Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Happy Daughters Day: মেয়েকে কন্যা দিবসের শুভেচ্ছা জানান এই ইমোশনাল মেসেজগুলির মাধ্যমে
যে ঘরে কন্যা সন্তান জন্ম নেয়, সেখানে সর্বদা সৌভাগ্য বিরাজ করে। একজন কন্যা তার পিতার হৃদয়ে বাস করে এবং মায়ের সত্যিকারের বন্ধু হয়ে ওঠে। বড় হয়ে সে তার পরিবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। বিয়ের পর শ্বশুরবাড়ি এবং বাবার বাড়ি উভয় তরফেই সমান দায়িত্ব পালন করে।
কিন্তু আমাদের দেশে এখনও এমন অনেক জায়গা আছে, যেখানে কন্যাদেরকে পরিবারের বোঝা হিসেবে মনে করা হয়। তবে বর্তমানে অনেক প্রচারের মাধ্যমে কিছুটা হলেও এই ধরনের মানসিকতা পরিবর্তন করা গিয়েছে। কন্যা সন্তান বাঁচাতে অনেক কর্মসূচি এবং পরিকল্পনাও চালু করা হয়েছে।

এই আধুনিক যুগে, বেশিরভাগ পিতা-মাতাই কন্যা সন্তান চান। মাদার্স ডে, ফাদার্স ডে-এর মতোই প্রতিবছর কন্যাদের জন্যও একটি বিশেষ দিবস উদযাপিত হয়। এই বছর আমাদের দেশে কন্যা দিবস অর্থাৎ ডটার্স ডে ২৪ সেপ্টেম্বর, রবিবার পালিত হবে। তাই, এই বিশেষ দিনটিতে এই সুন্দর মেসেজগুলি আপনি আপনার কন্যাকে পাঠাতে পারেন এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারেন।

১)
যে বাড়িতে করা হয় কন্যাকে সম্মান,
সেই বাড়ি হয় স্বর্গের সমান।
হ্যাপি ডটার্স ডে

২)
কন্যারা ফুলের মতো, তারা বিশ্বকে সৌন্দর্যে ভরিয়ে দেয়।

৩)
কন্যা হল অতীতের আনন্দময় স্মৃতি,
বর্তমানের সুখের মুহুর্ত,
আর ভবিষ্যতের আশা এবং প্রতিশ্রুতি।
হ্যাপি ডটার্স ডে

৪)
কন্যা হল দেবদূত। তাই যে ঘরে জন্ম নেয় কন্যা সন্তান, সেই পরিবারে অফুরন্ত আনন্দ ও ভালবাসায় ভরে ওঠে।

৫)
কন্যাদের হাসতে শেখান। কারণ, তাদের হাসিতেই লুকিয়ে আছে অফুরন্ত আনন্দের চাবিকাঠি। হ্যাপি ডটার্স ডে

৬)
ভাগ্যবান হলেন সেই মহিলা, যাঁর প্রথম সন্তান হল কন্যা।

৭)
কন্যা হল ফুলের মতো। যে ঘরে আসে সেই পরিবারে সুগন্ধে ভরে ওঠে, জীবনের ক্যানভাস হয় আরও রঙিন।
আরও পড়ুন : সেপ্টেম্বর মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিরা কেমন হন? জানুন এদের চারিত্রিক বৈশিষ্ট্য



Click it and Unblock the Notifications