Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
রাশি অনুসারে এই সপ্তাহটা কেমন যাবে জেনে নিতে চান নাকি?
এই সপ্তাহটা কোনও রাশির কেমন যাবে সে সম্পর্কে জেনে নিয়ে যদি কিছুটা আগে থেকেই গেম প্ল্যান ছকে ফেলা যায়, তাহলে গাড্ডায় পরার আশঙ্কটা কিছুটা হলে কমে।
একথা জানতে নিশ্চয় কারও আর বাকি নেই যে প্রতি সপ্তাহেই গ্রহ-নক্ষত্রের অবস্থানে বিশেষ কিছু পরিবর্তন আসে, যার সরাসরি প্রভাব পরে আমাদের জীবনের উপরে। এবং এই কারণে কারও সপ্তাহটা বেশ মজায় কাটে, তো কারও জীবন দুর্বিষহ হয়ে উঠতে সময় লাগে না। তাই তো গ্রহ-নক্ষত্রের অবস্থান ভেদে এই সপ্তাহটা কোনও রাশির কেমন যাবে সে সম্পর্কে জেনে নিয়ে যদি কিছুটা আগে থেকেই গেম প্ল্যান ছকে ফেলা যায়, তাহলে গাড্ডায় পরার আশঙ্কটা কিছুটা হলেও যে কমে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই!
এখন প্রশ্ন হল, আগামী ছয়দিন কোন রাশির কেমন যাবে?

১. মেষরাশি:
বুধ এবং শুক্রের প্রভাবে কর্মক্ষেত্রে পরিশ্রমটা কিন্তু এ সপ্তাহে একটু বেশিই করতে হবে। তাই তো প্রথম থেকেই মানসিকভাবে প্রস্তুতি নিয়ে নেওয়াটা কিন্তু একান্ত প্রয়োজন। না হলে স্ট্রেসের মাত্রা যে বাড়বে সে বিষয়ে কোনও সন্দেহ নেই! তবে আগামী ৭ দিন ভাল কিছু হওয়ার সম্ভাবনাও রয়েছে। যেমন ধরুন, গ্রহ-নক্ষত্রের অবস্থানে পরিবর্তন আসার কারণে মনের বেশ কিছু ইচ্ছা পূরণের পথ প্রশস্ত হবে। সেই সঙ্গে প্রিয়জনেদের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটারও যোগ রয়েছে।

২. বৃষরাশি:
বুধ এবং সূর্যের প্রভাবে কাজে মন বসবে, সেই সঙ্গে নতুন কিছু শেখার আগ্রহও বাড়বে। আচ্ছা আপনি কি বই পড়তে ভালবাসেন? তাহলে এই সপ্তাহে যতটা সম্ভব বই পড়ার পিছনে সময় দিন। কারণ জ্ঞান অর্জন করার এর থেকে ভাল সময় আর হতে পারে বলে তো মনে হয় না। তবে সপ্তাহের মাঝামাঝি শনি গ্রহের প্রভাবে কর্মক্ষেত্রে কিছু সুয়োগ হারানোর আশঙ্কা রয়েছে। তাই এই বিষয়টি মাথায় রাখতে ভুলবেন না যেন!

৩. মিথুনরাশি:
গ্রহ নক্ষত্রের যা অবস্থান তাতে নতুন নতুন মানুষদের সঙ্গে সময় কাটানোর সুয়োগ পাবেন আপনি। সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে সম্পর্কেরও উন্নতি ঘটবে। শুধু তাই নয়, কর্মক্ষেত্রে বেশ কিছু নতুন সুয়োগ আসার যেমন যোগ রয়েছে, তেমনি ব্যাঙ্ক লোন পাওয়ার সম্ভাবনাও বাড়বে। সেই সঙ্গে টাকা-পয়সা সংক্রান্ত নানাবিধ সমস্যা মিটে যেতেও দেখবেন সময় সাগবে না। তবে আপনাদের একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে। তা হল কাজ এবং পারিবারিক জীবনের মধ্যে যদি ভারসাম্য রাখতে না পারেন, তাহলে কিন্তু বিপদ!

