Friendship Day 2023 Gifts: প্রিয় বন্ধুকে রাশি মেনে উপহার দিন, সম্পর্কের বন্ধন হবে দৃঢ়!

Friendship Day Gift Ideas in Bengali: বন্ধুত্বের হয় না কোনও বয়স, হয় না কোনও জাত-ধর্মের ভেদ। বন্ধু সব সময়ই স্পেশাল। জীবনে বেঁচে থাকার অক্সিজেন। এমন বন্ধু যে সব সুখ-দুঃখের দিনে পাশে থাকে। তার সঙ্গে রোজ দেখা নাও হতে পারে, কিন্তু প্রয়োজনে হাত বাড়ালেই যেন তাকে পাওয়া যায়।

বন্ধুত্বের দিন তো প্রতি দিনই। তবে এই সুন্দর সম্পর্ক উদযাপনেরও একটা বিশেষ দিন রয়েছে। অগস্ট মাসের প্রথম রবিবার হল সেই দিন। বন্ধুত্ব দিবসে প্রিয় বন্ধুর সঙ্গে সময় কাটানো, ঘুরতে যাওয়া, খাওয়াদাওয়া না হয় হল, তবে এই দিনটা আরও স্পেশাল করে তুলতে বন্ধুর জন্য ছোটোখাটো উপহার কিনলে কেমন হয়?

Friendship Day Gift Ideas

জ্যোতিষশাস্ত্র মতে, প্রিয় বন্ধুর রাশি অনুযায়ী উপহার দিলে বন্ধুত্ব আরও দৃঢ় হয়। সম্পর্কে বিশ্বাসযোগ্যতা বাড়ে। জেনে নিন, এই ফ্রেন্ডশিপ ডে-তে আপনির বন্ধুর রাশি অনুযায়ী কী উপহার দেবেন-

মেষ রাশি

আপনার বন্ধুর রাশি যদি মেষ হয়, তাহলে বন্ধুত্ব দিবসে তাকে গয়না, ইলেকট্রনিক আইটেম বা গ্যাজেট, গেমিং কিট উপহার দিতে পারেন।

বৃষ রাশি

ফ্রেন্ডশিপ ডে-তে এই রাশির বন্ধুদের বাদ্যযন্ত্র উপহার দেওয়া যেতে পারে। বৃষ রাশির জাতক জাতিকারা ভ্রমণ করতে পছন্দ করেন। তাই এঁদের নিয়ে ফ্রেন্ডশিপ ডে-তে বেড়াতে যেতে পারেন। এই বিশেষ দিনে ট্রিপ, পিকনিক, আউটিং বা বাইরে কোথাও লাঞ্চ-ডিনারের পরিকল্পনাও করতে পারেন।

মিথুন রাশি

এই রাশির জাতকরা নতুন কিছুর সন্ধানে বেশি আগ্রহী হন। তাই বন্ধুত্ব দিবসে এই জাতকদের ক্রিয়েটিভ কিছু উপহার দিতে পারেন।

কর্কট রাশি

কর্কট রাশির জাতকরা খুব আবেগপ্রবণ প্রকৃতির হন। ফ্রেন্ডশিপ ডে-তে এঁদের ফটো ফ্রেম, ফটো অ্যালবাম, স্ক্র্যাপবুক উপহার দেওয়া যেতে পারে।

সিংহ রাশি

যদি আপনার বন্ধুর রাশি সিংহ হয়, তাহলে বন্ধুত্ব দিবসে আপনি তাকে স্টাইলিশ জামাকাপড়, ঘড়ি, গ্যাজেট, প্রাচীন জিনিসপত্র, গয়না এবং চকোলেট উপহার দিতে পারেন।

কন্যা রাশি

এই বন্ধুত্ব দিবসে কন্যা রাশির বন্ধুদের ডায়েরি, পার্সোনালাইজড কলম, ফ্রেম জাতীয় কিছু দিতে পারেন। এ ছাড়াও, আপনি এঁদের নিজের হাতে তৈরি কিছু জিনিস যেমন কেক, কার্ডও উপহার দিতে পারেন।

তুলা রাশি

ফ্রেন্ডশিপ ডে-তে তুলা রাশির বন্ধুকে সঙ্গীত সংক্রান্ত কোনও উপহার দিতে পারেন। লাঞ্চ বা ডিনারের জন্য তাকে বাইরে কোথাও নিয়ে যেতে পারেন।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতকরা একাকীত্ব পছন্দ করেন। বন্ধুত্ব দিবসে এঁদের পারফিউম, অ্যারোমা ডিফিউজার, পারফিউম মোমবাতি উপহার হিসেবে দিতে পারেন।

ধনু রাশি

ধনু রাশির জাতকরা কৌতূহলী প্রকৃতির হন। নতুন কিছু শেখার আগ্রহ এদের মধ্যে অনেক বেশি। তাই ফ্রেন্ডশিপ ডে-তে আপনি এঁদের বই, সঙ্গীত বা শিল্পকলা সম্পর্কিত জিনিস উপহার দিতে পারেন।

মকর রাশি

নরম বা মোলায়েম জিনিস এঁদের খুব পছন্দের। তাই বন্ধুত্ব দিবসে মকর রাশির জাতকদের সফ্ট টয়, কম্বল, উলের পোশাক বা মখমলের জিনিস গিফ্ট করতে পারেন।

কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতকরা দুষ্প্রাপ্য জিনিস পছন্দ করেন। তাই বন্ধুত্ব দিবসে এঁদের অনন্য কিছু উপহার দিন। অ্যান্টিক গয়না ও জামাকাপড় গিফ্ট করতে পারেন।

মীন রাশি

মীন রাশির জাতক জাতিকারা ধর্মীয় প্রকৃতির হন। যদি আপনার বন্ধুর রাশি মীন হয়, তবে ফ্রেন্ডশিপ ডে-তে আপনি তাকে ঠাকুরের মূর্তি, ধর্মীয় শিল্পকর্ম, বাস্তু সম্পর্কিত জিনিস যেমন ক্রিস্টালের মূর্তি, লাফিং বুদ্ধা, উইন্ড চীমস উপহার দিতে পারেন।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা। কোনও পদক্ষেপ নেওয়ার আগে অনুগ্রহ করে প্রাসঙ্গিক বিশেষজ্ঞের পরামর্শ নিন।

X
Desktop Bottom Promotion