Happy Guru Purnima: এই মেসেজগুলি পাঠিয়ে নিজের গুরুকে ধন্যবাদ জানান

ভারতীয় সংস্কৃতিতে গুরুকে সর্বোচ্চ স্থান দেওয়া হয়েছে। আষাঢ় শুক্ল পূর্ণিমায় গুরু পূর্ণিমা উদযাপিত হয়। এই দিনটিতে সবাই নিজের আদর্শ গুরুর পূজা করে। তাঁকে স্মরণ করে এবং প্রণাম করে গুরুর কাছ থেকে আশীর্বাদ লাভ করে। বিশ্বাস করা হয় যে, মহর্ষি ব্যাস এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন। তাই এই দিনে মহর্ষি বেদব্যাসের জন্ম জয়ন্তীও পালন করা হয়। এই কারণে গুরু পূর্ণিমাকে ব্যাস পূর্ণিমাও বলা হয়। ২০২৩ সালে গুরু পূর্ণিমা উদযাপিত হচ্ছে ৩ জুলাই, সোমবার।

Guru Purnima wishes

গুরু পূর্ণিমার দিনটি মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনও ব্যক্তির জীবনে গুরুর অবদান কখনোই উপেক্ষা করা যায় না। গুরুর দেওয়া জ্ঞান, একজন ব্যক্তির জীবনে সাফল্যের সিঁড়ি হয়ে ওঠে। গুরু তার শিষ্যদের এগিয়ে যাওয়ার পথ দেখান, ভাল-মন্দ বিচার করতে শেখান। আপনি যদি গুরু পূর্ণিমায় আপনার গুরুর প্রতি ভালবাসা ও শ্রদ্ধা দেখাতে চান, তবে এই মেসেজগুলি পাঠিয়ে শুভেচ্ছা জানান।

১)

১)

গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর

গুরুরেব পরমব্রহ্ম তস্মৈ শ্রীগুরুবে নমঃ।।

শুভ গুরু পূর্ণিমা

২)

২)

জীবনের প্রথম গুরু মা-বাবা। তাই গুরু পূর্ণিমার এই পুণ্যতিথিতে মা-বাবাকেই প্রথম শুভেচ্ছা জানাই।

৩)

৩)

আপনি আমায় অজ্ঞানতার অন্ধকার থেকে জ্ঞানের আলোয় নিয়ে এসেছেন। গুরু পূর্ণিমার পুণ্যতিথিতে আপনাকে জানাই প্রণাম। শুভ গুরু পূর্ণিমা

৪)

৪)

আপনার জন্যই আমি নিজেকে চিনতে শিখেছি। জীবনের প্রতিটি ধাপে আপনিই আমাকে সঠিক পথ দেখিয়েছেন। আপনার আশীর্বাদে আমি সফল হতে পেরেছি। গুরু পূর্ণিমার পুণ্যতিথিতে আপনাকে ধন্যবাদ জানাতে চাই।

৫)

৫)

জীবনে গুরুর স্থান সবার উপরে। গুরুই আমাদের জ্ঞান দান করেন। ভালো-মন্দ শিখিয়ে দেন গুরু, সত্যি-মিথ্যের পার্থক্যও বুঝিয়ে দেন। এই গুরু পূর্ণিমায় আমার গুরুকে জানাই সশ্রদ্ধ প্রণাম।

X
Desktop Bottom Promotion