Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Happy Promise Day: প্রমিজ ডে-তে সঙ্গীকে এই প্রতিশ্রুতি দিন, আরও মজবুত হবে আপনাদের সম্পর্ক
আজ 'প্রমিজ ডে'। ভ্যালেন্টাইন উইকের পঞ্চম দিন অর্থাৎ ১১ ফেব্রুয়ারি 'প্রমিজ ডে' পালন করা হয়। যেকোনও সম্পর্কের মধ্যে বিশ্বাস থাকা খুব গুরুত্বপূর্ণ, নাহলে সেই সম্পর্ক বেশিদিন টেকে না। প্রেমিক-প্রেমিকা বা বিবাহিত দম্পতিদের ক্ষেত্রেও এই একই কথা প্রযোজ্য। ভালবাসার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল একে অপরের প্রতি ভরসা করা, বিশ্বাস রাখা। তাই, প্রমিজ ডে-তে আপনার সঙ্গীকে এমন প্রতিশ্রুতি দিন, যা আপনাদের সম্পর্ককে আরও মজবুত করবে। প্রেমের সম্পর্কে ওই ছোট ছোট প্রতিশ্রুতি এবং বিশ্বাসই বদলে দেয় ভালবাসার সমীকরণ। তবে মনে রাখবেন, সঙ্গীকে এমন কোনও প্রতিশ্রুতি দেবেন না, যা আপনি পালন করতে পারবেন না। মিথ্যে আশা কখনোই দেওয়া ঠিক নয়।

এই প্রমিস ডে-তে আপনার প্রিয়জনকে এই প্রতিশ্রুতি দিতে পারেন, যা আপনাদের সম্পর্ককে আরও দৃঢ় করবে -
১) সুখে-দুঃখে সারাজীবন তোমার পাশে থাকব। বিপদের মুখে তোমায় ফেলে চলে যাব না। আর, তোমায় অনেক অনেক বেশি ভালবাসব।
২) সর্বদা তোমার প্রতি সৎ এবং অনুগত থাকব। আমাদের সম্পর্কের মাঝে কোনও মিথ্যে, ছলচাতুরি থাকবে না।
৩) তোমায় কখনও কষ্ট দেব না। হাসি-মজায় জীবন কাটাব একসঙ্গে।
৪) কোনও দিন একে অপরের কাছে থেকে কিছু লুকিয়ে রাখব না।
৫) পরিস্থিতি যাই হোক না কেন, সবসময় আমাকে তোমার পাশে পাবে। তোমায় সুখী রাখব।
৬) তোমার পছন্দ-অপছন্দকে সম্মান করব। তোমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কোনও কাজ করব না।
৭) যতই ব্যস্ত থাকি না কেন, তার মধ্যে থেকেও তোমাকে সময় দেওয়ার চেষ্টা করব।
৮) তোমার ছোটো ছোটো ইচ্ছা পূরণ করার দ্বায়িত্ব আমার। কখনও তোমায় ছেড়ে যাব না।
৯) আমাদের মধ্যে যখন ঝগড়া-ঝামেলা হবে তখন তোমার দিকটাও বোঝার চেষ্টা করব। তোমার কথা শুনব।
১০) একে অপরের পরিবারকে সম্মান করব। বিপদে-আপদে তাদের পাশে দাঁড়াব।
১১) কখনও তোমায় ভুল বুঝব না। তোমার উপর রাগ করে তোমায় ছেড়ে যাব না।
১২) যেভাবেই থাকি না কেন, আমরা সুখে থাকব।



Click it and Unblock the Notifications