(ছবি) মহিলাদের মনের গোপন কথা

By Oneindia Bengali Digital Desk

মেয়েরা যেমন অনেক কথা বলতে পছন্দ করেন, তেমনই বহুক্ষেত্রেই দেখা যায়, মনের ভাব প্রকাশে কিছুটা গুটিয়ে থাকেন তারা। মনের কথা খুলে বলতে চান না। [তিল দেখেই বলে দেওয়া যায় কেমন মানুষ আপনি]

মহিলাদের মনের কথা যেমন কোনওভাবে বুঝে ওঠা দুরহ হয়ে ওঠে, তেমনই একইভাবে তাদের শারীরিক নানা চাহিদার কথাও পুরুষেরা বুঝে উঠতে পারে না। ফলে অনেক সময়ে সম্পর্কে জটিলতা দেখা দেয়। [আবেগপ্রবণ হলে এই গুণগুলি আপনার মধ্যে থাকবে]

তবে আগের চেয়ে পরিস্থিতি অনেকটা বদলেছে। মহিলারা আর আগের মতো অন্তঃপুরবাসিনী নন। যুগের সঙ্গে তাল মিলিয়ে মহিলারাও পুরুষদের সঙ্গে পায়ে পা মিলিয়ে পাল্লা দিচ্ছে সব কাজে। [এই ৫ নারী জীবনযুদ্ধে আপনাকে অণুপ্রাণিত করবে]

তবুও কিছু জিনিস রয়েছে যা শুধু মহিলারাই বুঝতে পারেন। নিজের মনের গভীরে গোপন রাখতে পছন্দ করেন। তার মধ্যে কয়েকটি সম্পর্কে নিচের স্লাইডে বিস্তারিত আলোচনা করা হল। [প্রথম ডেটে পুরুষদের মধ্যে কী কী দেখেন মহিলারা ?]

আচার ও সংষ্কৃতির প্রভাব

আচার ও সংষ্কৃতির প্রভাব

একজন মেয়ে কোন পরিবেশে বড় হচ্ছে সেটা খুব গুরুত্বপূর্ণ। খোলামেলা পরিবেশে বড় হলে সম্পর্ক ও যৌনতা সম্পর্কে তার মনে স্বাভাবিক ধারণা তৈরি হবে। না হলে এই বিষয়গুলি নিয়ে অনেক সময়ই অপরাধবোধ তৈরি হয় যা কাউকে বলতে পারেন না মহিলারা।

নিজের গ্রহণযোগ্যতা

নিজের গ্রহণযোগ্যতা

সব মহিলারাই নিজের গ্রহণযোগ্যতা নিয়ে অতিমাত্রায় সচেতন থাকেন। তা করতে গিয়ে সুন্দরী হওয়ার চেষ্টা করেন। এই ভাবনা সবসময় নিজের মনে নিয়ে ঘোরেন মহিলারা।

একমুখীনতা

একমুখীনতা

সম্পর্কের একমুখীনতা নিয়ে নানা গবেষণা হয়েছে। স্ত্রী-পুরুষ উভয়েই এই বিষয়ের সঙ্গে জড়িত। বিশেষজ্ঞরা মনে করেন, শারীরিক বহুগামীতা না থাকলেও মানসিকভাবে মহিলা ও পুরুষেরা কখনই একমুখী হন না। গোপনে অন্তত অন্য একজনের সঙ্গে মনের ভাব আদান-প্রদান করে থাকেন তারা।

কম যৌন আবেদন

কম যৌন আবেদন

সারাজীবন সব মানুষের যৌন আবেদন সমান হয় না। এই বিষয়টি নিয়ে বেশ গভীরে চিন্তা করেন মহিলারা।

যৌনতা বিহীন বিবাহ বনাম ভালোবাসাহীন বিবাহ

যৌনতা বিহীন বিবাহ বনাম ভালোবাসাহীন বিবাহ

ভালোবাসাহীন বিবাহিত সম্পর্কের চেয়ে যৌনতা বিহীন বিবাহিত সম্পর্ক বেশি পছন্দ মহিলাদের।

বয়স

বয়স

বয়সের সঙ্গে সঙ্গে সব মহিলারাই পরিণত হন। বয়সের সঙ্গে সঙ্গে মহিলাদের ভালোবাসা পরিণতি পায়। মহিলাদের যেকোনও সম্পর্কই গড়ে তুলতে সময় লাগে। আর চট করে তা থেকে বেরিয়ে আসতেও মহিলারা সময় নেন।

Story first published: Tuesday, March 15, 2016, 13:08 [IST]
X
Desktop Bottom Promotion