Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Father's Day Gift Ideas: পিতৃ দিবসে বাবাকে দিন সেরা উপহার, রইল ফাদার্স ডে স্পেশাল গিফ্ট আইডিয়া
সন্তানের কাছে তার পিতা মাথার উপর খোলা ছাতার মতো। যতই রোদ-ঝড়-জল আসুক না কেন, সন্তানের মাথার উপর থেকে সেই ছাতা সরে না। তাই আমরা নিরাপদে, নিশ্চিন্তে থাকতে পারি। একজন পিতা তাঁর সন্তানদের এবং পরিবারের যত্ন নেওয়া ও তাদের চাহিদা পূরণের কথা মাথায় রেখেই নিজের জীবন অতিবাহিত করে। পরিবর্তে তাঁর কিছুই চাওয়ার থাকে না।

ফাদার্স ডে এমন একটি উপলক্ষ, যেদিন আপনি আপনার বাবার জন্য কিছু করতে পারেন। কোনও সারপ্রাইজ দিয়ে তাঁর মুখে হাসি ফোটাতে পারেন। আপনি আপনার পিতার জন্য যাই করুন না কেন, দেখবেন তিনি খুব খুশি হবেন। আজকের এই আর্টিকেলে ফাদার্স ডে উপলক্ষে বিশেষ কিছু গিফ্ট আইডিয়া দেওয়া হল, যেগুলি আপনার বাবাকে উপহার দিতে পারেন।

কফি মগ
দৈনন্দিন ব্যবহার্য জিনিস যদি গিফ্ট হিসেবে দেওয়া যায়, তাহলে সেই উপহারের গুরুত্ব আরও বৃদ্ধি পায়। আপনার বাবা যদি চা-কফি খেতে পছন্দ করেন, তাহলে আপনি আপনার বাবাকে একটি সুন্দর কফি মগ উপহার দিতে পারেন। মগের উপর আপনাদের তোলা একটি সুন্দর ছবি প্রিন্ট করিয়ে দিতে পারেন। আপনি চাইলে ইমোশনাল মেসেজও প্রিন্ট করে দিতে পারেন।

হাতে তৈরি ফটো অ্যালবাম
এই করোনা পরিস্থিতিতে কেনাকাটা করতে বাইরে যাওয়া ঠিক নয়। তাই, আপনি বাড়িতে থেকেই ফাদার্স ডে উপলক্ষ্যে আপনার বাবার জন্য উপহার প্রস্তুত করতে পারেন। একটি সুন্দর ফটো অ্যালবাম হাতে তৈরি করতে পারেন। আপনার সঙ্গে আপনার বাবার তোলা কয়েকটি ভাল ভাল ছবি বেছে নিন, এর সাথে পুরানো ছবিও কিছু অ্যাড করতে পারেন। ছবিগুলির পাশে ইমোশনাল মেসেজ বা আপনাদের সুন্দর স্মৃতি লিখে দিতে পারেন। দেখবেন আপনার বাবা এই উপহারটি অবশ্যই পছন্দ করবেন।

লেদার ওয়ালেট
আপনার বাবাকে একটি কাস্টমাইজড ওয়ালেট দিতে পারেন। ওয়ালেটের ওপরে তাঁর নাম লিখে দিতে পারেন। ওয়ালেটের মধ্যে আপনার পরিবারের একটি ছবি রেখে দিন।

গ্রুমিং কিট বা বিয়ার্ড কেয়ার কিট
এই করোনা পরিস্থিতিতে সেলুনে গিয়ে চুল, দাড়ি কাটাও খুব সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে, আপনি আপনার বাবার জন্য ইলেকট্রিক শেভিং রেজার বা ট্রিমার কিনতে পারেন। গ্রুমিং সেটও ভাল অপশন, যার মধ্যে রেজার, এসেনশিয়াল অয়েল, শেভিং ক্রিম, আফটার শেভ, বাম এবং ব্রাশ, ইত্যাদি অন্তর্ভুক্ত করতে পারেন। আলাদা করে বিয়ার্ড কেয়ার কিটও কিনতে পারেন বাবার জন্য, যার মধ্যে ফেস অ্যান্ড বিয়ার্ড ওয়াশ, বিয়ার্ড গ্রোথ অয়েল, বিয়ার্ড সফ্টনার, বিয়ার্ড কম্ব, কাঁচি এবং আরও অন্যান্য জিনিস।

গিফ্ট কার্ড
বাবার জন্য কী উপহার কিনবেন বুঝতে পারছেন না? তাহলে আপনি তাঁকে অনলাইন শপিং গিফ্ট কার্ড দিতে পারেন। এই গিফ্ট কার্ড ব্যবহার করে, আপনার বাবা তাঁর পছন্দমতো জিনিস কিনতে পারবেন।

হাতে তৈরি কার্ড
ছোটবেলায় আমরা অনেকেই হাতে তৈরি কার্ড বানিয়ে বন্ধুদের গিফ্ট করেছি। এই বছর ফাদার্স ডে উপলক্ষ্যে আপনার বাবার জন্য সুন্দর একটি কার্ড বানিয়ে ফেলুন। কার্ডের ভেতরে তাঁর জন্য মেসেজ লিখতে ভুলবেন না।

স্মার্ট ওয়াচ
যদি আপনার বাবা ফিটনেস ফ্রিক হন বা আপনি যদি চান যে আপনার বাবা নিজের স্বাস্থ্যের বিষয়ে সচেতন হোক, তাহলে স্মার্ট ওয়াচ সবচেয়ে ভাল অপশন। অনলাইন থেকে কিনতে পারেন। এছাড়াও, আপনার বাবাকে স্টাইলিশ ঘড়িও গিফ্ট করতে পারেন।



Click it and Unblock the Notifications