Valentine's Day 2025: আসন্ন প্রেম দিবসে ভালোবাসার উদ্‌যাপন কীভাবে করবেন? রইল সেরা আইডিয়া!

By Bhagysree Sarkar

Valentine's Day 2025: হাতে আর মাত্র কয়েকটা দিন। এরপরই প্রেমের উৎসবে (Valentine's Day 2025) মেতে উঠবেন আপমর বাঙালি। ভালোবাসা উদ্‌যাপনের একটি বিশেষ দিন। বলা বাহুল্য, ফেব্রুয়ারি মাস 'ভ্যালেন্টাইনস উইক'-এর জন্য বিখ্যাত। ভালোবাসার এই উৎসবে মেতে ওঠার প্রস্তুতিও বেশ তুঙ্গে। তবে অনেকেরই বক্তব্য, ভালোবাসার আবার বিশেষ কোনও দিন হয় নাকি! বছরের প্রতিটি দিনই ভালোবাসার দিন হতে পারে, যদি আার সঙ্গী সঠিক হয়। তবুও বিশ্বায়নের হাত ধরে যে সংস্কৃতির বাংলায় প্রবেশ করেছে, তা এড়িয়ে চলা আমাদের পক্ষে বেশ মুশকিল।

শীতের মরশুমে সদ্য পেরিয়েছে বাঙালির ভ্যালেন্টাইন'স ডে অর্থাৎ সরস্বতী পুজো (Saraswati Puja)। এবার ভালোবাসা দিবস উদ্‌যাপনের পালা। ভালোবাসার এই বিশেষ দিনটি মনের মানুষের সঙ্গে কীভাবে কাটাবেন, তা নিয়ে নিশ্চয়ই শেষ মুহূর্তের পরিকল্পনা সেরে ফেলেছেন অনেকেই। কিন্তু কোনওটাই কি ঠিক মনের মতো হচ্ছে না? তাহলে এবছর প্রেম দিবসটা না হয় একটু অন্য রকমভাবেই কাটিয়ে ফেলুন। চলুন আজ জেনে নেওয়া যাক, সঙ্গীর সাথে কীভাবে কাটাবেন এই বিশেষ দিনটি-

Valentine s Day 2025

ছবি সৌজন্য- pexels

. দুজনে ঘুরতে যান

প্রেমের জন্য এই বিশেষ দিনে শহরে পা ফেলাই যেন দুষ্কর হয়ে ওঠে। শহর কলকাতার ভিক্টোরিয়া থেকে ময়দান, বাবুঘাট থেকে রবীন্দ্র সরোবর, কোনও জায়গাই ফাঁকা আর পাবেননা। ভালোবাসার ভিড় যেন আষ্টেপৃষ্ঠে ধরে শহরটাকে। তাই প্রিয়জনের সঙ্গে একান্তে সময় কাটাতে চাইলে কোলাহল থেকে দূরে কোথাও বেরিয়ে পড়তে পারেন। এজন্য কিছ কাছে পিঠের জয়গা বেছ নিতে পারেন।

. একসঙ্গে হাঁটুন

আজকাল ব্যস্ত সমে জীবন থেকে হাঁটা যেন কমেই গিয়েছে। মনে করে বলুন তো, শেষ কবে হাতে হাত রেখে একসঙ্গে হেঁটেছেন? দখুন মনে পড়বে না। এই ব্যস্ততম জীবনে ভালোবাসার এই দিনে সময় বার করে একসঙ্গে পাশাপাশি হাঁটুন, কথা বলুন, হাতে হাত রেখে। একসঙ্গে অন্য শহর চিনে নিন।

. মন খুলে গল্প করুন

সম্পর্ক যতই দীর্ঘ হোক একে অপরকে বলার মতো গল্পের কখনও শেষ হয় না। সারা বছর কর্মব্যস্ততায় দেখা সাক্ষাৎ কিছুই নেই। তবে ভালোবাসার এই বিশেষ দিনে সব ব্যস্ততাকে পিছনে ফেলে জমে থাকা গল্পে মেতে উঠুন দুজনে।

. পছন্দের রান্না করুন

শহরের রেস্তরাঁগুলিতে এই বিশেষ দিনে জায়গা পাওয়া মশকিল। এমনকি বিলাসিতায় মোড়া রেস্তরাঁগুলিতে পা রাখার জয়গা থাকে না। তাই এই বিশেষ দিনে কাছের মানুষকে নিজে হাতে তাঁর পছন্দের খাবার রেঁধে খাওয়ানো বেশ ভালো বিকল্প।

Story first published: Tuesday, February 4, 2025, 15:35 [IST]
X
Desktop Bottom Promotion