Teachers’ Day: শিক্ষক দিবস উপলক্ষে এই মেসেজগুলি পাঠিয়ে শিক্ষক-শিক্ষিকাদের সম্মান জানান

সমাজ এবং প্রতিটি মানুষের জীবনে যে শিক্ষকদের গুরুত্ব অপরিসীম, তা আর বলার অপেক্ষা রাখে না। শিক্ষার্থীদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে এবং তাদের স্বপ্নকে বাস্তবায়িত করার শক্তি যোগায় শিক্ষক-শিক্ষিকারা। তাঁরাই হলেন সমাজের প্রকৃত হিরো। তাঁদের প্রচেষ্টা এবং চরিত্রের উপরে যে কোনও দেশের ভবিষ্যৎ নির্ভর করে। তাই দেশের সমস্ত শিক্ষক-শিক্ষিকাদের সম্মান ও কৃতজ্ঞতা জানাতে ভারতের মানুষ প্রতি বছর ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস (Teachers Day) পালন করে থাকে।

একজন শিক্ষার্থীর জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে যোদ্ধার মতো পাশে থাকেন শিক্ষকেরা। তাই, বছরের বিশেষ একটি দিন তাঁদের জন্যই বরাদ্দ যাঁরা আমাদের গড়েছেন, জীবনে চলার পথ দেখিয়েছেন। এই দিনটি পড়ুয়াদের কাছেও বিশেষভাবে জনপ্রিয়।

Teachers’ Day Wishes

ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মবার্ষিকী উপলক্ষে পালিত হয় শিক্ষক দিবস। যিনি এক মহান শিক্ষকও ছিলেন। শিক্ষক দিবস উপলক্ষে এখানে কিছু মেসেজ দেওয়া হল, যা আপনি আপনার শিক্ষক-শিক্ষিকাদের পাঠিয়ে সম্মান জানাতে পারেন।

১)

১)

প্রকৃত মানুষ গড়ার কারিগর শিক্ষকরাই। এই শিক্ষক দিবসে সমস্ত শিক্ষক-শিক্ষিকাদের জানাই সশ্রদ্ধ প্রণাম। হ্যাপি টিচার্স ডে...

২)

২)

তোমাদের কাছে পেয়েছি শিক্ষার আলো, তোমাদের কাছে শিখেছি মানবতার বাণী। হ্যাপি টিচার্স ডে...

৩)

৩)

শিক্ষকরা আমাদের চলার পথ দেখান, ঠিক-ভুল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন, জীবনের প্রতিটা পদক্ষেপে আমাদের পাশে দাঁড়ান, হৃদয় স্পর্শ করেন। এই শিক্ষক দিবসে সমস্ত শিক্ষক-শিক্ষিকাদের জানাই ধন্যবাদ। হ্যাপি টিচার্স ডে...

৪)

৪)

শিক্ষক-শিক্ষিকারা হলেন এই সমাজের প্রকৃত হিরো, যাঁরা জ্ঞানের দরজা খুলে দিয়ে প্রতিটি ছাত্র-ছাত্রীকে গড়ে তোলেন। হ্যাপি টিচার্স ডে...

৫)

৫)

শিক্ষক-শিক্ষিকারা হলেন সমাজের সবচেয়ে দায়িত্বশীল এবং গুরুত্বপূর্ণ সদস্য। তাঁদের প্রচেষ্টা এবং চরিত্রের উপরে যেকোনও দেশের ভবিষ্যত নির্ভর করে। হ্যাপি টিচার্স ডে...

X
Desktop Bottom Promotion