মিক্সিতে ভুলেও বাটবেন না এই ৫ খাবার, হতে পারে বিশাল ক্ষতি!

যে দিন থেকে হেঁশেলে 'মিক্সার গ্রাইন্ডার' নামক যন্ত্রটি ঢুকেছে, নিঃসন্দেহে রান্নার কাজ অনেক সহজ হয়ে গিয়েছে। চটজলদি কোনও মশলা বাটা থেকে জুস বা স্মুদি বানানো, সবই চোখের নিমেষে হয়ে যায় মিক্সির সাহায্যে। এতে সময় ও শ্রম দুই-ই বাঁচে। এই যন্ত্রটার সঙ্গে আমরা এতটাই জড়িয়ে পড়েছি, যে মিক্সি ছাড়া কোনও কিছু বাটার কথা ভাবতেই পারি না!

তবে এমন কিছু খাবার রয়েছে, যা মিক্সিতে বাটলে ক্ষতি হতে পারে। জেনে নিন, কোন কোন খাবার কখনই মিক্সিতে বাটা ঠিক নয়।

Mixer Grinder

আলু
আলুতে এমনিতেই প্রচুর পরিমাণে স্টার্চ থাকে। তার উপর যদি মিক্সিতে আলু পেস্ট করতে দেন, সে ক্ষেত্রে আলুতে স্টার্চের পরিমাণ আরও বেড়ে যায়। অতিরিক্ত স্টার্চযুক্ত আলু স্বাস্থ্যের জন্য একেবারেই ভাল নয়।

ফ্রোজেন ফুড
ফ্রোজেন বা হিমায়িত ফলমূল এবং শাকসবজি পেস্ট করার জন্য মিক্সিতে দেবেন না। বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত ঠান্ডায় সবজি বা ফল থাকার কারণে খুব শক্ত হয়ে থাকে। ফলে সেগুলি সহজে পেস্ট হয় না। তাই সেগুলি ফ্রিজ থেকে বার করে কিছুক্ষণ বাইরে রাখুন। স্বাভাবিক তাপমাত্রায় এনে তার পরই মিক্সিতে পেস্ট করুন।

গরম খাবার
মিক্সিতে গরম জিনিস রাখা বিপজ্জনক হতে পারে। রান্নার স্বাদ বাড়াতে অনেকেই পেঁয়াজ, আদা, রসুন, টমেটো অথবা কোনও মশলাপাতি আগে কড়াইতে নেড়ে নিয়ে তারপর মিক্সিতে পেস্ট বানাতে দেন। কিন্তু এতে ক্ষতি হতে পারে। কড়াই থেকে সরাসরি গরম খাবার মিক্সিতে দিয়ে বাটলে তার মধ্যে বাষ্প তৈরি হয়। অতিরিক্ত চাপে বিস্ফোরণ হওয়া কিন্তু অস্বাভাবিক নয়। তাই ভুল করেও গরম জিনিস মিক্সিতে পেস্ট করবেন না।

তীব্র গন্ধযুক্ত খাবার
পেঁয়াজ, রসুন, আদা মিক্সিতে পেস্ট করা নিত্যদিনের কাজ। কিন্তু এগুলি মিক্সিতে বাটলে তার গন্ধ দীর্ঘ দিন থেকে যায়। পরে অন্য কিছু বাটার সময়ে তার মধ্যে গত দিনের পেঁয়াজ, রসুনের গন্ধ মিশে যেতে পারে।

আটা, ময়দা
অনেকে আবার আটা, ময়দা মাখার সময়েও মিক্সি ব্যবহার করেন। কিন্তু এটা একেবারেই করা উচিত নয়। মিক্সির ব্লেডগুলি আদা, ময়দা মাখার জন্য নয়। ফলে এতে ঠিকমতো আদা, ময়দা মাখা নাও হতে পারে। তাছাড়া, আটা মাখার পর মিক্সি পরিষ্কার করতে কিন্তু কালঘাম ছুটে যাবে।

X
Desktop Bottom Promotion