আচ্ছা আপনার রাশি কি? এমন প্রশ্ন করছি কারণ জানেন কি কোন রাশির ক্ষেত্রে কোন জিনিসটা বেজায় লাকি?

খেয়াল করে দেখবেন সবারই কাছে কিছু না কিছু জিনিস থাকে, যা তাদের কাছে বেজায় লাকি হয়।

খেয়াল করে দেখবেন সবারই কাছে কিছু না কিছু জিনিস থাকে, যা তাদের কাছে বেজায় লাকি হয়। আমার যেমন একটা ঘড়ি আছে, যা আমার সঙ্গে থাকলে গুড লাক সঙ্গী হয়, এমনটা বিশ্বাস করি আমি। তাই তো সেটি আমার কাছে বেজায় লাকি। কিন্তু প্রশ্ন হল আপনার লাকি জিনিস কোনটা?

উত্তর কি দেবেন জানা নেই! তবে একাথা জেনে রাখুন বন্ধু, আপনি যা কিছু জিনিসকেই নিজের লাকি জিনিস বানাতে পারেন। কিন্তু বাস্তবিকই সেই লাকি জিনিসটা সঙ্গে রাখলে আপনার ভাগ্য ফেরে কিনা, তা নিয়ে সন্দেহ থেকেই যায়। কারণ জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে প্রতিটি রাশির জন্যই এক একটি জিনিস বেজায় লাকি হয়। সেই নির্দিষ্ট জিনিসটি ছাড়া অন্য কিছু যদি সঙ্গে রাখেন, তাহলে লাক কতটা সহায় হবে, জানা নেই, তবে পকেট যে বেজায় ভারি হবে সে বিষয়ে সন্দেহ নেই! তাই তো বলি বন্ধু নিজের রাশি কী, তা জেনে নিয়ে ঝটপট এই প্রবন্ধটি পড়ে ফেলুন। কারণ এই নেক কাজটি করলে জীবনের ছবিটাই যে বদলে যেতে পারে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই কিন্তু!

তাহলে আর অপেক্ষা কেন বন্ধু, চলুন জেনে নেওয়া যাক কোন রাশির জন্য কোন জিনিসটি বেজায় লাকি, সে সম্পর্কে...!

১. মেষরাশি:

১. মেষরাশি:

এরা নিজেদের স্বপ্ন পূরণ করার জন্য যে কোনও মূল্য দিতে রাজি থাকেন। শুধু তাই নয়, মেষরাশির জাতক-জাতকরা বেজায় কর্মঠ হন। তাই তো কর্মজীবনের প্রতিটি ধাপে এরা সাফল্যের স্বাদ পান। আর যদি সঙ্গে একটি ছোট্ট চাবি রাখতে পারেন, তাহলে তো কথাই নেই! কারণ বিশেষজ্ঞদের মতে এই রাশির জন্য সবথেকে লাকি জিনিস হল চাবি। তাই তো এটি সঙ্গে রাখলে গুড লাক রোজের সঙ্গী হয়ে ওঠে। ফলে পরিবশ্রমের সঙ্গে গুড লাক সঙ্গ নেওয়ায় যে কোনও স্বপ্ন পূরণ হতে সময় লাগে না। সেই সঙ্গে নানাবিধ রোগ-ব্যাধিতে আক্রান্ত হওয়ার আশঙ্কাও হ্রাস পায়।

২. বৃষরাশি:

২. বৃষরাশি:

এই রাশির সবথেকে লাকি নম্বর হল সাত। তাই ৭ সংখ্যাটি লেখা রয়েছে এমন কিছু সব সময় সঙ্গে রাখতে ভুলবেন না যেন! কারণ এমনটা করলে খারাপ সময়ের সম্মুখিন হওয়ার আশঙ্কা কমবে। সেই সঙ্গে চরম সফলতার স্বাদ পাওয়ার পথ হবে প্রশস্ত।

৩. মিথুনরাশি:

৩. মিথুনরাশি:

এমনটা বিশ্বাস করা হয় যে এই রাশির জাতক-জাতিকাদের জন্য সবথেকে লাকি জিনিস হল ডাইস বা ছক্কা। একেবারে ঠিক শুনেছেন বন্ধু! লুডোর সঙ্গে যে ছক্কা পাওয়া যায়, তা যদি সঙ্গে রাখতে পারেন, তাহলে গুড লাক সঙ্গে নিতে দেখবেন সময় লাগবে না। আর এমনটা হলে কী কী সুফল মিলতে পারে, তা নিশ্চয় আর বলে দিতে হবে না। প্রসঙ্গত, বহু যুগ ধেরে ছক্কা যে অনেকের কাছেই বেজায় লাকি জিনিস ছিল, তা ইতিহাসের দিকে নজর ফেরালেই জানতে পারা যায়। বেশ কিছু নথি অনুসারে দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় আবিষ্কার হওয়া এই ছক্কা বা ডাইস এক সময় ফাইটার জেটের পাইলটরা নিজেদের সঙ্গে রাখতেন। কারণ এমনটা বিশ্বাস ছিল যে সঙ্গে ছক্কা রাখলে কোনও ধরনের বিপদ ঘটবে না এবং প্রতিপক্ষের মিসাইল থেকেও বেঁচে থাকা সম্ভব হবে।

