কোন কোন রাশির জাতক-জাতিকাদের অল্প সময়ে বড়লোক হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে জানা আছে?

এই প্রবন্ধে ১২ টি রাশির মধ্যে কাদের বড়লোক হয়ে ওঠার সম্ভাবনা সবথেকে বেশি, সেই নিরিখে একটি লিস্ট তৈরি করা হয়েছে।

সাধারণ জ্ঞান বলে পরিশ্রম, সঙ্গে ভাগ্যের একটু সাহায্য পেলে অনেক অনেক টাকায় পকেট ভরে উঠতে সময় লাগে না। কথাটা যে ভুল এমন নয়। কিন্তু পরিশ্রম করাটা না হয় আমাদের হাতে রয়েছে, কিন্তু ভাগ্যকে নিয়ন্ত্রণ করা তো আর সম্ভব নয়!

একেবারে ঠিক বলেছেন! আর ঠিক এই কারণেই আমরা কে কোনও রাশির জাতক, তা বেজায় গুরুত্বপূর্ণ। কারণ জ্যোতিষশাস্ত্রের উপর লেখা একাধিক বই অনুসারে প্রতিটি রাশির জাতক-জাতিকাদের তেমন বুদ্ধি বা বিচক্ষণতা থাকে না যে অনেক টাকার মালিক হয়ে উঠতে পারে। এমন গুণের অধিকারী হন ভাগ্যবান কিছু রাশির মানুষজন। তাই তো এই প্রবন্ধে ১২ টি রাশির মধ্যে কাদের বড়লোক হয়ে ওঠার সম্ভাবনা সবথেকে বেশি, সেই নিরিখে একটি লিস্ট তৈরি করা হয়েছে। অর্থাৎ একেবারে প্রথমে যে রাশি রয়েছে তার বড়লোক হয়ে ওঠার সম্ভবনা সবথেকে বেশি, আর যে শেষে রয়েছে তার সেভাবে কোনও সম্ভাবনা নেই বললেই চলে। তাই আর অপেক্ষা কেন, জেনে নিন আপনার রাশি প্রথম সারিতে রয়েছে কিনা!

১. কর্কটরাশি:

১. কর্কটরাশি:

অল্প সময়ে অনেক অনেক টাকার মালিক হয়ে ওঠার সমস্ত গুণ রয়েছে এদের মধ্যে। এরা চালাক। কিন্তু লোভী নন। বুদ্ধিকে কাজে লাগিয়ে কাজ করেন। কিন্তু ফাঁকি মারতে ভালবাসেন না। শুধু তাই নয়, আশেপাশের মানুষদের সঙ্গে নিয়ে কীভাবে উন্নতির সিঁড়ি চড়তে হয়, তা এদের থেকে ভাল কেউ আর জানে না। তাই তো টিম লিডার হিসেবে এরা যেমন সুনাম অর্জন করেন, তেমনি টাকা-পয়সা সংক্রান্ত ক্ষেত্রেও এদের কখনও কোনও সমস্যার সম্মুখিন হতে হয় না। এক কথায় ভাল মন এবং বুদ্ধির এক আজব মেলবন্ধন হলেন কর্কটরাশির জাতক-জাতিকারা।

২. সিংহরাশি:

২. সিংহরাশি:

এরা বর্ন লিডার। কাউকে দিয়ে কীভাবে কাজ আদায় করে নিতে হয়, তা এদের থেকে ভাল কেউ জানেন না। তাই কর্মক্ষেত্রে বাকি অনেকের থেকে একটু বেশি দ্রুতই এরা উপরের দিকে এগিয়ে যান। তবে এই রাশির জাতক-জাতিকারা বেজায় ভয়ঙ্কর গোছেরও হন। কারণ যুদ্ধে জিততে এরা যে কোনও মূল্য় চোকাতে রাজি থাকেন। এমনকি এই কারণে কারও ক্ষতি করতেও এরা পিছপা হন না।

৩. কন্যারাশি:

৩. কন্যারাশি:

