(ছবি) কিছু মজাদার সাইন বোর্ড - যা আপনি শুধু এদেশেই দেখতে পাবেন!

By Oneindia Bengali Digital Desk

অনেকেই আছেন দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ানো যাদের নেশা, আবার পেশাগত কারণেও অনেককে দেশে বিদেশে ঘুরে বেড়াতে হয়। প্রত্যেক জায়গার একটা নিজস্ব রীতি নীতি, খাওয়ার ধরণ, চাল-চলন রয়েছে। তা ঘুরে বেড়ালে তো দেখতে পাওয়াই যায়। আমাদের আজকের আলোচনায় আমরা বরং বিদেশ বিভুঁই বাদই রাখলাম। আজ নয় কথা হোক শুধু দেশ নিয়েই।

আজকের আমাদের আলোচনা দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময়ে দেখা যাওয়া মজাদার সাইনবোর্ড নিয়ে, যা আপনি আর কখনও অন্য কোথাও দেখতে পাবেন না।

যে সাইন বোর্ডগুলির আমরা ছবি দেখাব সেগুলি মূলত গ্রামাঞ্চলের দিকে দেখতে পাওয়া যেতে পারে যেখানে শিক্ষার আলো সেভাবে পৌছয়নি। শহর এলাকাতেও যে দেখা যায় না তা নয়। এই সাইনবোর্ডের ত্রুটি আপনাকে হাসতে বাধ্য করবে তো বটেই সঙ্গে ভাবাতেও পারে দেশের শিক্ষার বেহাল নিয়ে।

গ্রামাঞ্চলের দিকে অনেকসময়ই দেখা যায় প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকারা নিজেরাই হয়তো মাধ্যমিকের গণ্ডিও পেরোননি, বা সাধারণ জ্ঞান অত্যন্ত নিম্ন মানের হয় ফলে সমস্যাটা কোথায় বোঝাই যাচ্ছে।

Story first published: Sunday, April 3, 2016, 15:13 [IST]
X
Desktop Bottom Promotion