Happy Akshaya Tritiya 2022: বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজনদের অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানান এই মেসেজগুলি পাঠিয়ে

অক্ষয় তৃতীয়া হিন্দু ধর্মের অন্যতম শুভ দিন গুলির মধ্যে একটি। এই দিনে সংসারে সুখ, সমৃদ্ধি বজায় রাখতে লক্ষ্মী-নারায়ণ ও কুবেরের পুজো করার রীতি প্রচলিত আছে, পাশাপাশি গাড়ি, বাড়ি, প্রপার্টি ও সোনা-রুপো কেনারও চল আছে। অক্ষয় তৃতীয়ায় বিবাহ, গৃহপ্রবেশ, অন্নপ্রাশনের মতো শুভ কাজও সম্পন্ন হয়। বাংলা পঞ্জিকা অনুযায়ী, প্রতিবার বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া তিথিতেই অক্ষয় তৃতীয়া অনুষ্ঠিত হয়। এ বছর অক্ষয় তৃতীয়া বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ১৯ বৈশাখ, যা ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী ০৩ মে উদযাপিত হবে।

Akshaya Tritiya wishes

'অক্ষয়' শব্দের অর্থ 'যা ক্ষয় হয় না'। তাই মনে করা হয়, এই দিন যা কিছু শুভ কাজ করা হয় তা অক্ষয় হয়ে থাকে। এই শুভ দিনে বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনদের শুভেচ্ছা জানানোর জন্য শেয়ার করে নিন বোল্ডস্কাই বাংলার দেওয়া এই মেসেজগুলো।

১)

১)

এই অক্ষয় তৃতীয়ায় তোমার জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক, দূর হোক সকল নৈরাশ্য, সকল গ্লানি। শুভ অক্ষয় তৃতীয়া

২)

২)

দুঃখ কষ্ট ভুলে গিয়ে

অক্ষয় তৃতীয়ার আানন্দে

মেতে উঠুক সবার মন

সকলকে অক্ষয় তৃতীয়ার

শুভেচ্ছা ও অভিনন্দন।

৩)

৩)

মা লক্ষ্মীর কৃপা তোমার ও তোমার পরিবারের উপর সর্বদা থাকুক, পূরণ হোক মনের সকল চাওয়া পাওয়া। শুভ অক্ষয় তৃতীয়া

৪)

৪)

পৃথিবী থেকে দূরীভূত হোক সব দুঃখ-কষ্ট, বাধা-বিপত্তি, পাপ-অন্যায়।

অক্ষয় তৃতীয়ার পূণ্য লগ্নে সবাইকে শুভেচ্ছা জানাই।

৫)

৫)

স্বপ্নগুলো সত্যি হোক,

সকল আশা পূরণ হোক,

দুঃখগুলো দূরে যাক,

সুখে জীবন ভরে যাক,

জীবনটা হোক ধন্য,

অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা

তোমার জন্য।

X
Desktop Bottom Promotion