নিজেকে সেরা প্রমাণের তাগিদ সারাক্ষণ এদের চালিত করে। এই কারণেই তো "পরিশ্রম সফলতার একমাত্র মাধ্যম"-এই নীতিতেই এরা বিশ্বাস করেন। আর যে পরিশ্রম করবে, সে যে ফল পাবেই পাবে, তা কি আর বলার অপেক্ষা রাখে। তবে এদের চরিত্রের একটাই খারাপ দিক। তা হল এরা এত মাত্রায় কাজ পাগল হন যে পরিবার এবং নিজের শরীরের দিকে খেয়াল রাখার সময়ই পান না। ফলে কোনও কোনও সময় পরিবারিক অশান্তি, এমনকি মারাত্মক কোনও রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও থাকে এই রাশির জাতক-জাতিকাদের।

৪.তুলারাশি:

৪.তুলারাশি:

মানুষের মনের কথা এরা নিমেষে বুঝে যান। তাই তো যে কোনও মানুষকে নিজের মতো করে নিয়ন্ত্রণ করার এক আজব ক্ষমতা রয়েছে এদের মধ্যে। শুধু তাই নয়, এরা যেমন বুদ্ধিমান, তেমনি বিচক্ষণও বটে। তাই তো কর্মজীবনে চটজলদি সফলতা পেতে এদের সময় লাগে না। তবে সমস্যা একটা জায়গাতেই, তা হল এরা যত তাড়াতাড়ি সফলতার সিঁড়ি চরেন, তত দ্রুত অসফলও হন। কারণ চাপের মুহূর্তে কীভাবে কাজ চালিয়ে যেতে হয় সে ক্ষমতা এদের নেই। অল্প টেনশনেই এরা ভেঙে পরেন। এমনকি কাজ থেকে পালিয়েও যেতে চান। মধ্যা কথা সফলতাকে ধরে রাখার জন্য মনের যে জোরের প্রয়োজন, তা এদের নেই বললেই চলে।

৫. বৃশ্চিকরাশি:

৫. বৃশ্চিকরাশি:

এর এক মনে ততক্ষণ কাজ চালিয়ে যান, যতক্ষণ না লক্ষে পৌঁছাছেন। এবং স্বপ্ন পূরণের তাগিদে এরা যে কোনও মূল্য চোকাতে রাজি থাকেন। এমনকি কাউকে ঠকাতে বা ক্ষতি করতেও এরা পিছপা হন না। শুধু তাই নয়, আশেপাশের মানুষদের মনের কথা জেনে নিয়ে সেই "সিক্রেট"কে তাদের বিরুদ্ধেই কাজে লাগিয়ে এরা সামনের দিকে এগিয়ে যান। সহজভাবে বললে এই রাশির জাতক-জাতিকারা বেজায় ভয়ঙ্কর প্রকৃতির মানুষ হন। এদের কাছে নিজের উন্নতিটাই শেষ কথা!

৬. ধনুরাশি:

৬. ধনুরাশি:

একটু নিচের দিকে এদের রেঙ্কিং বটে। কিন্তু সফলতার সিঁড়িতে বাকিদের সঙ্গে এরাও বেশ দ্রুত গতিতেই ওঠেন। কারণ ধনুরাশির জাতক-জাতিকারা নিজের কাজটা মন দিয়ে করেন। তাতে ফাঁকি মারা এদের না পাসান্দ...! তবে আপনাদের প্রধান সমস্যাটা কি জানেন? আপনার মুখ। মাঝে মাঝে আপনি এত খারাপ ব্যবহার করে ফেলেন মানুষের সঙ্গে যে এত গুণ থাকার পরেও সহকর্মীরা আপনার সঙ্গে কাজ করতে প্রস্তুত থাকেন না। ফলে যা হওয়ার তাই হয়, একটা না একটা সময় অসফলাতর তিতো বড়ি খেতেই হয়।

৭. মকররাশি:

৭. মকররাশি:

এরা ব্যাপোক পরিশ্রমী। যেখানে সাবাই কাজ থেকে পালায়। সেখানে এরা ঘন্টার পর ঘন্টা বসে এক মনে কাজ চালিয়ে যান। এমনকি এই কারণে এদের স্ট্রেসও হয় না। তাই এমন "বিরল" গুণের অধিকারীদের পকেট যে একটা না একটা সময় অনেক অনেক টাকায় ভরে উঠবেই, সে কথা কি আর বলার অপেক্ষা রাখে।

৮. কুম্ভরাশি:

৮. কুম্ভরাশি:

