Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Happy Engineer's Day: দেশের সকল ইঞ্জিনিয়াদের শুভেচ্ছা জানান এই মেসেজগুলি শেয়ার করে
ভারতে প্রতি বছর ১৫ সেপ্টেম্বর ইঞ্জিনিয়ার্স ডে পালিত হয়। কারিগরি ও প্রযুক্তি ক্ষেত্রের প্রবাদপুরুষ স্যর এম বিশ্বেশ্বরাইয়ার জন্মদিনেই দেশজুড়ে পালিত হয় ইঞ্জিনিয়ার্স ডে। তাঁর হাত ধরেই আধুনিক ভারত নির্মিত হয়েছিল।
১৮৬০ সালের ১৫ সেপ্টেম্বর কর্নাটকের এক প্রত্যন্ত গ্রামে জন্মগ্রহণ করেছিলেন এম বিশ্বেশ্বরাইয়া। পুণে কলেজ অফ ইঞ্জিনিয়ারিং থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ ডিগ্রি লাভ করেন তিনি। ১৯১২ সালে তৎকালীন মহীশুরের দেওয়ানের দায়িত্ব নেওয়ার পরেই কর্নাটকের কারিগরি ও প্রযুক্তি শিল্পে বিরাট পট পরিবর্তন ঘটে যায়। জলসেচন ও বন্যা দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে তাঁর অবদান অনস্বীকার্য।

১৯১৭ সালে বিখ্যাত সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা করেন তিনি, যা বর্তমানে University Visvesvaraya College of Engineering নামে পরিচিত। ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে তাঁর অবদানের জন্য ১৯৫৫ সালে তাঁকে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্নে ভূষিত করা হয়। ১৫ সেপ্টেম্বর শুধুমাত্র ভারতেই নয়, শ্রীলঙ্কা এবং তানজানিয়া-তেও ইঞ্জিনিয়ার্স ডে পালন করা হয়। এই ইঞ্জিনিয়ার দিবসে দেশের সকল ইঞ্জিনিয়ারদের শুভেচ্ছা জানাতে সোশ্যাল মিডিয়ায় এই মেসেজগুলি শেয়ার করতে পারেন -

১)
দুনিয়াকে মুঠোর মধ্যে এনে দিয়েছেন যারা,
দুনিয়া অচল যাদের উপস্থিতি ছাড়া,
ইঞ্জিনিয়ার দিবসের শুভেচ্ছা জানাই সকল ইঞ্জিনিয়ারকে
Happy Engineers' Day

২)
ইঞ্জিনিয়াররা হলেন সেই ব্যক্তি, যাঁরা তাঁদের কলম এবং মস্তিষ্ক দিয়ে গোটা বিশ্ব আবিষ্কার করেছেন। Happy Engineers' Day

৩)
হ্যাপি ইঞ্জিনিয়ার্স ডে

৪)
দেশের সকল ইঞ্জিনিয়ারকে জানাই ইঞ্জিনিয়ার দিবসের শুভেচ্ছা। Happy Engineers' Day

৫)
ইঞ্জিনিয়াররাই আমাদের বিশ্বকে আরও সুন্দর করে তুলেছেন, প্রযুক্তির দিক দিয়ে এগিয়ে নিয়ে গিয়েছেন। এই ইঞ্জিনিয়ার দিবসে সকল ইঞ্জিনিয়ারকে জানাই শুভেচ্ছা।



Click it and Unblock the Notifications