও মুগ্ধ করবে। কি বলেন।

পঞ্চম উপহার
পারসোনালাইজ কফি মগও উপহার দেওয়ার জন্য ভাল অপশন। সুন্দর লাভ কোট বা আপনার বিভিন্ন আনন্দের মুহূর্তের ছবির কোলাজ কফি মগে ছাপিয়ে মনের ভাব ব্যক্ত করতে পারেন।

ষষ্ঠ উপহার
আপনার সঙ্গীটি যদি বইয়ের পোকা হন, তাহলে বই উপহার দিতে পারেন। রোমান্টিক উপন্যাস হলে তো আরও ভাল। তবে যদি আপনার সঙ্গীটি সেই ধরণের বই পড়তে ভালবাসেন তবেই।



Click it and Unblock the Notifications