Feng Shui Tips: ফেং শুইয়ের এই ৫ নিয়ম মানলেই দূর হবে আর্থিক অনটন!

Feng Shui Tips For Home in Bengali: ফেংশুইকে চীনা বাস্তুশাস্ত্র বলা হয়। ফেংশুই মতে, রোজের জীবনধারায় সামান্য কিছু অদল বদল ঘটালেই সুখ, সৌভাগ্য লাভ করা সম্ভব। চীনা বাস্তুশাস্ত্রে কিছু বিশেষ ব্যবস্থার উল্লেখ রয়েছে, যেগুলি সঠিকভাবে মেনে চললেই ঘরে ইতিবাচক শক্তির প্রবাহ বাড়তে পারে।

আপনি যদি আপনার বাড়ির সাজসজ্জা ও জিনিসপত্র ফেংশুই অনুযায়ী রাখেন, তা হলে ঘরে সবসময় শান্তি বজায় থাকবে। চলুন জেনে নেওয়া যাক, ফেংশুই মতে জীবনে সুখ-সমৃদ্ধি ফেরাতে গেলে কী কী করা জরুরি।

Feng Shui Tips

অপ্রয়োজনীয় জিনিস ঘরে রাখবেন না

ঘরে প্রয়োজনের চেয়ে বেশি জিনিসপত্র থাকলে ইতিবাচক শক্তির প্রবাহ কমে যায়। এর সরাসরি প্রভাব পড়ে ক্যারিয়ারে। ফেংশুইতে বলা হয়েছে, শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসগুলিই ঘরে রাখুন। ঘরে বেশি জিনিস থাকলে চলাফেরার পথে বাধা পড়ে, যা অত্যন্ত অশুভ।

এই ভাবে সোফা রাখবেন না

ঘরের দরজার দিকে পিছন করে সোফা রাখা অশুভ। অর্থাৎ বাইরে থেকে আসা লোকজন যেন সোফার পেছনের দিকটা না দেখে। সোফার সামনের টেবিল গোলাকার নয়, বরং বর্গাকার বা চৌকো হওয়া উচিত।

প্রবেশদ্বার পরিষ্কার রাখবেন

বাড়ির প্রবেশদ্বার একেবারে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা উচিত। যাতে ঘরে ঢোকার সময় কোনও বাধা না পড়ে। দরজা খোলা ও বন্ধ করার ক্ষেত্রে যেন কোনও সমস্যা না হয়। তাছাড়া বাড়ির প্রবেশপথে পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকা উচিত।

গাছপালা লাগান

বাস্তু এবং ফেংশুই মতে, ঘরে গাছপালা লাগানো অত্যন্ত শুভ। আপনি আপনার বাড়ির ভিতরে কিছু ইনডোর গাছপালা লাগাতে পারেন। এগুলি কেবল ঘরের শোভা বাড়ায় না, পাশাপাশি ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি করে। তবে ভুল করেও বাড়ির ভিতরে ধারালো পাতার গাছ লাগাবেন না। গোলাকার পাতা সহ গাছ লাগানো সবচেয়ে ভালো।

আসবাবপত্র রাখার সঠিক উপায়

ঘরের যেখানে বসার বা শোওয়ার জায়গা, সেখান থেকে ঘরের দরজা পর্যন্ত যাতে সোজা দেখা যায়। বসার বা শোওয়ার জায়গা থেকে ঘরের দরজা পর্যন্ত যেন কোনও বাধা না থাকে। এমন কোনও জিনিস সেখানে রাখবেন না যাতে দরজার সামনে বাধা পড়ে। মনে করা হয়, ইতিবাচক শক্তি দরজা দিয়েই প্রবাহিত হয়। তাই দরজার সামনে বাধা থাকলে আপনার জীবনেও বাধা-বিপত্তি আসতে পারে।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

X
Desktop Bottom Promotion