Happy Children's Day: শিশু দিবসের শুভেচ্ছা জানান এই সুন্দর মেসেজগুলি পাঠিয়ে...

মানুষ যতই বড় হোক না কেন, তার মনের মধ্যে কোথাও না কোথাও শৈশব লুকিয়ে থাকে। বছরের এমন একটি দিন আছে, যা মনের মধ্যে থাকা শৈশবকে জাগিয়ে তোলে। সেই দিনটি হল, ১৪ নভেম্বর। এই দিনটি শুধুমাত্র শিশুদের জন্য উৎসর্গীকৃত। ভারতের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহরু ১৪ নভেম্বর জন্মগ্রহণ করেছিলেন।

শিশুদের প্রতি তাঁর স্নেহ-ভালবাসা এবং ছোটোদের মধ্যে তাঁর জনপ্রিয়তা দেখে, নেহরুর জন্মদিনটিকেই 'শিশু দিবস' হিসেবে পালন করা হয়। তিনি 'চাচা নেহরু' নামেও পরিচিত। এদিন দেশের সমস্ত স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

Childrens Day wishes

এই আর্টিকেলে আমরা আপনাদের জন্য শিশু দিবস সম্পর্কিত কিছু সুন্দর মেসেজ নিয়ে এসেছি, যেগুলি আপনি আপনার বন্ধু এবং আত্মীয়দের সঙ্গে শেয়ার করতে পারেন।

১)

১)

চরম দুঃখের মাঝেও একমাত্র শিশুরাই পারে আমাদের মুখে হাসি ফোটাতে। তাই শিশুদের কখনও অবহেলা করা উচিত নয়। Happy Children's Day

২)

২)

প্রত্যেক শিশুই হল ভিন্ন ধরনের ফুল এবং তারা একসাথে মিলে এই দুনিয়ায় একটি সুন্দর বাগিচা বানাতে পারে। Happy Children's Day

৩)

৩)

শিশুরা হল উদীয়মান তারকা, আপনি যত বেশি তাদের অনুপ্রাণিত করবেন তারা তত বেশি শিখবে। Happy Children's Day

৪)

৪)

শিশুরা বাগানের কুঁড়ির মতো এবং তাদের যত্ন সহকারে ও ভালবাসার সাথে লালন-পালন করা উচিত, কারণ তারা জাতির ভবিষ্যত এবং আগামী দিনের নাগরিক। সঠিক শিক্ষার মাধ্যমেই উন্নত সমাজ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। - জওহরলাল নেহরু

৫)

৫)

আজকের শিশুরাই আগামীর ভবিষ্যৎ। আসুন এই পৃথিবীকে শিশুদের জন্য নিরাপদ এবং উপভোগ্য জায়গা করে তুলি। Happy Children's Day

৬)

৬)

শিশুরা হল মাটির তাল। তাদের যেভাবে গড়তে চাইবেন, তারা সেভাবেই গড়ে উঠবে। Happy Children's Day

X
Desktop Bottom Promotion