Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Happy Mother's Day: মাকে মাতৃ দিবসের শুভেচ্ছা জানান এই ইমোশনাল মেসেজগুলি পাঠিয়ে
'মা' শব্দটা অতি ক্ষুদ্র হলেও, 'মা' শব্দের অর্থের গভীরতা কিন্তু অপরিসীম। কথায় কথায় আমরা বলি মায়ের ঋণ কখনোই শোধ করা যায় না। তাই, বছরে শুধুমাত্র একটা দিন মাতৃ দিবস হলেও প্রতিটি দিনই এই দিবস পালন করা যায়। প্রত্যেক সন্তানের কাছে জীবনের প্রত্যেকটি স্তরে মায়ের চেয়ে বড় শিক্ষাগুরু, মায়ের চেয়ে বড় রক্ষাকর্তা দ্বিতীয় আর কেউ হয় না।

মাতৃ দিবস হলো একটি সম্মান প্রদর্শন জনক অনুষ্ঠান যা মায়েদের প্রতি উৎসর্গ করা হয়। এ বছর ১৪ মে পালিত হচ্ছে এই দিনটি। মায়ের মুখে হাসি ফোটাতে অনেকেই এই বিশেষ দিনে স্পেশাল প্ল্যান করে। আপনিও যদি আপনার মাকে এই দিনটিতে খুশি করতে চান, তবে পাঠাতে পারেন বোল্ডস্কাই বাংলার দেওয়া এই মেসেজগুলি। খুশিতে ভরে উঠবে মায়ের মন।

১)
অনেক সোহাগ আদর দিয়ে গড়া মায়ের মন,
মা যে আমার সবার প্রিয় সবার চেয়ে আপন।
শুভ মাতৃ দিবস, ভালোবাসা নিও

২)
শুনেছি মাগো তোমার মুখে ঘুম পাড়ানি গান
নদীর বুকে বয়ে যাওয়া শান্তির কলতান
চাঁদের আলোয় পৃথিবী যখন জোৎস্নায় যায় ভেসে
মনে হয় তখন মা যে আমায় ডাকছে মধুর হেসে
মায়ের ছোঁয়ায় মুছে যায় সব দুঃখ বেদনা
তাই আমি মা তোমায় ছাড়া কিছুই জানিনা।
রইল মাতৃ দিবসের অনেক শুভেচ্ছা, আমার প্রণাম নিও।

৩)
মা হল পৃথিবীর একমাত্র ব্যাঙ্ক, যেখানে আমরা আমাদের সব দুঃখ-কষ্ট জমা রাখি। বিনিময়ে নিই বিনা সুদে অকৃত্রিম ভালবাসা। শুভ মাতৃ দিবস...

৪)
'মা' কথাটি ছোট্ট অতি, কিন্তু জেনো ভাই
ইহার চেয়ে নাম যে মধুর ত্রিভূবনে নাই।
মাতৃ দিবসের শুভেচ্ছা জানাই

৫)
জীবনের কোনও মুহূর্তই 'মা'-কে বাদ দিয়ে ভাবা যায় না। এই একটা শব্দ মনে অনেক শক্তি যোগায়, যা সকল প্রকার বাধাকে কাটিয়ে উঠতে যথেষ্ট। তাই, মা যে আমার শ্রেষ্ট ভগবান।

৬)
মায়ের কথা পড়লে মনে আকুল হয়ে কাঁদি,
মা যে আমার আশীর্বাদের দিব্য প্রদীপ ভাতী।
শুভ মাতৃ দিবস

৭)
পৃথিবীর কাছে যেমন সূর্যের প্রয়োজনীয়তা,
মাছের কাছে যেমন জলের প্রয়োজনীয়তা,
কবির কাছে যেমন ভাবনার প্রয়োজনীয়তা,
আমার কাছে তেমন তোমার প্রয়োজনীয়তা।
শুভ মাতৃ দিবস, ভালোবাসা নিও

৮)
দুনিয়ার সব কিছুই বদলাতে পারে, কিন্তু মায়ের ভালবাসা কখনও বদলায় না। শুভ মাতৃ দিবস...

৯)
মা ছাড়া জীবন অচল,
নিঃসঙ্গ যাত্রায় প্রতিটি মূহূর্ত নির্জন,
জীবনে মায়ের প্রয়োজনীয়তা অসীম,
মায়ের আশীর্বাদেই কঠিন পরিস্থিতিও হয় সহজ
মাতৃ দিবসের শুভেচ্ছা

১০)
"হেরিলে মায়ের মুখ
দূরে যায় সব দুখ
মায়ের কোলেতে শুয়ে জুড়ায় পরান,
মায়ের শীতল কোলে
সকল যাতনা ভোলে
কত না সোহাগে মাতা বুকটি ভরান।" - কাজী নজরুল ইসলাম
সংগৃহীত



Click it and Unblock the Notifications