Women's Day 2023: নারী দিবসে আপনার মা ও স্ত্রীকে এই সুন্দর উপহারগুলি দিতে পারেন

Women's Day Gift Ideas in Bengali: প্রতি বছর ৮ মার্চ বিশ্বজুড়ে 'আন্তর্জাতিক নারী দিবস' উদযাপিত হয়। এটি জাতিসংঘ স্বীকৃত একটি ইভেন্ট। বিশ্বের এক এক প্রান্তে নারী দিবস উদযাপনের প্রধান লক্ষ্য এক এক রকম হয়। কোথাও নারীর প্রতি সাধারণ সম্মান ও শ্রদ্ধা উদযাপনের মুখ্য বিষয় হয়, কোথাও আবার মহিলাদের আর্থিক, রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠাটি বেশি গুরুত্ব পায়। নারীদের প্রতি শ্রদ্ধা-ভালবাসা প্রকাশ ও তাদের কাজের প্রশংসা করে এই দিনটিকে পালন করা হয়।

Womens day gift ideas

একজন নারী তার জীবনের বিভিন্ন ধাপে বিভিন্নরকম ভূমিকা পালন করে। কখনও সে কন্যা, কখনও বোন, কখনও স্ত্রী, কখনও মা। তাই, জীবনের সর্বক্ষেত্রেই নারীর অভিজ্ঞতা থাকে। আপনি এই নারী দিবসে আপনার বোন, মা এবং পত্নী-কে একটি দুর্দান্ত উপহার দিয়ে উইশ করতে পারেন।

ফুলের তোড়া

ফুলের তোড়া

ফুল প্রত্যেকেই পছন্দ করে। যেকোনও অনুষ্ঠানেই ফুলের ব্যবহার মাস্ট। তাছাড়া, ফুল গিফ্ট হিসেবেও খুব ভাল অপশন। তাই এই নারী দিবসে আপনার মা, বোন বা জীবনসঙ্গীকে গোলাপ ফুল বা বিভিন্ন ফুল দিয়ে ফুলের তোড়া বানিয়ে উপহার দিতে পারেন। দেখবেন তারা খুশি হবে।

চকোলেট

চকোলেট

চকোলেট সবারই পছন্দের জিনিস। আপনি আপনার বোন, স্ত্রী এবং মা-কে চকোলেট উপহার দিয়ে নারী দিবসের শুভেচ্ছা জানাতে পারেন।

ফটোফ্রেম

ফটোফ্রেম

এই বিশেষ দিনে আপনি আপনার মা, বোন বা স্ত্রী-কে আপনাদের কোনও ভাল ছবি ফ্রেম দিয়ে বাঁধিয়ে গিফ্ট করতে পারেন। মায়ের সঙ্গে তোলা খুব সুন্দর ফটো ফ্রেম করে উপহার দিতে পারেন।

কফি মগ

কফি মগ

নারী দিবসে কফি মগও উপহার দিতে পারেন। কফি মগের উপর কোনও মেসেজ বা ছবি প্রিন্ট করে দিতে পারেন। এছাড়াও, মার্কেটে women's day উপলক্ষে স্পেশাল মগ পাওয়া যায়, আপনি সেটাও উপহার দিতে পারেন।

মেকআপ কিট

মেকআপ কিট

সব মেয়েরাই সাজতে পছন্দ করে। তাই বোন হোক বা প্রেমিকা, সাজগোজের জন্য ভাল মেকআপ কিট গিফ্ট করতে পারেন।

পারফিউম

পারফিউম

আপনি আপনার বোন বা পত্নীকে পারফিউম গিফ্ট করতে পারেন। কোনওভাবে তাদের পছন্দের পারফিউমের নামটা জেনে নিন, ব্যস তারপর কিনে ফেলুন।

হ্যান্ডব্যাগ

হ্যান্ডব্যাগ

বেশিরভাগ মেয়েরাই পোশাকের সঙ্গে ম্যাচিং করে হ্যান্ডব্যাগ নিতে ভালোবাসে। তাই আপনার বোন বা পত্নীতে এই নারী দিবসে একটি সুন্দর হ্যান্ডব্যাগ উপহার দিতে পারেন।

বই

বই

যারা বই পড়তে ভালোবাসেন, তাদের জন্য বই সবচেয়ে ভাল উপহার। আপনার মা বা বোন যদি বই পড়তে পছন্দ করে, তাহলে তাদের জন্য আপনি বই কিনতে পারেন। মা-কে ভাল উপন্যাসের বই গিফ্ট করতে পারেন।

X
Desktop Bottom Promotion