Diwali gift: ড্রাই ফ্রুটস-মিষ্টি নয়, চিরাচরিত গণ্ডি পেরিয়ে দীপাবলিতে প্রিয়জনকে দিন এই নজরকাড়া উপহার

By Bhagysree Sarkar

Diwali gift: দীপাবলি (Diwali 2024), ভারতের অন্যতম বৃহত্তম উৎসবগুলির মধ্যে একটি। চলতি বছরে ৩১শে অক্টোবর বৃহস্পতিবার অর্থাৎ আজ মহা আড়ম্বর বিশ্বের নানা প্রান্তে উদযাপিত হবে। এই উৎসব আলো আর আনন্দে ভরপুর। এদিন আমরা আমাদের আত্মীয় বা কাছের মানুষদের বিভিন্ন গিফট (Diwali gift) দিই।

এরমধ্যে থাকে ড্রাই ফ্রুটস, মিষ্টি ও অন্যান্য ধরণের উপহার। এইসময় একাধিক জায়গায় গিফট নেওয়া ও দেওয়া থাকে। অনেকেই আবার কিছু গিফট অন্য কাউকে দিয়ে দেন। অর্থাৎ যা তাদের কাজের মনে হয় না। সেগুলি তারা অন্য কাউকে দিয়ে দেয়।

dry fruits

তবে আপনি যদি চান আপনার দেওয়া গিফট অন্য কাউকে দেওয়ার পরিবর্তে যাকে দেওয়া হয়েছে তিনি ব্যবহার করুক, তবে এই প্রতিবেদনে কিছু গিফট আইডিয়া (Diwali Gift Ideas) রইল। যা কেবল বন্ধুবান্ধব এবং আত্মীয়দের মুখে হাসি আনবে না বরং তাদের দৈনন্দিন জীবনেও উপকারী হবে। চলুন তাহলে চটজলদি দেখে নেওয়া যাক-

  • ব্যক্তিগত কিছু উপহার

দীপাবলিতে, আপনি আপনার বন্ধু বা আত্মীয়ের একটি কাস্টমাইজড মগ, টি-শার্ট বা ফটো ফ্রেম গিফট দিতে পারেন। এই গিফটগুলি দেখতে খুব সুন্দর হবে এবং আপনি তাদের জন্য একটি উপহার বেছে নিতে কতটা পরিশ্রম এবং সময় ব্যয় করেছেন তারও সফল হবে।

  • হাতের বানানো আইটেম

এই দীপাবলিতে আপনি বন্ধুবান্ধব এবং আত্মীয়দের স্থানীয় কারিগরদের তৈরি করা মোমবাতি, ডিফিউজার বা হ্যান্ড ব্যাগের মতো হস্তনির্মিত আইটেম গিফট দিতে পারেন। এই গিফটগুলি শুধুমাত্র অনন্য নয়, স্থানীয় কারিগরদের শিল্পকেও সমর্থন করে।

  • গাছ

আপনি যদি ড্রাই ফ্রুটস বা মিষ্টি থেকে আলাদা কিছু গিফট দিতে চান, তবে আপনি এই দীপাবলিতে আপনার প্রিয়জনকে একটি গাছও উপহার দিতে পারেন। গাছপালা শুধু ঘরকে সুন্দর করে না, এটি একটি ভালো বিকল্পও। এর জন্য বেছে নিতে পারেন লাকি ব্যাম্বু, মানি প্ল্যান্ট বা অন্য কোনো ইনডোর প্ল্যান্ট। এছাড়াও আপনি পাতা বাহারি নানান গাছ বা ফুলের গাছও দিতে পারেন।

এছাড়াও দীপাবলি উপলক্ষে আপনি আপনার বন্ধু এবং আত্মীয়দের একটি ডিনার কুপন, স্পা ট্রিটমেন্ট বা অ্যাডভেঞ্চার স্পোর্টস কার্যকলাপের মতো একটি গিফট দিতে পারেন। বিশ্বাস করুন, এমন উপহার আপনি ছাড়া আর কেউই দেবে না। তাদের জন্য এর চেয়ে ভালো এবং স্মরণীয় আর কিছুই হতে পারে না। তাই কিছু না বুঝতে পারলে এই আইডিয়া আপনার জন্য সেরা।

Story first published: Thursday, October 31, 2024, 13:46 [IST]
X
Desktop Bottom Promotion