Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
জানা আছে কি বাস্তুশাস্ত্র এবং ফেংশুইয়ের কী কী নিয়ম মেনে চললে মনের সব ইচ্ছা পূরণ হয়?
একাধিক প্রাচীন পুঁথি ঘেঁটে জানা গেছে বাস্তুশাস্ত্র এবং ফেংশুই শাস্ত্রে উল্লেখিত বেশ কিছু নিয়ম মেনে চললে মনের সব ইচ্ছা পূরণ তো হয়ই, সেই সঙ্গে অর্থনৈতি উন্নতি ঘটতেও সময় লাগে না।
খেয়াল করে দেখবেন সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত্রে শুতে যাওয়ার আগে পর্যন্ত আমাদের মনে হাজারো ইচ্ছা জন্ম নেয় এবং হাজারেরও বেশি ইচ্ছা পৃথিবীর আলো দেখার আগেই মরে যায়। আসলে বেশিরভাগ ক্ষেত্রেই ইচ্ছা পূরণ কীভাবে সম্ভব, তা জেনে ওঠা সম্ভব হয়ে ওঠে না। ফলে ইচ্ছা বলুন কি স্বপ্ন, তাদের মৃত্যুতে শোক জ্ঞাপন করা ছাড়া আর কোনও উপায়ই থাকে না। কিন্তু আর নয়, এবার ছোট থেকে ছোটতর ইচ্ছাও পূরণ হবে। কীভাবে?
একাধিক প্রাচীন পুঁথি ঘেঁটে জানা গেছে বাস্তুশাস্ত্র এবং ফেংশুই শাস্ত্রে উল্লেখিত বেশ কিছু নিয়ম মেনে চললে মনের সব ইচ্ছা পূরণ তো হয়ই, সেই সঙ্গে অর্থনৈতি উন্নতি ঘটতেও সময় লাগে না। তবে এখানেই শেষ নয়, এই নিয়মগুলি ঠিক মতো মেনে চললে গৃহস্থের অন্দরে সুখ-শান্তি ঝাঁপি কখনও খালি হয় না। প্রসঙ্গত, একবার চোখ বুজে ভাবুন তো আপনি যা ভাবছেন, তাই যদি বাস্তবায়িত হত, এই যেমন ধরুন বিদেশ ভ্রমণে যাওয়া অথবা অফিসে পদন্নতি, তাহলে কত ভলই না হত, তাই না!
একেবারেই! এই স্বপ্নও পূরণ হতে পারে। কীভাবে? মনের অন্দর জন্ম নেওয়া সব ইচ্ছা যদি পূরণ করতে চান, তাহলে এই প্রবন্ধটি ঝটপট পড়ে ফেলতে হবে। আর জেনে নিতে হবে ফেংশুই এবং বাস্তুশাস্ত্রের সেই সব নিয়মগুলি সম্পর্কে, যা মেনে চললে মনইচ্ছা পূরণ হতে সময়ই লাগে না।
এক্ষেত্রে যে যে নিয়মগুলি মেনে চলতে হবে, সেগুলি হল...

১. বাড়িতে পুঁততে হবে বড় বড় গাছ:
একেবারেই ঠিক শুনেছেন! ফেংশুই মতে বাড়ির আশেপাশে বড় বড় গাছ থাকলে নেগেটিভ এনার্জি প্রতিহত হয়। ফলে খারাপ শক্তি বাড়ির অন্দরে প্রবেশ করতে পারে না। আর এমনটা হলে গৃহস্থের আন্দরে পজেটিভ শক্তির বিকাশ ঘটতে সময় লাগে না। ফলে অর্থনৈতিক উন্নতি তো ঘটেই, সেই সঙ্গে মনের ইচ্ছা পূরণ হয় চোখের পলকে। প্রসঙ্গত, ফেংশুইয়ের উপর লেখা বেশ কিছু বইয়ে এমনটাও দাবি করা হয়েছে যে বাড়ির পূর্ব, দক্ষিণ-পূর্ব অথবা দক্ষিণ কোণে নানাবিধ ফলের গাছ, যেমন আপেল, আম, জাম এবং লেবু গাছ লাগালে বেশি উপকার পাওয়া যায়।

