Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
সারা বিশ্বের কুখ্যাত সব সিরিয়াল কিলারেরা কোন কোন রাশির জাতক-জাতিকা জানা আছে কি?
ডোনাল্ড হেনরি হচকিনস হোক কী সুতোমো মিয়াজাকি, এরা বিশ্বের ভিন্ন ভিন্ন জায়গায় রক্তের হোলি খললেও এদের সবার ক্ষেত্রেই দুটি জিনিস "কমন" ছিল। কী সেই দুটি জিনিস জানা আছে?
ডোনাল্ড হেনরি হচকিনস হোক কী সুতোমো মিয়াজাকি, এরা বিশ্বের ভিন্ন ভিন্ন জায়গায় রক্তের হোলি খললেও এদের সবার ক্ষেত্রেই দুটি জিনিস "কমন" ছিল। কী সেই দুটি জিনিস জানা আছে?
একাধিক গবেষণার পর দেখা গেছে বিশ্বের প্রায় প্রতিটি কুখ্যাত সিরিয়াল কিলারেরাই কমবেশি যেমন মানসিক বিকৃতির শিকার ছিলেন, তেমনি বিশেষ কিছু রাশির সঙ্গে এদের যোগ ছিল। আসলে রাশি বা জোডিয়াক সাইন নিয়ে যারা গবেষণা করেন, তাদের মতে এমন কিছু রাশি রয়েছে, যাদের জাতক-জাতিকারই মূলত সিরিয়াল কিলার হয়ে থাকেন। কারণ এই রাশিগুলির মানুষদের প্রায় সকলের মধ্যেই কম-বেশি খুনে মানসিসতার সন্ধান পাওয়া যায়। তাই তো বলি বন্ধু, আপনার রাশি যদি এই প্রবন্ধে আলোচিত কোনও রাশির সঙ্গে মিলে যায়, তাহলে নিজের চরিত্রকে বদলানোর চেষ্টা করুন। আর আপনি যদি এই রাশির কোনওটা না হয়ে থাকেন, তাহলে আপনার একটাই কাজ, তা হল এই প্রবন্ধে আলোচিত রাশির জাতক-জাতিকাদের থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করুন। কে বলতে হয়তো এদের কারও পরের ভিকটিম আপনি...!
এখন প্রশ্ন হল কোন কোন রাশির জাতক-জাতিকারা মূলত সিরিয়াল কিলার হয়ে থাকেন?

১. মেষরাশি:
বিশেষজ্ঞদের মতে এই রাশির জাতক-জাতিকারা বেজায় একগুঁয়ে প্রকৃতির হয়ে থাকেন। শুধু তাই নয়, এদের মধ্যে কাউকে ক্ষতি করার মানসিকতা বেজায় স্পষ্টভাবে প্রতিফলিত হয়। তাই তো ওয়েন বডেন, যাকে সারা বিশ্ব "ভ্যাম্পায়ার রেপিস্ট" নামে চিনে থাকেন, তাছাড়া জোসেপ ফ্র্য়াঙ্কলিন এবং ডোনাল্ড হার্ভির মতো সিরিয়ার কিলারেরাও এই রাশির জাতক। তবে এখানেই শেষ নয়, মেষরাশির সিরিয়াল কিলারদের লিস্টটা কিন্তু মোটেও ছোট নয়। তাই তো বলি বন্ধু, যদি সম্ভব নয়, এই রাশির কারও সঙ্গে ঝামেলায় জড়াবেন না যেন!

২. বৃষরাশি:
এদের মনের কথা বোঝে, এমন মানুষ জন্মেছে বলে তো মনে হয় না। আসলে এই রাশির জাতক-জতিকারা সব কথাই মনের অন্দরে লুকিয়ে রাখেন। তাই তো এদের প্রকৃত চরিত্র সম্পর্কে ধরণা করে ওঠা অনেক সময়ই সম্ভব হয়ে ওঠে না। তাই হয়তো সিরিয়াল কিলারদের মধ্যে বেশিরভাগেরই রাশি বৃষ হয়ে থাকে। শুধু তাই নয়, আপনাদের কি জানা আছে যে আমেরিকার প্রথম সিরিয়াল কিলার, এইচ এইচ হলম্স, যিনি প্রায় ২০০ জনকে হত্যা করেছিলেন, তিনি ছিলেন বৃষরাশির জাতক। এই লিস্টে আরও অনেকেই আছেন, যেমন মার্থা বেক, অ্যালবার্ট ফিশ, আর্লে নেলসন প্রভৃতি।