আপনাদের একটাই সমস্যা, যে কারণে আপনারা একেবারেই টাকার মুখ দেখতে পারেন না। কি সেই সমস্যা জানেন? আপনারা সারাক্ষণ নিজের মনের কথা শুনে কাজ করে যান, মস্তিষ্ককে গুরুত্ব দিতে আপনারা নারাজ। তাই তো আপনাদের মন ভরলেও পকেট একেবারে ভরতে চায় না। তবে একটা কথা বলি বন্ধু, এখন যেখানে সবাই টাকার পিছনে ছুটছে, সেখানে আপনাদের মতো মানুষ থাকাটাও জরুরি কিন্তু।

৯. মীনরাশি:

৯. মীনরাশি:

সারাক্ষণ স্বপ্নের দুনিয়ায় থাকলে টাকা রোজকার করা বেজায় মুশকিল। আর ঠিক এই ভুলটাই আপনারা করেন। সেই সঙ্গে যোগ হয় অলসতা। আচ্ছা বলুন তো একে আপনারা কাজ করতে চান না। তার উপর বাস্তব বোধ একেবারে নেই বললেই চলে। এমনভাবে কতদিন বাঁচবেন। টাকা না থাকলে খাবেন কী, আর পরবেন কী...! তাই স্বভাবটা একটু পরিবর্তন করার চেষ্টা করুন। দেখবেন উপকার পাবেন।

১০. মেষরাশি:

১০. মেষরাশি:

আপনারা পরিশ্রমী। কিন্তু সমস্যাটা হল আপনি বাকি কারও মতামত নিতে একেবারেই পছন্দ করেন না। আর সারাক্ষণ নিজের ভাবনা যে ঠিক হবে এমনটা ভেবে নেওটা কিন্তু বেজায় বোকামি। আর এমন বোকিমাকে আপনি দিনের পর দিন প্রশ্রয় দিয়ে যান। তাই তো আপনাদের ভাগ্য সহায় হলে যেমন বড়লোক হয়ে উঠতে পারেন, তেমনি মুখ থুবড়ে পরার সম্ভাবনাও রয়েছে কিন্তু!

১১. বৃষরাশি:

১১. বৃষরাশি:

আপনারা লক্ষে পৌঁছাতে রাতদিন পরিশ্রম করতে যেমন প্রস্তুত থাকেন, তেমনি সঞ্চয়ী। প্রতিটা টাকা দেখে-শুনে খরচ করেন। আর এটা একটা বড় গুণ। তাই জীবনে আপনারা উন্নতি করবেন বৈকি! কিন্তু কর্কট বা বৃশ্চিকরাশির জাতক-জাতিকাদের মতো নয়!

১২.মিথুনরাশি:

১২.মিথুনরাশি:

আপনাদের গুণ আছে, পরিশ্রম করার ইচ্ছাও কম নেই। কিন্তু আপনারা একেবারেই মনোযোগী নন। অল্পতেই আপনারা হাঁপিয়ে ওঠেন। ফলে আজ এই কাজ করছেন তো কাল ওই কাজ। কোনও একটা কিছুতে ফোকাস করা আপনাদের ধাতে নেই। আর ঠিক এই কারণেই আপনারা কখনও অনেক অনেক টাকার মালিক হয়ে উঠতে পারবেন না। তবে নিজেকে পরিবর্তন করতে পারলে যে ভাল কিছু একটা হতে পারে, সে বিষয়ে যদিও কোনও সন্দেহ নেই!

উপরে আলোচিত ভবিষ্য়তবাণীর প্রতিটি শব্দ যে সত্য়ি তার প্রমাণ মেলে সম্প্রতি প্রকাশ পাওয়া "বার্কলে হিউরেন ইন্ডি রিচ লিস্ট ২০১৮" এর দিরে নজর ফেরালেই।এই লিস্টে জায়গা করে নেওয়া ৮৩১ জন ধনী ভারতীয়দের বেশিরভাগই হয় কর্কট, বিশ্চিক, মকর নয়তো তুলারাশির জাতক-জাতিকা। এবার বুঝেছেন তো রাশি কীভাবে আপনাকে প্রভাবিত করে থাকে। তবু সবশেষে একটা কতা মানতেই হবে য়ে পরিশ্রমের কোনও বিকল্প হয় না কিন্তু...!

Story first published: Thursday, November 15, 2018, 14:13 [IST]
X
Desktop Bottom Promotion