Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Happy Father's Day: এই মেসেজগুলি পাঠিয়ে বাবাকে পিতৃ দিবসের শুভেচ্ছা জানান
মায়ের মতো 'বাবা' শব্দটার মধ্যেও একটি হৃদয়স্পর্শী অনুভূতি লুকিয়ে আছে। তাঁর হাত ধরেই আমরা শিখেছি পথ চলতে, চিনতে শিখেছি পৃথিবীকে। জীবনের প্রতিটা ক্ষেত্রে এগিয়ে যাওয়ার জন্যে আইডল হিসেবে বরাবরই চোখের সামনে ভেসে ওঠে বাবার প্রতিচ্ছবি। কারণ, সন্তানের কাছে তার বাবা মাথার উপর খোলা ছাতার মতো। কিছুটা ভয়, কিছুটা মনোমালিন্য, অনেকটা ভালবাসা আর ভরসা নিয়েই গড়ে ওঠে পিতা ও সন্তানের মধুর সম্পর্ক।

চলতি বছর ১৮ জুন, রবিবার পালিত হচ্ছে ফাদার্স ডে। বাবার কাছে এই বিশেষ দিনটিকে স্পেশাল করে তুলতে আমরা আপনার জন্য নিয়ে এসেছি ফাদার্স ডে স্পেশাল কিছু মেসেজ। আপনি কাছে থাকুন বা দূরে, বাবার মন জয় করতে এই সুন্দর মেসেজগুলি পাঠাতেই পারেন আপনার বাবাকে।

১)
বাবা মানে শত শাসন সত্বেও এক নিবিড় ভালবাসা...হ্যাপি ফাদার্স ডে

২)
মা থাকে নিশ্বাসে আর বাবা থাকে বিশ্বাসে...হ্যাপি ফাদার্স ডে

৩)
আমার সবচেয়ে ভালো বন্ধু,
আমার ভীষণ প্রিয় মানুষ,
দুঃখ-কষ্টে আমায় শক্তি যোগানোর মতো শক্ত কাঁধ তুমিই,
আনন্দে তোমাকে জড়িয়েও ধরেছি বারবার,
তুমি আমার জীবনের আশার্বীদ।
শুভ পিতৃ দিবস

৪)
তুমিই আমাকে চিনতে শিখিয়েছ পৃথিবী,
তোমায় দেখেই বড় হয়েছি,
সারা জীবন তোমার মতোই হতে চেয়েছি,
তুমিই আমার সবচেয়ে বড় আইডল।
হ্যাপি ফাদার্স ডে

৫)
তুমিই আমাকে শিখিয়েছ জীবনে শক্ত থেকে কীভাবে লড়াই করে যেতে হয়...আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকব।হ্যাপি ফাদার্স ডে

৬)
ভালো-মন্দ সবকিছুতে তুমিই উতসাহিত করেছ আমাকে,
বিনিময়ে কখনোই কিচ্ছু চাওনি আমার কাছে,
তার জোরেই পথ হেঁটেছি আমি,
তাই তোমায় ধন্যবাদ জানাই।
শুভ পিতৃ দিবস

৭)
সারাজীবন ধরে তুমি আমার জন্য যা করেছ তার ঋণ কখনোই শোধ করতে পারব না, আমার সমস্ত শক্তি ও অনুপ্রেরণা তোমার থেকেই পাওয়া। হ্যাপি ফাদার্স ডে

৮)
তুমি যদি পাশে থাক সব বাধা পেরিয়ে যাই,
তোমায় পাশে পেলে সবেতেই সুখী হই।
তোমার স্নেহের হাত যদি থাকে মাথায়,
তবেই আমি জয়ী হব কঠিন পরীক্ষায়
হ্যাপি ফাদার্স ডে

৯)
বাবা ছাড়া জীবন অচল,
নিঃসঙ্গ যাত্রায় প্রতিটি মূহূর্ত নির্জন।
জীবনে বাবার প্রয়োজনীয়তা অসীম,
বাবার আশীর্বাদেই কঠিন পরিস্থিতি হয় সহজ।
পিতৃ দিবসের শুভেচ্ছা

১০)
দুনিয়ার সব কিছুই বদলাতে পারে, কিন্তু বাবার ভালবাসা কখনই বদলায় না। শুভ পিতৃ দিবস...



Click it and Unblock the Notifications