Children's Day 2023: শিশু দিবসে বাড়ির খুদেকে নিয়ে দেখুন এই সেরা ৫ ছবি

আজ শিশু দিবস। এই বিশেষ দিনে বড়রা ছোটোদের কিছু না কিছু উপহার দিয়েই থাকে। চকোলেট, ডায়েরি, গল্পের বই কিংবা অন্য কোনও জিনিস। তবে এ বার শিশু দিবসে সেই গতানুগতিক উপহারের তালিকা থেকে বেরিয়ে ছোটোদের সিনেমাও উপহার দিতে পারেন আপনার খুদেটিকে। এতে খুদের মনও ভালো হবে, আর উপহারটাও হবে এক্সক্লুসিভ।

শিশুদের নিয়ে ভারতে একাধিক ছবি তৈরি হয়েছে। বাড়ির খুদের সঙ্গে পরিবারের সকলে মিলে দেখে নিতে পারেন সেই ছবিগুলি। রইল ছোটোদের সেরা কয়েকটি ছবির হদিশ।

childrens day

তারে জমিন পর

শিশুদের জন্য নির্মিত সেরা ছবিগুলির একটি 'তারে জমিন পর'। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ছবি। ডিসলেক্সিয়া রোগাক্রান্ত আট বছর বয়সী ইশান অবস্তিকে ঘিরেই তৈরি হয়েছে পুরো সিনেমাটি। এই ছবিতে শিক্ষকের ভূমিকায় নজর কেড়েছিলেন আমির খানও।

স্ট্যানলি কা ডাব্বা

২০১১ সালে মুক্তিপ্রাপ্ত শিশুকেন্দ্রীক ছবি 'স্ট্যানলি কা ডাব্বা'। এই ছবি চতুর্থ শ্রেণির স্ট্যানলির গল্প বলে। বাচ্চাদের স্কুল জীবনের দিনগুলি বেশ সুন্দর করে তুলে ধরা হয়েছে। এই ছবি শুধু বিনোদনই দেয় না, বেশ আবেগঘনও বটে।

চিল্লার পার্টি

শিশুদের ছবির প্রসঙ্গ উঠলেই প্রথমে মাথায় আসে 'চিল্লার পার্টি'-র কথা। ২০১১ সালের ছবি। বাচ্চারা যে অন্য কারও থেকে কোনও অংশে কম নয়, সেই গল্পই দেখানো হয়েছে এই ছবিতে। সকলেই সমান এবং দুঃসময়ে একে অন্যের পাশে থাকার বার্তা দেয় নীতেশ তিওয়ারি পরিচালিত চিল্লার পার্টি।

গিপ্পি

২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ছবি 'গিপ্পি'। এই ছবি ১৪ বছর বয়সী গিপ্পির গল্প বলে, যে তাঁর শারীরিক গঠন নিয়ে ক্রমাগত লড়াই করে চলেছে। নিজেকে ভালোবাসার বার্তা দেয় এই ছবি।

আই অ্যাম কালাম

নীলা মাধব পন্ডা পরিচালিত 'আই অ্যাম কালাম' ছবিটি দর্শকদের পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা পেয়েছিল। এই ছবিটিতেও একটি বাচ্চার গল্প বলা হয়েছে। এক গরিব খুদে ছোটু, যে স্বপ্ন দেখে একজন বিজ্ঞানী হওয়ার। কী ভাবে সে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের থেকে অনুপ্রাণিত হয়, সেই নিয়েই তৈরি এই ছবি।

Story first published: Tuesday, November 14, 2023, 15:43 [IST]
X
Desktop Bottom Promotion