৪. কর্কটরাশি:

৪. কর্কটরাশি:

এই রাশির জাতক-জাতিকারা সারক্ষণ অন্যদের কীভাবে সাহায্য করা যেতে পারে, সেই চেষ্টায় লেগে থাকেন। তাই তো এদের আশেপাশে যারা রয়েছেন তারা খুশি থাকলে এরাও বেজায় খুশি হয়ে যান। এমন মানুষের জন্য লাকি চার্ম কী হতে পারে জানা আছে? উত্তরটা শুনে কিন্তু চমকে যেতে পারেন। কারণ জ্যোতিষশাস্ত্র অনুসারে কর্কটরাশির জাতক-জাতিকারা যদি বাড়িতে একটা গুবড়ে পোকা, যাকে অনেকেই "লেডি বাগ" নামেও চিনে থাকেন, এনে রাখতে পারেন, তাহলে গুড লাক সঙ্গ ছাড়ার আশঙ্কা কমে।

৫. সিংহরাশি:

৫. সিংহরাশি:

বিশেষজ্ঞদের মতে এই রাশির জাকত-জাতিকারা যদি সঙ্গে অ্যাম্বার বা সাফায়ারের মতো পাথর রাখেন, তাহলে উপকার পেতে পারেন। কারণ জ্যোতিষশাস্ত্র মতে সিংহরাশির অধিকারীদের গ্রহ-নক্ষত্রের অবস্থান এমন থাকে যে এই পাথর দুটির কেনও একটি সঙ্গে রাখলে দারুন সুফল পাওয়া যায়।

৬. কন্যারাশি:

৬. কন্যারাশি:

এমনটা বিশ্বাস করা হয় যে কন্য়ারাশির জাতকেরা যদি চোখের চিহ্ন আঁকা রয়েছে এমন লকেট বা যে কোনও কিছু সঙ্গে রাখতে পারেন, তাহলে কিন্তু দারুন উপকার মেলে। কারণ এমনটা করলে গুড লাক রোজের সঙ্গী হয়ে ওঠে। সেই সঙ্গে খারাপ শক্তিও দূরে পালায়। ফলে কোনও ধরনের বিপদ ঘটার আশঙ্কা যায় কমে।

৭. তুলারাশি:

৭. তুলারাশি:

এই রাশির অধিকারীদের বাড়ির ড্রয়িং রুমে একটা ত্রিভুজ এনে রাখতে হবে। কারণ এমন শোপিস বাড়িতে রাখলে শুভ শক্তির আগমণ ঘটবে গৃহস্তে। ফলে কোনও ধরনের খারাপ ঘটনা ঘটার আশঙ্কা যেমন কমবে, তেমনি দেখবেন একের পর এক ভাল খবর পেতে শুরু করেছেন!

৮. বৃশ্চিকরাশি:

৮. বৃশ্চিকরাশি:

সময়টা কি একেবারেই ভাল যাচ্ছে না বন্ধু, তাহলে আজই ঘোড়ার খুরের নাল এনে বাড়ির সদর দরজায় লাগিয়ে ফেলুন। দেখবেন খারাপ সময় কেটে যেতে সময় লাগবে না। সেই সঙ্গে কর্মক্ষেত্রে থেকে সামাজিক জীবন, সব ক্ষেত্রেই সম্মান বৃদ্ধি পাবে চোখে পরার মতো।

৯. ধনুরাশি:

৯. ধনুরাশি:

ফেংশুই সম্পর্কিত জিনিস বিক্রি হয়, এমন দেকানে রেবিট ফুট বলে একটি জিনিস পাওয়া যায়, সেটি যদি সঙ্গে রাখতে পারেন, তাহলে ভাগ্য ফিরে যেতে দেখবেন সময় লাগবে না।

১০. মকররাশি:

১০. মকররাশি:

এমনটা বিশ্বাস করা হয় যে এরা যদি বাড়িতে ত্রিপত্র বা "লিফ ক্লোভার" এনে রাখা যায়, তাহলে গুড লাক তো রোজের সঙ্গী হয়ে ওঠেই, সেই সঙ্গে অর্থনৈতিক উন্নতি ঘটে চোখে পরার মতো।

১১. কুম্ভরাশি:

১১. কুম্ভরাশি:

জ্যোতিষশাস্ত্রের উপর লেখা একাধিক বই অনুসারে এই রাশির জাতক-জাতিকারা যদি সঙ্গে ঝিঁঝিঁ পোকার ছবি রাখতে পারেন, তাহলে দারুন সব উপকার মেলে। কারণ কুম্ভরাশির জন্য এটি দারুন লাকি, এমনটা বিশ্বাস করে থাকেন বিশেষজ্ঞরা।

১২. মীনরাশি:

১২. মীনরাশি:

আপনাদের জন্য সবথেকে লাকি চার্ম হল "ড্রিম ক্যাচার"। কারণ এই জিনিসটি বেড রুমে রাখলে খারাপ শক্তি ধারে কাছে ঘেঁষতে পারে না। ফলে খারাপ সময়ের খপ্পরে পরার আশঙ্কা হ্রাস পায়, সেই সঙ্গে গুড লাক রোজের সঙ্গী হয়ে ওঠে।

X
Desktop Bottom Promotion