২. নানাবিধ স্টোন:
এমনটা বিশ্বাস করা হয় যে মনের ইচ্ছা পূরণের জন্য ঠিক ঠিক নিয়ম মেনে যদি নানা ধরনের স্টোনকে সঙ্গে রাখা যায়, তাহলে দারুন উপকার মেলে। যেমন ধরুন হিরে পরলে বিবাহ সম্পর্কিত যে কোনও ধরনের ইচ্ছা পূর হতে সময় লাগে না। তেমনি ফেংশুই অনুসারে সবুজ রঙের স্টোন রোগ-ব্য়াধি দূর করে, লাল রঙের স্টোন অর্থনৈতিক উন্নতির পথ দেখায়, আর পার্পেল রঙের স্টোন মনের সব ধরনের ইচ্ছা পূরণ হতে সাহায্য করে। প্রসঙ্গত, এই স্টোনগুলি সব সময় চোখের সামনে রাখলে দ্রুত ফল মিলবে।

৩. নানা ধরনের প্রাণীর ছবি বা মূর্তি:
ফেংশুই মতে বেশ কিছু প্রাণী আছে যারা মনইচ্ছা পূরণ করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। যেমন ধরুন গরুর ছবি বা মূর্তি সামনে রাখলে টাকা-পয়সা সংক্রান্ত নানা ইচ্ছা পূর হতে সময় লাগে না। তেমনি লাল রঙের বাদুরের ছবি রাখলে নাকি পরিবারের অন্দরে সমৃদ্ধির ছোঁয়া লাগে। ফলে যে কোনও কাজেই সফলতা রোজের সঙ্গী হয়। প্রসঙ্গত, এমনটাও বিশ্বাস করা হয় যে ইদুঁরের মূর্তি বা ছবি বাড়তে রাখলে অর্থনৈতিক সমৃদ্ধি ঘটে চোখে পরার মতো।

৪. মানি প্লান্ট:
বাস্তুশাস্ত্র মতে সবুজ রঙের টবে মানি প্লান্ট গাছ পুঁতে বাড়ির উত্তর দিকে রাখলে কর্মক্ষেত্রে সফলতা পাওয়ার সম্ভাবনা বাড়ে, তেমনি অর্থনৈতিক উন্নতি ঘটে চোখে পরার মতো। প্রসঙ্গত, মনের মতো চাকরি পাওয়ার স্বপ্ন যদি পূরণ করতে চান, তাহলে আজই বাড়িতে একটি মানি প্লান্ট গছ নিয়ে আসুন। দেখবেন উপকার পাবেন।

৫. পান পাতা:
এমনটা বিশ্বাস করা হয় যে খারাপ শক্তিকে দূরে রাখতে এবং মনের ইচ্ছা পূরণ করতে পান পাতার কোনও বিকল্প নেই বললেই চলে। এক্ষেত্রে প্রতি রবিবার নিয়ম করে পান পাতা খেতে হবে, নয়তো একটি তাজা পান পাতা পকেটে রাখলেও সমান উপকার মিলবে। সেই সঙ্গে সমৃদ্ধি, তা অর্থনৈতিক হোক, কী সামাজিক, বেশি দিন আপনার থেকে দূরে থাকতে পারবে না।

৬. আয়না:
আপনি যদি চান সপ্তাহের শুরু থেকেই ভাগ্য আপনার সঙ্গী হোক, তাহলে অফিসে বেরনোর আগে আয়নায় নিজেকে একবার দেখে নিতে ভুলবেন না। এমনটা বিশ্বাস করা হয় যে শুভ কাজের আগে নিজেকে আয়নার দেখলে গুড লাক সঙ্গী হয়। ফলে যে কাজই শুরু করুন না কেন, সফল হতে সময় লাগে না। প্রসঙ্গত, বাস্তুশাস্ত্র মতে বাড়ির প্রবেশ দ্বারের একেবারে সামনে ডিম্বাকৃতি আয়না রাখলে বেশি উপকার পাওয়া যায়।

৭. মঙ্গলবারের নিয়ম:
শাস্ত্র মতে সব ধরনের মনের ইচ্ছা পূরণ করতে প্রতি মঙ্গলবার হনুমান জির পুজো করা উচিত। এক্ষেত্রে সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার জামা-কাপড় পরে মারুথির পুজো করতে হবে। এমনটা যদি নিয়মিত করতে পারেন, তাহলে ফল পাবেন একেবারে হাতে-নাতে! প্রসঙ্গত, এমনটাও বিস্বাস করা হয় যে মঙ্গলবার করে অফিসে বেরনোর আগে গুড় বা মিষ্টি জাতীয় কিছু খেয়ে বেরলে পজেটিভ শক্তির প্রভাব বাড়তে থাকে। ফলে সমৃদ্ধি এবং উন্নতির রাস্থা প্রশস্ত হতে সময় লাগে না।



Click it and Unblock the Notifications