Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Vastu Tips for 2024: নতুন বছরে করুন এই বাস্তু প্রতিকার, খুলে যাবে ভাগ্যের দরজা!
ডিসেম্বর শেষ হলেই নতুন বছরে পা রাখব আমরা। নতুন বছর যাতে সুখে, শান্তিতে, আনন্দে কাটে, এমন আকাঙ্খা সকলের মনেই রয়েছে। বাস্তুতে এমন অনেক উপায়ের উল্লেখ রয়েছে, যেগুলি মেনে চললে বাড়িতে সুখ ও সমৃদ্ধি আসবে সহজেই!

আপনিও যদি ২০২৪ সাল খুব ভালো ভাবে কাটাতে চান, তাহলে অবশ্যই বাস্তুর এই নিয়মগুলি মেনে চলুন। বাস্তু টিপস (Vastu Tips) আর্থিক সমস্যা দূর করার পাশাপাশি বাড়িতে ইতিবাচক শক্তিও আনতে পারে।

১) বাঁশি
বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়ির পূজার স্থানে বাঁশি রাখলে ঘরে সুখ-সমৃদ্ধি আসে। তাছাড়া, ঘরে বাঁশি রাখলে ব্যবসা ও চাকরিতেও উন্নতি হয়।

২) ময়ূরের পালক
বাড়িতে ময়ূরের পালক রাখলে বাস্তু দোষ দূর হয়। বাস্তু অনুসারে, ঘরে ময়ূরের পালক রাখলে আয়ও বাড়ে।

৩) গণেশ মূর্তি
বাড়িতে গণেশ মূর্তি রাখা খুব শুভ বলে মনে করা হয়। এতে অর্থাভাব দূর হয়। যে কোনও শুভ কাজে সর্বপ্রথমে গণেশের পূজা করা হয়।

৪) একাক্ষী নারকেল
বাস্তু অনুসারে, যে বাড়িতে একাক্ষী নারকেল বা শ্রীফল থাকে, সেখানে সর্বদা মা লক্ষ্মী বাস করেন এবং মায়ের কৃপা বজায় থাকে। এছাড়া, ঘরে নারকেল রাখলে আর্থিক সঙ্কটও দূর হয়।

৫) শঙ্খ
বাড়ির পুজোর স্থানে শঙ্খ রাখলে বাস্তু দোষ হয় না, বাড়িতে অর্থ সংক্রান্ত সমস্যাও হয় না, বরং ঘরে শঙ্খ রাখলে ইতিবাচক এনার্জি ও আত্মবিশ্বাস বাড়ে।

৬) মা লক্ষ্মীর ছবি
ধন-সম্পদের জন্য মা লক্ষ্মীর ছবির সঙ্গে কুবেরের ছবি লাগান। এতে আর্থিক সমস্যা দূর হবে। দেবী লক্ষ্মী হলেন সম্পদের দেবী এবং ভগবান কুবের হলেন আয়ের দেবতা।

৭) বাড়ি পরিষ্কার করুন
নতুন বছরের প্রথম দিনেই পুরো বাড়ি পরিষ্কার করুন। তারপর জলে হলুদ মিশিয়ে একটি পান পাতার সাহায্যে সেই হলুদ জল গোটা বাড়িতে ছিটিয়ে দিন। বিশ্বাস করা হয়, এতে ঘরে সর্বদা দেবী লক্ষ্মী বসবাস করেন এবং সুখ-শান্তিও বজায় থাকে।

৮) তুলসী গাছ
বাড়ির উত্তর-পূর্ব কোণে একটি সবুজ তুলসী গাছ লাগান। প্রতি সন্ধ্যায় তুলসী তলায় ঘি-এর প্রদীপ জ্বালান। তুলসীকে দেবী লক্ষ্মীর রূপ মনে করা হয়। নিয়মিত তুলসী তলায় প্রদীপ জ্বালালে ঘরে সুখ, শান্তি আসে।

৯) শ্রীযন্ত্র
নতুন বছরে আপনার বাড়িতে কাঁচের শ্রীযন্ত্র স্থাপন করুন। এতে বাস্তু দোষ দূর হয় বলে বিশ্বাস।



Click it and Unblock the Notifications