৩. মিথুনরাশি:
এরা মানুষেরা কাউকে যতটা ভালবাসেন, ততটাই ঘেন্নাও করেতে পারেন। তাই তো এদের চোখে কেউ একবার খারাপ মানুষ হিসেবে চিহ্নিত হয়ে গেলে তার কপালে শনি। কারণ এই রাশির জাতক-জাতিকারা যাদের অপছন্দ করেন, তাদের যে কোনও মূল্যে ক্ষতি করার চেষ্টায় লেগে পরেন। সেই কারণেই তো বর্ডার লাইন পার্সোনালিটি ডিজঅর্ডারের মতো রোগে আক্রান্তদের মধ্যে বেশিরভাগই মিথুনরাশির হয়ে থাকেন। প্রসঙ্গত, কেনেথ বিয়েনচি, রিচার্ড চেস এবং জন কলিনের মতো সিরিয়াল কিলারদের রাশিও কিন্তু মিথুন!

৪. কর্কটরাশি:
সিরিয়াল কিলারদের মধ্য়ে সবথেকে বেশি সংখ্যক মানুষের রাশি হল ক্যান্সার। তাই তো এই রাশিটিকে অনেকে "সিরিয়াল কিলারস জোডিয়াক সাইন" নামেও ডেকে থাকেন। আসলে এই রাশির জাতক-জাতিকারা বেজায় ইমোশনাল প্রকৃতির হন, তাই তো রাগের মাথায় কাউকে প্রাণে মেরে ফেলতেও এরা পিছপা হন না। এক্ষেত্রে জেনেন জোন্সের কেসস্টাডির দিকে নজর ফেরাতে পারেন। প্রায় ৬০ জনের মৃত্যুর পিছনে দায়ি এই মহিলা, কর্করাশির জাতিকা ছিলেন, যিনি ইমোশনাল ডিজঅর্ডারের কারণে ছোট ছোট বাচ্চাদের মারতেও পিছপা হননি। তাই তো বলি বন্ধু সুখে-শান্তিতে এবং নিরাপদে যদি বাঁচতে হয়, তাহলে ভুলেও কর্করাশির কাউকে অযখা রাগাতে যাবেন না যেন!

৫. সিংহরাশি:
জন হেইগ এবং মাইরা হিন্ডলের মতো দুই কুখ্যাত সিরিয়াল কিলারেরা এই রাশির জাতক। আসলে সিংহরাশির অধিকারীরা বেজায় স্বার্থপর হন। শুধু তাই নয়, তাদের স্বর্থে যদি কোনও কারণে ঘা লাগে তাহলে এরা কারও মারাত্মক ক্ষতি করতেও পিছপা হন না। এমনকি কাউকে প্রাণে মেরে ফলতেও এদের হাত কাঁপে না। তাই তো সিংহরাশির জাতক-জাতিকাদের থেকে সাবধান!

৬. কন্যারাশি:
হেনরি লি লুকাস নামে কন্যারাশির এক জতক প্রায় ১৫৭ জনকে খুন করেছিলেন। তাই আপাত দৃষ্টিতে এই রাশির জাতক-জাতিকাদের হিংসাত্মক মনে না হলেও সাবধন থাকতে হবে! কারণ এদের চরিত্রের সবথেকে ভয়ঙ্কর দিক হল, এদের দেখে খুনে মানিসকার মনে হয় না। কিন্তু আদতে এরা বেজায় ভয়ঙ্কর প্রকৃতির হয়ে থাকেন। তাই তো ১৩০ জনকে হত্যা করা রোডনে অ্যালকেলে এবং ১৩ জনের খুন করা অ্যালবার্ট ডিসিলভাকে দেখেও কারও প্রথমে খুনি মনে হয়নি এবং এরা দুজনেই ছিলেন কন্যারাশির জাতক। এবার বুঝেছেন তো বন্ধু এই রাশির মানুষেরা কতটা ভয়ঙ্কর হয়!



Click it and Unblock the Notifications