Year Ender 2024: 'চিন টাপাক ডম ডম' থেকে 'বাদো বাদি', এবছর ভাইরাল মিমসের তালিকায় আর কী আছে?

By Bhagysree Sarkar

Year Ender 2024: সোশ্যাল মিডিয়ার সবচেয়ে মজাদার অংশগুলির মধ্যে মিমস হল অন্যতম ও জনপ্রিয়। এগুলি প্রায়শই ইনস্টাগ্রাম থেকে ফেসবুক সবই দখল করে নেয়েছিল। প্রতিবছরই কিছু না কিছু মিম ভাইরাল হয়। যা বহু মানুষের পছন্দের ও জনপ্রিয় হয়ে ওঠে। তেমনই ২০২৪ সালেও কিছু মিমস বেশ ভাইরাল হয়েছে।

"মোয়ে মোয়ে" বা "বাদো বাদি" গান লক্ষ লক্ষ মানুষকে হাসিয়ে নেটপাড়ায় ঝড় তুলেছে। চলুন আজ দেখে নেওয়া যাক, শীর্ষ ৫ টি ভাইরাল মিমস (Viral Memes), যা অনলাইনে জনপ্রিয় হয়ে উঠেছে।

Meme
  • মোয়ে মোয়ে (Moye Moye)

চলতি বছরে সমস্ত সোশ্যাল মিডিয়া জুড়ে এই শব্দটি প্রচুর দেখা এবং শোনা গিয়েছে। বিশেষ করে ইনস্টাগ্রাম এবং ইউটিউবে এই সম্পর্কিত অনেক মিম দেখা গিয়েছে। এটি আসলে একটি গানের শিরোনাম, যার অর্থ "আমার খারাপ স্বপ্ন"। একটি সার্বিয়ান গান থেকে নেওয়া এই আকর্ষণীয় লাইনটি।

  • চিন টাপাক ডম ডম (Chin Tapak Dum Dum)

চিন টাপাক ডম ডম মূলত একটি শব্দগুচ্ছ, যা শিশুদের জনপ্রিয় অ্যানিমেটেড শো, "ছোটা ভীম" থেকে উদ্ভূত হয়েছিল। এখানে খলনায়ক চরিত্র টাকিয়া দ্বারা ক্যাচফ্রেজটি উচ্চারিত হয়েছিল। এই নস্টালজিক কার্টুন শো ছোট ভীম আমাদের সবার শৈশবকে বিশেষ করে তুলেছে।

  • বাদো বাদি গান (Bado Badi Viral Song)

চাহাত ফতেহ আলি খানের জনপ্রিয় গান "বাদো বাদি"। এই গান দিয়ে পাকিস্তানি এই গায়ক ইন্টারনেটে ভীষণ চর্চায় ছিলেন। মজাদার মিম তৈরি করে ভাইরাল হওয়া পাকিস্তানি গায়ক বেশ পরিচিতও হন এই গানের মধ্যে দিয়ে।

  • আহা টামাটার বাড়ে মাজেদার (Aaha Tamatar Bada Mazedar )

আহা টামাটার গানটি এবছর সোশ্যাল মিডিয়ার ভীষণভাবে শোনা গিয়েছে। বাচ্চাদের প্রিয় কবিতা বা আপনি গানটি 'আহা টামাটার বাড়ে মাজেদার' ২০২৪ সালের প্রথম দিকে হিট হয়ে ওঠে এবং সবার পছন্দের মিমস।

  • সো বিউটিফুল, সো এলিগেন্ট (So beautiful so elegant)

এই মেমটি ২০২৩ সালে মহিলাদের পোশাক বিক্রেতা এক মহিলা জেসমিন কৌরের দ্বারা ভাইরাল হয়েছিল। তিনি তাঁর পোশাক বিক্রির একটি লাইভে বলেছিলেন, "সো বিউটিফুল সো এলিগেন্ট জাস্ট লুকিং লাইক ওয়াও"। এই কথাটি দীপিকা পাড়ুকোন ব্যবহার করেছিলেন, যা এটি এক সেকেন্ডের মধ্যে ভাইরাল হয়ে যায়।

Story first published: Tuesday, December 31, 2024, 15:13 [IST]
X
Desktop Bottom Promotion