Valentine Day Wishes in Bengali : আপনার ভালবাসার মানুষটিকে পাঠাতে পারেন এই সুন্দর ম্যাসেজগুলি

Happy Valentine's Day 2024 Wishes, Messages, Quotes, Images in Bengali: ভালোবাসা শব্দটি চার অক্ষরের হলেও এর অর্থ কিন্তু, বেশ আবেগঘন। স্নেহ থেকে শ্রদ্ধা সবকিছুই থাকে এই ভালসাবার মধ্যে। আর, এই প্রেমের সাগরে ডুব দিতে সকলেই অপেক্ষায় থাকে এক বিশেষ দিনের। বছর ঘুরে আবারো সেই দিন আসলো বলে, ১৪ ফেব্রুয়ারি। সকলেই প্রস্তুত দিনটিকে সুন্দরভাবে কাটানোর জন্য। আপনিও যদি এই দিনটি সুন্দরভাবে কাটাতে চান তবে আপনার প্রিয়জনকে কিছু সুন্দর ও হৃদয়স্পর্শী বার্তা প্রেরণ করতে পারেন।

Happy Valentines Day 2024: Wishes, Messages and Quotes

দেখে নিন আমাদের এই নিবন্ধটি, যেখানে আপনাদের জন্য রয়েছে পছন্দের কিছু শুভেচ্ছা বার্তা। এই বার্তাগুলি আপনার ভ্যালেন্টাইনস্ ডে-কে আরও রোম্যান্টিক করে তুলবে এবং এই বার্তাগুলি দিয়ে আপনার প্রিয়জনের জন্য একটি সুন্দর কার্ডও বানাতে সহায়তা করবে। এছাড়া, আপনার ফেসবুক ও হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস হিসেবেও এগুলি ব্যবহার করতে পারেন।

১)

১)

বন্ধু আমি চাইনা তোমার অসীম সুখের ভাগ,

কিন্তু যখন থাকবে দুঃখে দিও আমায় ডাক।

তোমার মুখে কান্না নয় দেখতে চাই হাসি,

মনে রেখো বন্ধু তোমায় অনেক ভালোবাসি।

হ্যাপি ভ্যালেন্টাইন'স ডে

২)

২)

কল্পনাতে নয় বাস্তবে,

ছলনাতে নয় ভালোবাসায়,

ক্ষণিকের জন্য নয় চিরদিনের জন্য তোমাকেই চাই।

হ্যাপি ভ্যালেন্টাইন'স ডে

৩)

৩)

তুমি সেই কবিতা ! যা রোজ ভাবি....

তুমি সেই ছবি! যা কল্পনা করি....

তুমি সেই ভালবাসা! যাকে প্রতিদিন চাই....

ভালবাসা দিবসে আমার অন্তরের শুভেচ্ছা জানাই

৪)

৪)

আজ জানাতে চাই তুমি আমার কতটা প্রিয়

তুমি আমার কাছে একটি অমূল্য রত্নের মতো,

আমি কৃতজ্ঞ আমার জীবনে তোমায় পেয়ে।

হ্যাপি ভ্যালেন্টাইন'স ডে

৫)

৫)

মন যদি আকাশ হতো, তুমি হতে চাঁদ,

ভালবেসে যাব শুধু হাতে রেখে হাত।

সুখ যদি হৃদয় হতো, তুমি হতে হাসি,

মনের দুয়ার খুলে বলি তোমায় ভালবাসি।

তোমাকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানাই

৬)

৬)

আমি যদি বৃষ্টি হতাম

ছুঁতাম তোমার অন্তরকে,

ধুয়ে দিতাম বিষাদকে

মেঘলা বরণ অঙ্গ জুড়ে

তুমি আমায় জড়িয়ে নিতে।

কষ্ট আর পারতো নাকো

অকারণে কষ্ট দিতে।

হ্যাপি ভ্যালেন্টাইন'স ডে

৭)

৭)

কবির ছন্দে বাঁধিনি তোমায়,

খুঁজিনি গানের সুরে।

জানি তুমি আছো শুধু আমার এ হৃদয় জুড়ে।

হ্যাপি ভ্যালেন্টাইন'স ডে

৮)

৮)

যার কাছে সবকিছু বলা যায়

যার উপর অগাধ বিশ্বাস করা যায়,

যার হাতে হাত রেখে চলা যায়

যাকে আপন বলে ভাবা যায়,

তাকেই তো ভালবাসা যায়।

ভালবাসা দিবসে আমার অন্তরের শুভেচ্ছা জানাই

হ্যাপি ভ্যালেন্টাইন'স ডে

৯)

৯)

একটি মাত্র সুতো আমাদের হৃদয়কে বেঁধে রেখেছে, তাই আজ আমরা একে অপরের এতটা নিকটে।

তোমাকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানাই

১০)

১০)

শুধুমাত্র আজকের দিনেই নয়, বছরের প্রতিটি দিনেই তুমি আমার কাছে স্পেশাল।আমি যতটা প্রকাশ করি, তার চেয়েও বেশি তোমায় ভালবাসি।

ভালবাসা দিবসে আমার অন্তরের শুভেচ্ছা জানাই

হ্যাপি ভ্যালেন্টাইন'স ডে

X
Desktop Bottom Promotion