Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Happy Holi Wishes in Bengali: বসন্ত উৎসবে প্রিয়জনদের হোলির শুভেচ্ছা জানান এই মেসেজগুলি পাঠিয়ে!
ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতেই প্রতি বছর দোলযাত্রা অনুষ্ঠিত হয়। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী, ফাল্গুনী পূর্ণিমা বা দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির নিয়ে রাধিকা ও অন্যান্য গোপীগণের সহিত রং খেলায় মেতেছিলেন। সেই থেকেই দোল খেলার উৎপত্তি হয়। এই উৎসবটি কেবলমাত্র 'রঙ' সম্পর্কিতই নয়, পাশাপাশি একে অপরের প্রতি ভালবাসা প্রকাশ, প্রিয়জনদের সাথে ঐক্যবদ্ধ হওয়া এবং ভাঙা সম্পর্কগুলি আবার সংশোধন করার জন্যও এটি তাৎপর্যপূর্ণ। আমাদের দেশের কয়েকটি জায়গায় এই উৎসবটি দুই দিনেরও বেশি সময় ধরে পালিত হয়।

দোলের দিন আট থেকে আশি, সকলে একে অপরকে শুভেচ্ছা জানায় এবং রঙ মাখায়। এবার দোলে আপনি আপনার প্রিয়জনদের এই মেসেজগুলি পাঠিয়ে শুভেচ্ছা জানাতে পারেন।

১)
বছর ঘুরে আবার এল
রঙিন হওয়ার পালা
আবির রঙে রাঙিয়ে দেবো
তোমায় প্রভাত বেলা
রঙবেরঙের রঙের ছটায়
হয়ে উঠবে লাল
লজ্জায় তখন রাঙা হবে
তোমায় দুটি গাল
হ্যাপি হোলি!

২)
সাদা রং জীবনে আনুক শান্তি
লালের ছোঁয়ায় শক্তি বাড়ুক মনে
সবুজ রঙে উজ্জ্বল হোক তোমার ভবিষ্যৎ
গোলাপী রঙের আভায় ফুটে উঠুক তোমার হাসি
প্রার্থনা করি নানা রঙের মতো তোমার জীবনও হয়ে উঠুক রঙিন।
বসন্ত উৎসবের শুভেচ্ছা ও ভালবাসা জানাই!

৩)
ভাগ্য তোমার, শুভেচ্ছা আমার। এই বসন্ত উৎসবের রঙের মতোই ভবিষ্যত রঙিন হোক তোমার। হ্যাপি হোলি!

৪)
বসন্ত উৎসবের শুভেচ্ছা বার্তা পৌঁছে যাক সবার দোরে দোরে
সব দুঃখ, অভিমান ভুলে রঙিন হয়ে উঠি বসন্তের রঙে
চলো হাতে হাত ধরে স্মৃতির জাল বুনি।।
হ্যাপি হোলি!

৫)
রামধনুর মতো রঙিন হয়ে উঠুক তোমার জীবন
নানা রঙ মিলে-মিশে ভরে উঠুক জীবনের ক্যানভাস
সব দুঃখের কথা ভুলে আনন্দে কাটান
হাসুন এবং সবাইকে হাসান!
দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা এবং ভালবাসা জানাই

৬)
এলো ফিরে ফাগুন বেলা
মনে শুধু রঙের খেলা,
আবিরের রঙে রাঙাবো তোমায়
জীবনে লাগবে রঙের ছোঁয়া।
শুভ দোলযাত্রা!

৭)
লাল, নীল, হলুদ আবিরের রঙে আপনার জীবনের প্রতিটা অধ্যায় হয়ে উঠুক রঙিন। আপনাকে ও আপনার পরিবারকে জানাই বসন্ত উৎসবের অনেক শুভেচ্ছা!

৮)
মন থেকে সমস্ত নেতিবাচকতা দূর হোক, ইতিবাচকতা আসুক আপনার জীবনে। আপনাকে জানাই শুভ বসন্ত উৎসবের আগাম শুভেচ্ছা।

৯)
রঙের ছোঁয়ায় হিংসা কমুক সমাজে
এই রঙ মিলিয়ে দিক সমস্ত জাতি ও ধর্মকে
মনের মণিকোঠায় জায়গা হোক শুধু প্রেম আর ভালবাসার
সব ব্যবধান ভুলে গিয়ে আসুন একে অপরকে বলি হ্যাপি হোলি!

১০)
বসন্ত উৎসবের দিনে বসন্তের রাঙা আকাশের মতো রঙিন হয়ে উঠুক আমাদের বন্ধুত্ব। জানাই বসন্ত উৎসবের শুভেচ্ছা!



Click it and Unblock the Notifications