৪. কর্কটরাশি:
গ্রহ-নক্ষত্রের প্রভাবে এই সপ্তাহটা অপনাদের বেজায় ভাল যেতে চলেছে। শুধু তাই নয়, আগামী কয়েকদিনে পজেটিভ শক্তির মাত্রা এতটাই বৃদ্ধি পাবে যে পরিবারিক জীবন থেকে কর্মক্ষেত্র, সবেতেই তার সুফল মিলবে। শুধু তাই নয়, শুক্র গ্রহের প্রভাবে ভালোবাসার মানুষদের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটতেও দেখবেন সময় লাগবে না।

৫. সিংহরাশি:
এই সপ্তাহে অফিসে যেমন কাজের চাপ বাড়বে, তেমনি খরচের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে টাকা-পয়সা সংক্রান্ত ক্ষেত্রে একটু চিন্তা বাড়তে পারে। তাই এমন পরিস্থিতি এড়াতে যতটা সম্ভব পকেট সামলে চলুন, সেই সঙ্গে যে কোনও পরিস্থিতিতে মনের জোর হারালে চলবে না কিন্তু! তাহলেই দেখবেন খারাপ সময় কেটে যেতে সময় লাগবে না।

৬. কন্যারাশি:
বুধের প্রভাবে ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় যেমন মন বসবে, তেমনি যারা চাকরি বা ব্যবসার সঙ্গে যুক্ত, তাদেরও কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। শুধু তাই নয়, গ্রহের প্রভাবে প্রিয়জনেদের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটতেও দেখবেন সময় লাগবে না, বিশেষত জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে।

৭. তুলারাশি:
সূর্যের প্রভাবে ভাবনা-চিন্তায় একটু প্রভাব পরবে ঠিকই। কিন্তু বুধের প্রভাবে দেখবেন বন্ধু-বান্ধবদের সঙ্গে বেশ মজায় মজায় দিনগুলো কেটে যাবে। সেই সঙ্গে শনির প্রভাবে নানাবিধ পারিবারিক সমস্যাও ধীরে ধীরে মিটে যাবে। ফলে হারিয়ে যাওয়া সুখ-শান্তি ফিরে আসতে দেখবেন সময় লাগবে না।

৮. বৃশ্চিকরাশি:
এবার আপনাদের ভাল সময় এল বলে। কারণ নানাবিধ গ্রহ-নক্ষত্রের প্রভাবে অফিস সংক্রান্ত স্ট্রেস যেমন কমবে, তেমনি জীবনে পজেটিভ শক্তির আনাগোনা বেড়ে যাবে। ফলে মন-মেজাজও বেজায় চাঙ্গা হয়ে উঠবে। সেই সঙ্গে বুধের প্রভাবে নতুন নতুন মানুষদের সঙ্গে আপনার আলাপও হবে, যা নতুন কোনও সুযোগের দরজা খুলে দিতে পারে। তাই তো বলি বন্ধু, এই সপ্তাহে চোখ-কান একটু খোলা রাখবেন। তাহলেই দেখবেন কেল্লা ফতে!

৯. ধনুরাশি:
নতুন ভাবে সব কিছু শুরু করার সময় এসে গেছে বন্ধু। তাই অতীত ভুলে আগামী সময়ে সামনে এগনোর প্রস্তুতি শুরু করে দিন। দেখবেন আপনার জীবন অনন্দে ভরে উঠবেই উঠবে! সেই সঙ্গে কর্মক্ষেত্রে চরম সফলতা লাভের সম্ভাবনাও বাড়বে। শুধু তাই নয়, চাঁদের প্রভাবে অর্থনৈতিক উন্নতিরও যোগ রয়েছে। তাই সপ্তাহটা যে সব মিলিয়ে আপনাদের বেশ ভালই যাবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই!

১০. মকররাশি:
শনির প্রভাবে কর্মক্ষেত্রে মাছা চাড়া দিয়ে ওঠা নানাবিধ সমস্য়া কমে যাবে। সেই সঙ্গে নতুন নতুন কাজেরও সুযোগ পাবেন এই সপ্তাহে। ফলে পদন্নতির সম্ভাবনাও যে বাড়বে সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

১১. কুম্ভরাশি:
যে কোনও খারাপ কিছুকে ভুলে সামনে এগিয়ে যাওয়ার সময় এসে গেছে বন্ধু। কারণ বুধ এবং সূর্যের প্রভাবে আগামী এক সপ্তাহে নতুন নতুন অনেক সুযোগ পেতে চলেছেন আপনি। সেই সঙ্গে টাকা-পয়সা সংক্রান্ত সব সমস্যাও মিটে যেতে চলেছে। তাই তো বলি বন্ধু, শান্ত মনে বসে একটু ভাবুন তো আগামী দিনে আপনি জীবনকে কোনও পথে এগিয়ে নিয়ে যেতে চান!

১২. মীনরাশি:
প্রিয়জনেদের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটাতে যদি চান, তাহলে এর থেকে ভাল সময় কিন্তু আর হয় না। তাই পরিবারের দিকে নজর ফেরান। দেখবেন জীবন আনন্দে ভরে উঠতে সময় লাগবে না। প্রসঙ্গত, এই মূহুর্তে আপনার গ্রহ-নক্ষত্রের অবস্থান যা, তাতে "না" বলতে শেখাটা একান্ত প্রয়োজন। না হলে কিন্তু বেজায় বিপদ!



Click it and Unblock the Notifications