Father's Day Special: বাবা হিসেবে সেরা, সন্তানের সুপার হিরো এই ৫ রাশির জাতক!

সন্তানের জীবনে মা ও বাবা দুজনেই সমান গুরুত্বপূর্ণ। আজকের দিনে একজন মা যেমন সংসার ও সন্তান সামলে চাকরি করেন, তেমনই একজন বাবাও অফিসের কাজ সামলে সংসারের খুঁটিনাটি নজরে রাখেন। প্রত্যেক সন্তানের কাছেই বাবা হল হিরো।

বাবা তার সন্তানের কাছে সবসময় একজন পথপ্রদর্শক হয়েই থাকেন। সন্তানকে সাফল্যের সিঁড়ি পর্যন্ত পৌঁছে দিতে বাবার ভূমিকা অপরিসীম। আজ আমরা বলব এমন পাঁচ রাশির সম্বন্ধে, যারা তাদের সন্তানের কাছে একজন আদর্শ পিতা হয়ে ওঠেন। জ্যোতিষ গণনা অনুসারে জেনে নিন, কোন কোন রাশির জাতকরা বাবা হিসেবে সেরা।

These Zodiac Signs that make the best dads

বৃষ রাশি
বাবা হিসেবে সেরা বৃষ রাশির জাতকরা। সন্তানকে সব রকম পরিস্থিতিতে আগলে রাখেন এই জাতকরা। সন্তানের যাতে ভাল হয়, তার জন্য এঁরা সবকিছু করতে পারেন। বাবার দায়িত্ব খুব ভাল বোঝেন এই জাতকরা। এঁরা অন্যের সন্তানদেরও খুব ভালবাসে।

কর্কট রাশি
এই রাশির বাবারা তাদের সন্তানদের খুব ভালবাসেন। বাচ্চাদের প্রতি খুব আবেগপ্রবণ এবং সেনসিটিভ হন এঁরা। স্নেহ ও যত্ন দিয়ে এঁরা সন্তানকে ভরিয়ে রাখেন। বাবার দায়িত্ব, কর্তব্য সঠিকভাবে পালন করেন এই জাতকরা। সন্তানদের কাছে একজন আদর্শ পিতা হয়ে ওঠেন এঁরা।

​সিংহ রাশি
এই রাশির বাবারা সন্তানকে সব সময় রক্ষা করে চলেন। সন্তানকে কতটা স্বাধীনতা দিতে হবে এবং কতটা আটকে রাখতে হবে, তা খুব ভাল করেই জানেন এঁরা। সন্তানের সাফল্যে অত্যন্ত গর্বিত হন এঁরা। অত্যন্ত বাস্তববাদী ও স্নেহশীল পিতা হন সিংহ রাশির জাতকরা।

ধনু রাশি
ধনু রাশির জাতকরা অত্যন্ত অ্যাডভেঞ্চার প্রিয় হন। দেশ বিদেশে ঘুরে বেড়াতে ভালবাসেন এঁরা। এঁরা এদের সন্তানকে নানা ধরনের অভিজ্ঞতা অর্জন করতে শেখান। বড় হয়ে সন্তান ক্যারিয়ার হিসেবে কী বেছে নেবে, সেই সিদ্ধান্ত সন্তানের উপরেই ছেড়ে দেন এই রাশির বাবারা। সন্তান যাতে নিজের স্বপ্ন পূরণ করতে পারে, সেই দিকে তাদের উত্‍সাহ দেন।

মকর রাশি
বাবা হিসেবে এঁদের তুলনা হয় না। অত্যন্ত ধৈর্যশীল ও সাদামাটা মানুষ হন এই রাশির বাবারা। সন্তানদের প্রচুর সময় দেন এঁরা। নিজের লক্ষ্যে স্থির থাকার জন্য সন্তানকে সবসময় প্রেরণা যোগান। সন্তানের সঙ্গে কখনও কড়া ব্যবহার করেন না।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এখানে দেওয়া তথ্যে এটা কখনই দাবি করা হচ্ছে না যে এটা পূর্ণ সত্য এবং সঠিক৷

Story first published: Friday, June 16, 2023, 14:54 [IST]
X
Desktop Bottom Promotion