Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
(ছবি) বিশ্ব চুম্বন দিবস ২০১৫: চুমু নিয়ে চমকে দেওয়া কিছু তথ্য!
কত যে দিবস আছে তার আর ইয়ত্তা নেই। এই যেমন ধরুন আজ বিশ্ব চুম্বন দিবস। সবাই নিজের সঙ্গী বা সঙ্গীনীর ক্ষেত্রে চুম্বনের মাধ্যমে নিজের ভালবাসা ব্যক্ত করে। কিন্তু বিশ্ব চুম্বন দিবস কিন্তু শুধু প্রেমিক প্রেমিকার জন্য নয়, কপালে মায়ের স্নেহভরা চুম্বন, বাবার গালে মেয়ের দুষ্টুমিষ্টি চুমু, আজকের দিনটা সবার জন্য।
তবে বিশ্ব চুম্বন দিবস বা ওয়ার্ল্ড কিসিং ডে-তে আমরা আপনাদের সঙ্গে এমন কিছু তথ্য ভাগ করে নিতে চাই যা অনেকেই জানেন না। তথ্য গুলি সত্য হলেও বেশ অদ্ভুদ, চমকে দেওয়ার মতো।
তাহলে আসুন দেখে নেওয়া যাক চুমুর সেই অজানা তথ্যগুলি কী কী

ক্যালোরি
চুম্বন যদি ২ সেকেন্ডের বেশী সময় ধরে হয় তাহলে একধাক্কায় ৩-৪ ক্যালোরি কমতে পারে।

ব্যাকটেরিয়ার আদানপ্রদান
প্রত্যেক মানুষের মুখে অজস্র-সহস্র ব্যাকটেরিয়া থাকে। আপনার সঙ্গী বা সঙ্গীনীর সঙ্গে চুম্বনের সময়ে অজান্তেই প্রায় ১ বিলিয়ন ব্যাকটেরিয়ার আদান-প্রদান হয়।

করমর্দনে না
বিশেষজ্ঞরা বলেন কাউকে অভ্যর্থনা বা স্বাগত জানাতে, শুভেচ্ছা জানাতে করমর্দন করার চেয়ে ভাল চুমু খাওয়া। কারণ তা অনেক বেশী স্বাস্থ্যকর।

দাঁতের ক্ষয়
দাঁতের দ্রুত ক্ষয়ে যাওয়ার অন্যতম কারণ চুম্বন। সঙ্গী বা সঙ্গীনীকে অতিরিক্ত চুম্বনের ফলে ক্ষয়িষ্ণু হয়ে যায় দাঁত।

চুমুর রেকর্ড
সবচেয়ে লম্বা সময়ের চুমুর রেকর্ড রয়েছে ৫৮ ঘন্টা ৩৫ মিনিট এবং ৫৮ সেকেন্ডের।

পর্দায় সমকামী চুম্বন
সমকামী চুম্বন (গে বা লেসবিয়ান) দৃশ্য প্রথম ১৯২৭ সালে বড়পর্দায় দেখা গিয়েছিল। (ছবির দৃশ্যটি বম্বে টকিজ সিনেমার দৃশ্য। যেখানে রনদীপ হুডা সাকিব সলিম সমকামীর ভূমিকায় অভিনয় করেছিলেন এবং চুম্বন দৃশ্যেও তাদের দেখা গিয়েছে। )

চুমুক দিক
সমীক্ষায় দেখা গিয়েছে চুমুর ক্ষেত্রে প্রায় ৫ লক্ষ মানুষই প্রথম ডান দিকে ঘাড় এলিয়ে পরে বাম দিকে ঘাড় এলিয়ে সঙ্গী বা সঙ্গীনীর ঠোঁটে চুম্বন দেয়।

গোঁফে না
নেভাডায় মহিলাদের গোঁফওয়ালা পুরুষদের চুমু খাওয়া নিষিদ্ধ। তাই সেখানে অধিকাংশ পুরুষেরই গোঁফ-দাঁড়ি নেই।



Click it and Unblock the Notifications