Happy Dhanteras 2023: ধনতেরাসের শুভক্ষণে প্রিয়জনদের শুভেচ্ছা জানাতে পাঠান এই মেসেজগুলো

Happy Dhanteras Wishes in Bengali: দীপাবলির দু'দিন আগে ধনতেরাস উৎসব ঘিরে ইদানীং বাঙালিদের মধ্যেও বেশ উত্তেজনা চোখে পড়ে। হিন্দু পঞ্জিকা অনুযায়ী, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতেই প্রতি বার পালন করা হয় ধনতেরাস। সেই মতো এ বছর ধনতেরাস পালিত হবে ১০ নভেম্বর, শুক্রবার। ধনসম্পদ এবং সুখ-সমৃদ্ধির সঙ্গে যুক্ত এই উৎসবের সঙ্গেই দীপাবলির উৎসব শুরু হয়ে যায়।

ধনতেরাসকে ধন ত্রয়োদশী বা ধনবত্রী ত্রয়োদশীও বলা হয়। ধনপ্রাপ্তির আশায় এই শুভ তিথিতে দেবী লক্ষ্মী এবং কুবেরের পুজো করা হয়ে থাকে। বিশ্বাস করা হয়, এ দিন সোনা-রুপো বা অন্য কোনও ধাতুর জিনিস কিনলে আর্থিক বৃদ্ধি ঘটে। তাই গয়না, বাসনপত্রের দোকানে ক্রেতারা ভিড় জমান।

Dhanteras wishes

ধনতেরাস উপলক্ষ্যে বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, পরিবার-পরিজনদের শুভেচ্ছা জানানোর জন্য বেশ কিছু বার্তা রইল আজকের আর্টিকেলে। পছন্দমতো সেই বার্তা বেছে নিয়ে পাঠিয়ে দিন প্রিয়জনকে।

ধনতেরাসের শুভেচ্ছা (Dhanteras Wishes)

১) সকলকে জানাই ধনতেরাসের প্রীতি ও শুভেচ্ছা। এই ধনতেরাসে লক্ষ্মী আসুক সবার ঘরে।

২) ধনলক্ষ্মীর কৃপায় ঘুচে যাক অভাব-অনটন। ঘর ভরে উঠুক ধনসম্পদে। শুভ ধনতেরাস!

৩) এই ধনতেরাসে সুখ, সমৃদ্ধি ও সৌভাগ্যে ভরে উঠুক আপনার জীবন। সুখ-সমৃদ্ধি অক্ষয় হোক। ধনতেরাসের শুভেচ্ছা জানাই।

৪) মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি আপনার ও আপনার পরিবারের প্রতি সর্বদা থাকুক এই কামনা করি। শুভ ধনতেরাস!

৫) আপনাকে ও আপনার পরিবারের সকলকে জানাই ধনতেরাসের শুভেচ্ছা। খুশিতে কাটুক উৎসবের দিনগুলি।

৬) ধনতেরাসের পুণ্য লগ্নে পূর্ণ হোক মনের সকল আশা-আকাঙ্খা। আপনার যা কিছু স্বপ্ন রয়েছে তা যেন সত্যি হয়। শুভ ধনতেরাস!

X
Desktop Bottom Promotion